Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
কেন চুয়াডাঙ্গায় তাপমাত্রা সবচেয়ে বেশি?

বাংলাদেশ

মাহবুব চোকদার
15 April, 2023, 05:10 pm
Last modified: 15 April, 2023, 05:21 pm

Related News

  • দর্শনা সীমান্তে ১১ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি’র বাধায় ব্যর্থ
  • আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • তাপপ্রবাহে বছরে নষ্ট ২৫ কোটি কর্মঘণ্টা, ঝুঁকিতে ১০ লাখ কর্মসংস্থান
  • জুনের প্রথমার্ধে গরমের দাপট, মাসের মাঝামাঝি বাড়তে পারে বৃষ্টিপাত
  • ‘সকাল আর রাতের কোনো অস্তিত্ব নেই’: ৪৭ ডিগ্রি সেলসিয়াসে পুড়ছে ভারতের ঊষ্ণতম স্থান

কেন চুয়াডাঙ্গায় তাপমাত্রা সবচেয়ে বেশি?

মাহবুব চোকদার
15 April, 2023, 05:10 pm
Last modified: 15 April, 2023, 05:21 pm
ছবি: উইকিমিডিয়া কমনস

চৌদ্দ দিন হতে চলল চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে, আর তা থাকছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এর মধ্যে গতকাল শুক্রবার ছাড়িয়ে গিয়েছিল ৪১ ডিগ্রি যা তীব্র তাপপ্রবাহ হিসেবেই চিহ্নিত। আজকে তা অতি তীব্র তাপপ্রবাহে রূপ নিয়েছে, কারণ বিকাল ৩টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। 

চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের পক্ষ থেকে অতিপ্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার জন্য পরামর্শ দিয়ে প্রচারণা চালানো হচ্ছে। সেইসঙ্গে পর্যাপ্ত পানি পান করতে বলা হচ্ছে সবাইকে। লেবুর শরবত আর স্যালাইন খাওয়ারও পরামর্শ দেওয়া হচ্ছে।

কিন্তু কী কারণে চুয়াডাঙ্গাই হটস্পট? কারণ জানতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড যোগাযোগ করে আবহাওয়াবিদ এসএম কামরুল হাসানের সঙ্গে।  

কামরুল হাসান বলেন, 'এটা এবারই প্রথম ঘটছে না। প্রতিবারই আমরা দেশের পশ্চিমাঞ্চল, মানে রাজশাহী, ঈশ্বরদী বা চুয়াডাঙ্গায় সর্বাধিক তাপমাত্রা রেকর্ড করে থাকি। বছর কয় আগে টানা ২৫ দিন ধরেই চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এবার কিছুটা ব্যতিক্রমের কথা বলে গেলে উল্লেখ করতে হয় আর্দ্রতার কথা। মানুষ কম ঘামছে বলে এখনো বাইরে যেতে পারছে। আজকে [শনিবার] ১২টায় আমরা খেয়াল করলাম ঢাকায় জলীয় বাষ্প ২২ শতাংশ, যদি এটা ৬০ শতাংশ হতো, তবে মানুষের ঘরের বাইরে যেতেও কষ্ট হতো।'

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আরো অন্তত ৫-৬ দিন দেশের ওপর দিয়ে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে। সপ্তাহখানেক পর এটা কমে আসবে। ২১-২২ তারিখ বা তার পরে উত্তর-পূর্বাঞ্চল, সিলেট, ময়মনসিংহ অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমবে।

যে কারণে চুয়াডাঙ্গায় গরম বেশি পড়ে

মূলত ভৌগোলিক অবস্থানগত কারণেই দেশের পশ্চিমাঞ্চলে তাপমাত্রা অধিক হয়ে থাকে। আবহাওয়াবিদরা বলেন, বাংলাদেশে এপ্রিল হচ্ছে সবচেয়ে গরম মাস। এ সময় পৃথিবী সূর্য থেকে রশ্মি বা কিরণ পায় লম্বালম্বিভাবে। সূর্যকে কেন্দ্র করে যে কক্ষপথ ধরে পৃথিবী ঘুরছে, সেখানে পৃথিবীর অবস্থানের কারণে বাংলাদেশ এই সময়ে সবচেয়ে কাছ থেকে সূর্যরশ্মি গ্রহণ করছে। 

সোজা করে বলা যায়, এপ্রিল মাসে সূর্য থেকে বাংলাদেশের অবস্থান অন্য সময়ের তুলনায় সবচেয়ে কাছাকাছি থাকে। সে কারণে এ সময়টায় সূর্যের তাপ বেশিই পড়ে এই অঞ্চলে।

তবে চুয়াডাঙ্গায় গরম সবচেয়ে বেশি কেন—এ প্রশ্নের উত্তরে কামরুল হাসান বলেন, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, খুলনা অঞ্চলজুড়ে রয়েছে বিস্তীর্ণ সমভূমি। এই অঞ্চলের পশ্চিমে রয়েছে পশ্চিমবঙ্গ। সেখানেও বিশাল এলাকাজুড়ে সমভূমি। সমভূমি থাকার কারণেই এখানে তাপ প্রবাহিত হয় পরিবহন পদ্ধতিতে। ফলে সরাসরি তাপ লাগে, আর তাপমাত্রা থাকে বেশি।

এ অঞ্চলে গরম বেশি পড়ার দ্বিতীয় কারণ হলো, বঙ্গোপসাগরের পশ্চিমঘাট হচ্ছে খুলনা, চুয়াডাঙ্গা অঞ্চল। আর বঙ্গোপসাগর হচ্ছে জলীয় বাষ্পের উৎস। এই এলাকা দিয়ে জলীয়বাষ্প প্রবেশ করে বলে অন্য এলাকার তুলনায় এখানে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। তাই তাপমাত্রাও বেশি।

 সর্বোচ্চ তাপমাত্রার দিক থেকে এবার ঢাকাও রেকর্ড তৈরি করেছে। ১৯৬০ সালের পর ঢাকার তাপমাত্রা এবারই তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছেছে।
 

Related Topics

টপ নিউজ

চুয়াডাঙ্গা / গরম / তাপপ্রবাহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • দর্শনা সীমান্তে ১১ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি’র বাধায় ব্যর্থ
  • আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • তাপপ্রবাহে বছরে নষ্ট ২৫ কোটি কর্মঘণ্টা, ঝুঁকিতে ১০ লাখ কর্মসংস্থান
  • জুনের প্রথমার্ধে গরমের দাপট, মাসের মাঝামাঝি বাড়তে পারে বৃষ্টিপাত
  • ‘সকাল আর রাতের কোনো অস্তিত্ব নেই’: ৪৭ ডিগ্রি সেলসিয়াসে পুড়ছে ভারতের ঊষ্ণতম স্থান

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net