Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 11, 2026
কিছুটা কমেছে রাজধানীর তাপমাত্রা 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 April, 2023, 03:05 pm
Last modified: 18 April, 2023, 03:37 pm

Related News

  • দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে মাঝারি ধরনের ভারী বর্ষণের শঙ্কা
  • ঢাকার তাপমাত্রা বাড়ছে: সবুজ হারিয়ে চার দশকে বেড়েছে ১.৪ ডিগ্রি সেলসিয়াস
  • মেঘ বিস্ফোরণ কী এবং তাপমাত্রা বাড়লে কেন এটি আরও বিপজ্জনক হয়?
  • টানা বৃষ্টিতে ঢাকায় জনজীবন বিপর্যস্ত, দেশজুড়ে বন্যা–জলাবদ্ধতার আশঙ্কা
  • আগামী ২৪ ঘণ্টায় ৩ বিভাগে ভারি বৃষ্টি, ভূমিধস ও জলাবদ্ধতার আশঙ্কা

কিছুটা কমেছে রাজধানীর তাপমাত্রা 

তবে ঢাকা, রংপুর ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
টিবিএস রিপোর্ট
18 April, 2023, 03:05 pm
Last modified: 18 April, 2023, 03:37 pm
ছবি-রাজীব ধর/টিবিএস

দুইদিনের রেকর্ড তাপমাত্রার পর মঙ্গলবার রাজধানী ঢাকার তাপমাত্রা নেমেছে ৩৮.১ ডিগ্রি সেলসিয়াসে।

গত রোববার (১৬ এপ্রিল) গত কয়েক দশকের মধ্যে রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০.৫ ডিগ্রি সেলসিয়াসে। এর আগের দিন শনিবার (১৫ এপ্রিল) গত ৫৮ ​​বছরের মধ্যে সর্বোচ্চ ৪০.৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে তাপমাত্রা। 

মঙ্গলবার প্রকাশিত আবহাওয়া অফিসের বুলেটিনে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং ময়মনসিংহ, চাঁদপুর, কক্সবাজার, খাগড়াছড়ি ও পটুয়াখালী জেলা এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অবশিষ্টাংশসহ ঢাকা, রংপুর ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

বুলেটিনে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে শুক্রবারের আগে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম।

এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে গতকাল চুয়াডাঙ্গাকে ছাড়িয়ে যাওয়ার পর আজ মঙ্গলবারও দেশের উষ্ণতম স্থানের শীর্ষে রয়েছে ঈশ্বরদী।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ঈশ্বরদীতে আজ ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে।

অধিদপ্তরের কর্মকর্তা মোঃ শাহীনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সাম্প্রতিককালে দেশের ইতিহাসে এটিই সর্বোচ্চ তাপমাত্রা।

অন্যদিকে গত দুই সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা থাকা চুয়াডাঙ্গায় আজ ৪২.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আজ সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল বদলগাছিতে, এরপরই দিনাজপুরে ২২.৭ ডিগ্রি সেলসিয়াস।

Related Topics

টপ নিউজ

আবহাওয়া / তাপমাত্রা বৃদ্ধি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
    মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে
  • ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
    ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
    ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
    ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

Related News

  • দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে মাঝারি ধরনের ভারী বর্ষণের শঙ্কা
  • ঢাকার তাপমাত্রা বাড়ছে: সবুজ হারিয়ে চার দশকে বেড়েছে ১.৪ ডিগ্রি সেলসিয়াস
  • মেঘ বিস্ফোরণ কী এবং তাপমাত্রা বাড়লে কেন এটি আরও বিপজ্জনক হয়?
  • টানা বৃষ্টিতে ঢাকায় জনজীবন বিপর্যস্ত, দেশজুড়ে বন্যা–জলাবদ্ধতার আশঙ্কা
  • আগামী ২৪ ঘণ্টায় ৩ বিভাগে ভারি বৃষ্টি, ভূমিধস ও জলাবদ্ধতার আশঙ্কা

Most Read

1
মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে

3
ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী

4
ছবি: সৌজন্যে প্রাপ্ত
বাংলাদেশ

চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

5
পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন

6
২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net