Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 17, 2026
‘গতকাল রাতে যে হাসিমুখে বাড়ি গেছে, আজকে সকালে এসে ফুটপাতে বসে কাঁদছে’

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 April, 2023, 02:10 pm
Last modified: 15 April, 2023, 02:13 pm

Related News

  • ঈদের আগে জমেনি বঙ্গবাজার-নিউ সুপার মার্কেটের বেচাবিক্রি, ব্যবসায়ীরা দিশেহারা 
  • বিদ্যুৎহীনতার মধ্যেই স্বল্প পরিসরে খুলেছে নিউ সুপার মার্কেট
  • এখনও পুড়ে যাওয়া মালামাল সরাচ্ছেন ব্যবসায়ীরা, কাটছে না উৎকণ্ঠা
  • “পরিবার কীভাবে চালাবো, হাতে তো ১০০ টাকাও নেই”
  • নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ড: ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দক্ষিণ সিটি

‘গতকাল রাতে যে হাসিমুখে বাড়ি গেছে, আজকে সকালে এসে ফুটপাতে বসে কাঁদছে’

প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীর অগ্নিনির্বাপক দলসহ মোট ৩০টি ফায়ার ফাইটিং ইউনিট।
টিবিএস রিপোর্ট
15 April, 2023, 02:10 pm
Last modified: 15 April, 2023, 02:13 pm
ছবি- টিবিএস

ব্যবসায়ীদের যে পরিমাণ ক্ষতি হলো এই ক্ষতি পুষিয়া নেওয়ার মতো অবস্থা নেই বলে উল্লেখ করেছেন নিউ মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন।

"ঈদের আগে কোন ব্যবসায়ী ঘুরে দাঁড়াতে পারবে না। গতকাল রাতে যে হাসিমুখে বাড়ি গেছে আজকে সকালে এসে ফুটপাতে বসে কাঁদছে। ব্যবসায়ীদের অবস্থা খুবই খারাপ," বলেন তিনি।

আমিনুল ইসলাম শাহীন এ অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ জানিয়ে বলেন, "যে মার্কেটের তিনতলায় আগুন লেগেছে সেটি সেন্ট্রাল এসি করা। এতে ডার্ক সিস্টেম করে জিপসাম বোর্ড দিতে হয়েছে। আমার ধারণা, আগুন যেখানে লাগুক না কেন, জিপসাম বোর্ডের কারণে দ্রুত পুরো মার্কেটে তা ছড়িয়ে পড়েছে।"

আগুনের ব্যাপকতা এখন পর্যন্ত আছে বলে উল্লেখ করেন তিনি।

আমিনুল ইসলাম শাহীন বলেন, "আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের দল চলে আসে এই নিউমার্কেট এলাকায়। আমাদের মার্কেটের যে আগুন নেভানো যন্ত্রগুলো ছিল সেগুলো নিয়ে চেষ্টা করা হয়, পাশাপাশি নিউ মার্কেটের যে মসজিদ সেখানে বড় একটি রিজার্ভ ট্যাংক আছে, এখনো সেই পানি দিয়ে কাজ চলছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে আগুন কোন দিকে ছড়িয়ে পড়তে না পারে।

ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, "বিশেষ করে রোজার শেষ দশ দিনে সবচেয়ে ভালো বেচাকেনা হয়ে থাকে। ব্যবসায়ীরা কিন্তু এই রোজার ঈদকে টার্গেট করে ব্যবসা করে থাকেন।"

উদাহরণ দিয়ে তিনি বলেন, "এই সময় এসেই ব্যবসায় বিভিন্ন জায়গা থেকে টাকা লোন করে থাকেন। অন্য সময়ে কোন ব্যবসায়ীর যদি দিনে দুই থেকে দশ হাজার টাকা পর্যন্ত বেচাকেনা হয়, এই সময়ে বেচা কেনা হয় কমপক্ষে ৫০ হাজার টাকা থেকে পাঁচ লাখ পর্যন্ত।"

তিনি আরো বলেন, "ব্যবসায়ীরা এ সময়ে খুব কম টাকাই বাসায় নিয়ে থাকেন। কারণ দোকান বন্ধ করতে করতে রাত বারোটা একটা বেজে যায়। ওই সময় কেউ রিস্ক নিয়ে সারাদিনের বেচাকেনার লাখ টাকা বাসায় নিয়ে যেতে চান না।"

"ফলে আমরা ধারণা করছি অনেকেরই টাকা ভেতরে অর্থাৎ দোকানের ক্যাশ বক্সে ছিল," যোগ করেন তিনি।

আজ শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে রাজধানীর নিউ মার্কেটের তৃতীয় তলার একাংশে আগুনের সূত্রপাত হয়।

প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর সকাল ৯টা ১০ মিনিটের দিকে সে আগুন নিয়ন্ত্রণে এনেছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীর অগ্নিনির্বাপক দলসহ মোট ৩০টি ফায়ার ফাইটিং ইউনিট।

Related Topics

টপ নিউজ

নিউ মার্কেটে আগুন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: মুমিত এম/টিবিএস
    এমআরটি-১-এর পর এবার এমআরটি-৫ নর্দার্ন রুটের ব্যয় ১২৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব
  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ছবি: রাজীব ধর/টিবিএস
    আদমজী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১ বিলিয়ন ডলার, ঝুঁকছে উচ্চমূল্যের পণ্যে
  • ফাইল ছবি
    হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত, বিকল্প নিয়ে আলোচনা চলার দাবি দেশটির গণমাধ্যমের

Related News

  • ঈদের আগে জমেনি বঙ্গবাজার-নিউ সুপার মার্কেটের বেচাবিক্রি, ব্যবসায়ীরা দিশেহারা 
  • বিদ্যুৎহীনতার মধ্যেই স্বল্প পরিসরে খুলেছে নিউ সুপার মার্কেট
  • এখনও পুড়ে যাওয়া মালামাল সরাচ্ছেন ব্যবসায়ীরা, কাটছে না উৎকণ্ঠা
  • “পরিবার কীভাবে চালাবো, হাতে তো ১০০ টাকাও নেই”
  • নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ড: ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দক্ষিণ সিটি

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

এমআরটি-১-এর পর এবার এমআরটি-৫ নর্দার্ন রুটের ব্যয় ১২৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব

3
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

5
ছবি: রাজীব ধর/টিবিএস
বাংলাদেশ

আদমজী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১ বিলিয়ন ডলার, ঝুঁকছে উচ্চমূল্যের পণ্যে

6
ফাইল ছবি
বাংলাদেশ

হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত, বিকল্প নিয়ে আলোচনা চলার দাবি দেশটির গণমাধ্যমের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net