নিউ মার্কেট অগ্নিকাণ্ডে আহত ৩০
ঢাকার নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বর্তমানে তারা ঢাকা মেডিকেল ও বার্ন ট্রিটমেন্টসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের ৩ জন অফিসার, ২১ জন ফায়ারফাইটার, ২ জন স্বেচ্ছাসেবী, আনসার সদস্য ২ জন, স্কাউট একজন এবং বিমান বাহিনীর একজন সার্জেন্টসহ মোট ৩০ জন আহত হয়েছেন।
আজ শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে নিউ মার্কেটের তৃতীয় তলার একাংশে ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বাংলাদেশ সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীর অগ্নিনির্বাপক দলসহ মোট ৩০টি ফায়ার ফাইটিং ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
