Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 16, 2026
ঈদে টিকিট ছাড়া রেল স্টেশনে ঢুকতে পারবেন না যাত্রীরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 April, 2023, 09:35 am
Last modified: 18 April, 2023, 01:03 pm

Related News

  • ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, আহত ১,২৯৪ ‎
  • ঈদযাত্রায় প্রতিদিন গড়ে ঝরেছে ২২ প্রাণ
  • ঈদযাত্রা নিরাপদে টোল প্লাজা ও যানজটপ্রবণ এলাকায় বিজিবির ২৩টি দল মোতায়েন   
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি
  • ইরান যুদ্ধের প্রভাবে বিমানভাড়া বেড়েছিল, এখন ঈদে আরও ঊর্ধ্বমুখী

ঈদে টিকিট ছাড়া রেল স্টেশনে ঢুকতে পারবেন না যাত্রীরা

ঢাকার স্টেশনগুলোতে বাঁশের বেড়া দিয়ে প্রবেশপথ সরু করা হচ্ছে। ঈদে বিনা টিকিটে রেলযাত্রা বন্ধে এ উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।
টিবিএস রিপোর্ট
13 April, 2023, 09:35 am
Last modified: 18 April, 2023, 01:03 pm

ঈদে বিনা টিকিটে রেলযাত্রা বন্ধে কঠোর হচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। এবার বিনা টিকিটে রেলওয়ের স্টেশনগুলোতে প্রবেশের সুযোগ বন্ধে কমলাপুর স্টেশন ও বিমানবন্দর স্টেশন চত্বরে বাঁশের বেড়া দিয়ে সরু প্রবেশপথ তৈরি হয়েছে। যাত্রীদেরকে লাইন ধরে টিকিট দেখিয়ে স্টেশনে প্রবেশ করতে হবে। 

বুধবার ((১২ এপ্রিল) কমলাপুর স্টেশনে গিয়ে দেখা যায়, স্টেশনের গেটের সামনে বেড়া বসিয়ে প্রবেশ পথ সরু করার কাজ চলছে।

এ বিষয়ে কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার টিবিএসকে কে বলেন, "যাত্রীদের স্বচ্ছন্দে ভ্রমণ এবং যেন শুধু টিকিটের যাত্রীরাই ট্রেনে যেতে পারেন, সেজন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে। স্টেশনে বিনা টিকিটের যাত্রীদের প্রবেশ ঠেকাতে বাঁশের বেড়া দেওয়া হয়েছে।"

যাত্রীদেরকে টিকিট দেখিয়ে সারিবদ্ধভাবে স্টেশনে প্রবেশ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, এতে করে স্টেশনের সামগ্রিক শৃঙ্খলারও উন্নতি হবে। 

মাসুদ সারওয়ার আরও জানান, অনুরূপ বেড়া দেওয়া হচ্ছে বিমানবন্দর ও জয়দেবপুর স্টেশনেও। "বিগত বছরগুলোতে এই স্টেশনগুলো থেকে বিনা টিকিটের যাত্রী ওঠার নজির রয়েছে। এবার সেটি বন্ধ হবে আশা করছি," যোগ করেন তিনি।

কর্তৃপক্ষ জানায়, প্রতি বছরই ঈদে ট্রেনে বিপুল সংখ্যক যাত্রী বিনা টিকিটে যাত্রা করেন। প্রতিটি কামরার ভেতরে গাদাগাদি করে দাঁড়িয়ে যান তারা। এমনকি শীতাতপ নিয়ন্ত্রিত কামরা ও কেবিনেও তারা উঠে যান। এতে টিকিটের যাত্রীরা পড়েন ভোগান্তিতে।

এছাড়াও ট্রেনের ছাদে, ইঞ্জিনের সামনে, দরজায় দাঁড়িয়ে এবং ঝুলে ঝুলে ঝুঁকি নিয়ে বিনা টিকিটের যাত্রীরা গন্তব্যে যায়। এমনকি রেলের কর্মীরাও টাকা নিয়ে বিনা টিকিটের যাত্রীকে ট্রেনে তোলেন। এসব বন্ধ করতেই এই উদ্যোগ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। 

এর আগে, টিকিট প্রাপ্তিতে স্বচ্ছতা আনতে ঈদযাত্রার টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করে বাংলাদেশ রেলওয়ে। ঈদযাত্রার অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শেষ হয় মঙ্গলবার (১১ এপ্রিল)।
 
Related Topics

টপ নিউজ

ঈদযাত্রা / ট্রেন টিকেট / বিনা টিকিটে ভ্রমণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
    মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: এনডিটিভি
    বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
  • ছবি: টিবিএস
    ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন
  • মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। ছবি: রয়টার্স
    আগামী দুই বছর নিয়ে আমার আশঙ্কা: পল ক্রুগম্যান
  • ছবি: সংগৃহীত
    গড় ট্যারিফের চেয়ে বেশি দামে বিদ্যুৎ কেনা বন্ধ করছে সরকার

Related News

  • ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, আহত ১,২৯৪ ‎
  • ঈদযাত্রায় প্রতিদিন গড়ে ঝরেছে ২২ প্রাণ
  • ঈদযাত্রা নিরাপদে টোল প্লাজা ও যানজটপ্রবণ এলাকায় বিজিবির ২৩টি দল মোতায়েন   
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি
  • ইরান যুদ্ধের প্রভাবে বিমানভাড়া বেড়েছিল, এখন ঈদে আরও ঊর্ধ্বমুখী

Most Read

1
ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশ

মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: এনডিটিভি
বিনোদন

বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

3
ছবি: টিবিএস
অর্থনীতি

ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও

4
ইলাস্ট্রেশন: টিবিএস
টপ নিউজ

জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন

5
মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। ছবি: রয়টার্স
মতামত

আগামী দুই বছর নিয়ে আমার আশঙ্কা: পল ক্রুগম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গড় ট্যারিফের চেয়ে বেশি দামে বিদ্যুৎ কেনা বন্ধ করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net