Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 13, 2026
২৫ এপ্রিল পর্যন্ত পদ্মা সেতুতে টোল উঠেছে ৬৬০ কোটি টাকা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 April, 2023, 09:55 am
Last modified: 27 April, 2023, 09:57 am

Related News

  • নৌপথে ঈদযাত্রা নিরাপদ করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিশ্চিত করছে: নৌপরিবহন মন্ত্রী  
  • এবারের ঈদযাত্রায় ৩৯৪ জনের প্রাণহানি, আহত ১২৮৮: যাত্রী কল্যাণ সমিতি
  • সব বাস-ট্রাকে বসবে জিপিএস ট্র্যাকার, মনিটরিং করবে পুলিশ ও বিআরটিএ: সড়কমন্ত্রী
  • ঈদযাত্রায় ১০ দিনে সড়ক দুর্ঘটনায় ২৭৪ জনের মৃত্যু: রোড সেফটি ফাউন্ডেশন
  • ঈদের আট দিনে সড়কে নিহত ২০৪, আহত ছয় শতাধিক: রোড সেফটি ফাউন্ডেশন

২৫ এপ্রিল পর্যন্ত পদ্মা সেতুতে টোল উঠেছে ৬৬০ কোটি টাকা

তবে ঈদুল আযহায় গরুর হাট, পশুবাহী গাড়ি ও বৃষ্টির মত অনুষঙ্গ যোগ হওয়ায় স্বস্তি ও নিরাপদ যাত্রা নিশ্চিত করা কঠিন হবে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।
টিবিএস রিপোর্ট
27 April, 2023, 09:55 am
Last modified: 27 April, 2023, 09:57 am
ফাইল ছবি

উদ্বোধনের দিন থেকে গত ২৫ এপ্রিল পর্যন্ত পদ্মা সেতুতে যানবাহন পারাপারের টোল বাবদ মোট ৬৬০ কোটি টাকা আদায় হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার রাজধানীর সেতু ভবনে সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান মন্ত্রী।

সমন্বিত উদ্যোগের মাধ্যমে ঈদুল ফিতরে ঈদ যাত্রা স্বস্তির হলেও কোরবানীর ঈদে চ্যালেঞ্জ বাড়বে বলে সভায় মন্তব্য করেন মন্ত্রী। কোরবানীর ঈদযাত্রায় স্বস্তি নিশ্চিত করতে এখন থেকেই উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেনের সভাপতিত্বে সভায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউস ছাড়াও বিভিন্ন প্রকল্পের পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, পদ্মা সেতু চালুর পর থেকে এ পর্যন্ত টোল আদায় হয়েছে ৬৬০ কোটি টাকা।  সেতু বাস্তবায়নে সরকারের কাছ থেকে নেয়া ঋণের ৩১৬ কোটি টাকা ইতোমধ্যেই ফেরত দেয়া হয়েছে। আগামী জুনে চলতি অর্থবছরের অবশিষ্ট অর্থের কিস্তি ফেরত দেয়া হবে বলেও জানান মন্ত্রী।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পদ্মা সেতুতে মোটর সাইকেল চলাচল উন্মুক্ত করে দেয়ার পর ছয় দিনে মোট ৭৭,৫২৯টি মোটরসাইকেল সেতুটি অতিক্রম করেছে বলে জানিয়েছেন মন্ত্রী। আর এতে টোল বাবদ আয় হয়েছে ৭৭.৫৩ লাখ টাকা।

গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পরদিন সেতুতে যান চলাচল শুরু হয়। ওই দিন রাতে সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হলে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

গত ১৮ এপ্রিল একনেকের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপলক্ষে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেন। সভা শেষে বিষয়টি সংবাদমাধ্যমকে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঈদুল আযহার জন্য প্রস্তুতি শুরুর নির্দেশ

এবারের ঘরমুখো ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে দাবি করে মন্ত্রী বলেন, কর্মস্থলে ফেরার যাত্রাও এখন পর্যন্ত স্বস্তিদায়ক রয়েছে। তিনি বলেন, যানজট নিয়ে যে জটিলতা, দুর্ভাবনা এবার একেবারে কম থাকলেও দুর্ঘটনার দুর্ভাবনা তেমন কমেনি।

এত সেতু, এত রাস্তা করা হলেও দুর্ঘটনা সূচকে সেভাবে ইতিবাচক অগ্রগতি হচ্ছে না মন্তব্য করে মন্ত্রী বলেন, "আমরা হাল ছাড়ছি না। কাজটা চ্যালেঞ্জিং। তবে এটা অতিক্রম করা সম্ভব।"

সেতুমন্ত্রী বলেন, "এবারের ঈদে সম্মিলিত প্রয়াস ছিল, রাস্তা ছিল ভালো, পাসঅ্যাবল ও ইউজঅ্যাবল।  যে কারণে ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে।  বিআরটি প্রকল্প এলাকায় যানজটের আশঙ্কা থাকলেও সেটা হয়নি।"

তবে আগামী ঈদযাত্রায় গরুর হাট, পশুবাহী গাড়ি ও বৃষ্টির মত অনুষঙ্গ যোগ হওয়ায় স্বস্তি ও নিরাপদ যাত্রা নিশ্চিত করা কঠিন হবে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। সে লক্ষ্যে এখন থেকেই প্রস্তুতি নেয়ার পরামর্শ দেন তিনি।

Related Topics

টপ নিউজ

ঈদযাত্রা / ঈদে বাড়ি ফেরা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের
  • লস অ্যাঞ্জেলেসের একটি উপশহর আর্কাডিয়ার সাবেক মেয়র আইলিন ওয়াং। ছবি: সিটি অব আর্কাডিয়া
    তদন্তের মুখে চীনা এজেন্ট হওয়ার কথা স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র
  • ১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে
  • আরব আমিরাতের বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান। ছবি: এএফপি
    ইরানের ওপর গোপনে হামলা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত 
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

Related News

  • নৌপথে ঈদযাত্রা নিরাপদ করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিশ্চিত করছে: নৌপরিবহন মন্ত্রী  
  • এবারের ঈদযাত্রায় ৩৯৪ জনের প্রাণহানি, আহত ১২৮৮: যাত্রী কল্যাণ সমিতি
  • সব বাস-ট্রাকে বসবে জিপিএস ট্র্যাকার, মনিটরিং করবে পুলিশ ও বিআরটিএ: সড়কমন্ত্রী
  • ঈদযাত্রায় ১০ দিনে সড়ক দুর্ঘটনায় ২৭৪ জনের মৃত্যু: রোড সেফটি ফাউন্ডেশন
  • ঈদের আট দিনে সড়কে নিহত ২০৪, আহত ছয় শতাধিক: রোড সেফটি ফাউন্ডেশন

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের

2
লস অ্যাঞ্জেলেসের একটি উপশহর আর্কাডিয়ার সাবেক মেয়র আইলিন ওয়াং। ছবি: সিটি অব আর্কাডিয়া
আন্তর্জাতিক

তদন্তের মুখে চীনা এজেন্ট হওয়ার কথা স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র

3
১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে

4
আরব আমিরাতের বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইরানের ওপর গোপনে হামলা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত 

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net