Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
খুলনায় সর্বোচ্চ গরমের দিনে ধারাবাহিকভাবে ৮ বার লোডশেডিং

বাংলাদেশ

আওয়াল শেখ
16 April, 2023, 08:55 pm
Last modified: 18 April, 2023, 01:08 pm

Related News

  • যেভাবে জনপ্রিয়তা বেড়েছে খুলনার ‘ডিম ঘোটা’র
  • হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১,০৬৫
  • মেসে চুরির অপবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে মৃত্যু
  • বাগেরহাট ও খুলনায় পাঁচ তারকা হোটেল নির্মাণ করবে পর্যটন করপোরেশন
  • খুলনায় শীর্ষ সন্ত্রাসী ‘শ্যুটার আরমান’ গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

খুলনায় সর্বোচ্চ গরমের দিনে ধারাবাহিকভাবে ৮ বার লোডশেডিং

ওজোপাডিকোর প্রধান প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বলেন, খুলনা শহরের জন্য দিনের বেলা প্রায় ৩৫ থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি রয়েছে। ফলে ধারাবাহিকভাবে বিভিন্ন এলাকায় লোডশেডিং দেওয়া হচ্ছে।
আওয়াল শেখ
16 April, 2023, 08:55 pm
Last modified: 18 April, 2023, 01:08 pm
প্রচণ্ড গরম থেকে রেহা‌ই পেতে ছোট বাচ্চারা পুকুরে নেমে গোসল করছে। খুলনা শহরের হাফিজ নগর এলাকা থেকে তোলা। ছবি: আওয়াল শেখ/টিবিএস।

গত ২৩ বছরের মধ্যে খুলনায় সর্বোচ্চ তাপমাত্র রেকর্ড করা হয়েছে রোববার (১৬ এপ্রিল) দুপুরে। এ দিন খুলনা শহরে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অন্তত আটবার লোডশেডিং হয়েছে। যার প্রত্যেকটির ব্যাপ্তি ছিল ৩০ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত।

আবহাওয়া অধিদপ্তরের খুলনা কার্যালয়ের তথ্যমতে, রোববার দুপুরে খুলনা শহরের তাপমাত্র ছিল ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস।

খুলনা শহরে বিদ্যুৎ বিতরণের দায়িত্বে রয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)।

ওজোপাডিকো সূত্র জানায়, দুপুরে খুলনা শহরে বিদ্যুতের চাহিদা ছিল ১৮০ মেগাওয়াট। এর বিপরীতে বিদ্যুৎ পাওয়া গেছে ১৪০ মেগাওয়াট। বাকি ৪০ মেগাওয়াটের লোডশেডিং ছিল শহরে।

ওজোপাডিকো'র প্রধান প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বলেন, খুলনা শহরের জন্য দিনের বেলা প্রায় ৩৫ থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি রয়েছে। ফলে ধারাবাহিকভাবে বিভিন্ন এলাকায় লোডশেডিং দেওয়া হচ্ছে।

দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার শহরে, ৩৭টি পৌরসভায়, দুটি সিটি কর্পোরেশনে এবং ২১টি উপজেলায় বিদ্যুৎ বিতরণের দায়িত্ব ওজোপাডিকো'র। খুলনা শহরের মতো অন্যান্য জেলায়ও ধারাবাহিকভাবে লোডশেডিং দেওয়া হচ্ছে।

ওজোপাডিকো'র কন্ট্রোল রুম থেকে জানা গেছে, রোববার দুপুরে তাদের মোট বিদ্যুতের চাহিদা ছিল ৬৬৯ মেগাওয়াট। এর বিপরীতে বিদ্যুত পাওয়া গেছে ৬০৯ মেগাওয়াট। বাকি ৬০ মেগাওয়াটের লোডশেডিং ছিল বিভিন্ন এলাকায়। এছাড়া শনিবার (১৫ এপ্রিল) বেলা তিনটায় বাকি ওজোপাডিকো'র আওতাধীন এলাকায় ৯৭ মেগাওয়াটের লোডশেডিং ছিল।

খুলনা শহরের শেখপাড়া এলাকার বাসিন্দা আবুল হাসান বলেন, 'খবরে দেখছি দেশে রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তাহলে এ তীব্র গরমে এত বেশি লোডশেডিং দেওয়া হচ্ছে কেন?'

গত ১৩ এপ্রিল দেশ রেকর্ড ১৫ হাজার ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাইলফলক অতিক্রম করে। তবে শনিবার সামগ্রিক বিদ্যুৎ উৎপাদন ফের ১৫ হাজার মেগাওয়াটের নিচে নেমে এসেছে।

তীব্র দাবদাহে সকলকে সচেতন হতে আহ্বান জানিয়েছেন খুলনা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ।

তিনি বলেন, 'বিনা প্রয়োজনে ঘরের বাইরে না যাওয়াই ভালো। ইফতার ও সেহরিতে পর্যাপ্ত পানি পান করতে হবে এবং ভাজাপোড়া খাবার পরিহার করতে হবে।'

হিট স্ট্রোক হতে বাঁচতে ঠান্ডা পরিবেশে থাকার চেষ্টা করার পরামর্শ দেন তিনি।

আবহাওয়া অধিদপ্তরের খুলনা কার্যালয়ের সিনিয়র আবহাওয়া কর্মকর্তা আমিরুল আজাদ বলেন, বাংলাদেশে সাধারণত এপ্রিল মাসে বেশি গরম পড়ে। ২০১৪ সালেও এপ্রিল মাসে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্র রেকর্ড করা হয়েছে।

এ আবহাওয়া কর্মকর্তা বলেন, 'আরও তিন দিন এ রকম তীব্র গরম থাকার পর তাপমাত্র কমবে। তবে আবহাওয়া শুষ্ক থাকার কারণে গরমের অস্বস্তি অনুভূত হবে।'

Related Topics

টপ নিউজ

খুলনা / লোডশেডিং / খুলনায় লোডশেডিং / বিদ্যুতের ঘাটতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
    ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
    দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: টিবিএস
    প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

Related News

  • যেভাবে জনপ্রিয়তা বেড়েছে খুলনার ‘ডিম ঘোটা’র
  • হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১,০৬৫
  • মেসে চুরির অপবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে মৃত্যু
  • বাগেরহাট ও খুলনায় পাঁচ তারকা হোটেল নির্মাণ করবে পর্যটন করপোরেশন
  • খুলনায় শীর্ষ সন্ত্রাসী ‘শ্যুটার আরমান’ গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

Most Read

1
ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
ফিচার

ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা

2
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

3
নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

5
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net