Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 11, 2026
টানা বৃষ্টিতে ঢাকায় জনজীবন বিপর্যস্ত, দেশজুড়ে বন্যা–জলাবদ্ধতার আশঙ্কা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 July, 2025, 11:40 am
Last modified: 09 July, 2025, 11:41 am

Related News

  • জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে সামষ্টিক পরিকল্পনা গ্রহণ করতে হবে: অর্থমন্ত্রী
  • টানা বৃষ্টিতে বিপর্যস্ত ব্যাংকক: সড়ক পরিণত হয়েছে বদ্ধ জলাশয়ে, অন্তত ৪০ জনের মৃত্যু
  • অক্টোবরে বৃষ্টি কমবে, তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
  • দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে দিনের তাপমাত্রা
  • ভারী বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী

টানা বৃষ্টিতে ঢাকায় জনজীবন বিপর্যস্ত, দেশজুড়ে বন্যা–জলাবদ্ধতার আশঙ্কা

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকবে।
টিবিএস রিপোর্ট
09 July, 2025, 11:40 am
Last modified: 09 July, 2025, 11:41 am
ফাইল ছবি: রাজীব ধর/টিবিএস

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে মুষলধারে বর্ষণ অব্যাহত রয়েছে; এতে জনজীবনে দেখা দিয়েছে চরম ভোগান্তি। একই সঙ্গে পাহাড়ধস ও আকস্মিক বন্যার ঝুঁকিতেও রয়েছে দেশের বেশকিছু এলাকা।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকবে। বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

টানা বৃষ্টিতে চট্টগ্রাম ও কক্সবাজারের পার্বত্য এলাকায় তৈরি হয়েছে পাহাড়ধসের আশঙ্কা, একইসঙ্গে এসব অঞ্চলের নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতাও তৈরি হতে পারে।

রাজধানীতে বৃষ্টি শুরু হয় গতকাল (৮ জুলাই) ভোররাত থেকে এবং তা একটানা এখনো চলছে। এতে একদিকে তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি মিললেও শহরের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।

ঢাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা দেখা দিয়েছে, যার ফলে যানজট ও যাত্রীদের ভোগান্তি বেড়েছে।

এদিকে, চট্টগ্রামে সম্ভাব্য দুর্যোগের আশঙ্কায় জেলা প্রশাসন ও দুর্যোগ মোকাবিলা সংস্থাগুলোকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।

বিরতিহীন বৃষ্টিতে ঢাকার তাপমাত্রা কিছুটা কমেছে। সম্প্রতি ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র নিয়ে টানা তাপপ্রবাহে ভুগছিল রাজধানী। সোমবারের বৃষ্টিতে তাপমাত্রা নেমে এসেছে প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াসে।

তবে এই অবিরাম বৃষ্টিতে ঢাকার বস্তি ও জলাবদ্ধতাপ্রবণ এলাকায় বসবাসকারীরা পড়েছেন চরম অস্বস্তিতে। রাজধানীর কিছু এলাকায় ইতোমধ্যেই ড্রেন উপচে পানি বের হতে শুরু করেছে।

এর আগে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) দেশব্যাপী পাঁচ দিনের বৃষ্টির সতর্কবার্তা জারি করেছিল। জানানো হয়েছিল, দেশের ওপর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে এবং এর কারণে দেশের বিভিন্ন অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হতে পারে।

Related Topics

টপ নিউজ

বৃষ্টি / আবহাওয়া / জলাবদ্ধতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ
  • বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
    বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
  • শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
    ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর
  • ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
    দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়
  • ফাইল ছবি: রয়টার্স
    জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

Related News

  • জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে সামষ্টিক পরিকল্পনা গ্রহণ করতে হবে: অর্থমন্ত্রী
  • টানা বৃষ্টিতে বিপর্যস্ত ব্যাংকক: সড়ক পরিণত হয়েছে বদ্ধ জলাশয়ে, অন্তত ৪০ জনের মৃত্যু
  • অক্টোবরে বৃষ্টি কমবে, তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
  • দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে দিনের তাপমাত্রা
  • ভারী বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী

Most Read

1
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ

2
বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
বাংলাদেশ

বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ

3
শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর

4
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়

5
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net