Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 13, 2026
‘তুমিও তো পুরোনো হয়েছ, তোমাকে ফেলে দেব?’ পুরোনো গাড়ি বদল প্রসঙ্গে চালককে জাফরুল্লাহ

বাংলাদেশ

তাওছিয়া তাজমিম
12 April, 2023, 08:20 pm
Last modified: 13 April, 2023, 03:29 pm

Related News

  • জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্যনীতি ‘এখনো প্রাসঙ্গিক’
  • ডা. জাফরুল্লাহ চৌধুরীর অসমাপ্ত কাজ শেষ করার আহ্বান
  • ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত
  • গণস্বাস্থ্য কেন্দ্রে চিরনিদ্রায় শায়িত ডা. জাফরুল্লাহ চৌধুরী 
  • গণস্বাস্থ্য কেন্দ্রে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হাজারো মানুষ

‘তুমিও তো পুরোনো হয়েছ, তোমাকে ফেলে দেব?’ পুরোনো গাড়ি বদল প্রসঙ্গে চালককে জাফরুল্লাহ

'স্যার কখনো আমার কাছে মালিক ছিলেন না, তিনি ছিলেন নিজের মানুষ — যার কাছে সব আবদার করা যায়, যিনি সব সমস্যার সমাধান করে দেন,' বলেন রফিকুল।
তাওছিয়া তাজমিম
12 April, 2023, 08:20 pm
Last modified: 13 April, 2023, 03:29 pm
ছবি-ফেসবুক থেকে নেওয়া

অডিটোরিয়ামের এক কোনায় দাঁড়িয়ে কাঁদছিলেন ভদ্রলোক। বয়স বছর পঞ্চাশেক হবে। 

ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ শহীদ মিনারে নেওয়া ও জানাজা বিষয়ক বিভিন্ন তথ্য জানাতে বুধবার (১২ এপ্রিল) সকালে গণস্বাস্থ্য নগর হাসপাতালের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই কাঁদতে দেখা যায় মো. রফিকুল ইসলামকে — তিনি ডা. জাফরুল্লাহর গাড়িচালক।

২০০৫ সাল থেকেই জাফরুল্লাহর গাড়ি চালাচ্ছেন তিনি। এ ১৭ বছরে চালকের বাইরেও তিনি জাফরুল্লাহর কার্যত একজন সঙ্গী হয়ে ওঠেন।

রফিকুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'সব জায়গায় আমি তাকে নিয়ে গেছি। দুর্যোগের রাতে, ঝুঁকি মাথায় নিয়ে আমি স্যারকে নিয়ে যেতাম — রাত একটা-দুইটায়ও তাকে নিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছি।'

'স্যার কখনো আমাকে ড্রাইভারের চোখে দেখেননি, পাশে বসিয়ে খাওয়াতেন। সব সময় বাচ্চাদের পড়াশোনার খবর নিতেন। বাচ্চাদের জন্য খাবার দিতেন,' তিনি বলেন।

রফিকুল জানান, জাফরুল্লাহর শরীর খারাপ থাকত বলে তিনি মাঝে মাঝে রাস্তায় অসুস্থ হয়ে যেতেন। 'আমাকে প্রেশার মাপা শিখিয়েছিলেন। গাড়িতে অসুস্থ হলে আমি সামলাতাম,' বলেন রফিকুল।

জাফরুল্লাহর গাড়ি অনেক পুরোনো ছিল বলে বড় হোটেলে গেলে অন্য চালকেরা রফিকুলকে বলতেন, 'তোমার স্যার এত কম দামি গাড়িতে চড়েন, নতুন গাড়ি কিনতে বলতে পারো না?'

একদিন রফিকুল জাফরুল্লাহকে গাড়ি পুরোনো হয়ে যাওয়ার কথা বলায় ডা. জাফরুল্লাহ তাকে উত্তর দিয়েছিলেন, 'তুমিও তো পুরোনো হয়েছ, তোমাকে কি ফেলে দেব?'

বিভিন্ন জায়গায় চাকরির প্রস্তাব পেয়েও যাননি রফিকুল। 'স্যারের যে ভালোবাসা-সম্মান পেয়েছি, তা ছেড়ে কোথাও যাওয়ার কথা কখনো ভাবিনি। স্যার কখনো আমার কাছে মালিক ছিলেন না, তিনি ছিলেন নিজের মানুষ — যার কাছে সব আবদার করা যায়, যিনি সব সমস্যার সমাধান করে দেন,' বলেন রফিকুল।

Related Topics

টপ নিউজ

ডা. জাফরুল্লাহ চৌধুরী / গণস্বাস্থ্য কেন্দ্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশে নতুন ধরনের মাদকের নীরব বিস্তার
  • ১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে
  • ছবি: সংগৃহীত
    ৩৫ মিলিয়ন ডলারের তহবিল থেকে ৪ মাসে ৩ কোম্পানিতে বিনিয়োগ করবে বিএসআইসি
  • সচিবালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: পিআইডি
    সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

Related News

  • জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্যনীতি ‘এখনো প্রাসঙ্গিক’
  • ডা. জাফরুল্লাহ চৌধুরীর অসমাপ্ত কাজ শেষ করার আহ্বান
  • ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত
  • গণস্বাস্থ্য কেন্দ্রে চিরনিদ্রায় শায়িত ডা. জাফরুল্লাহ চৌধুরী 
  • গণস্বাস্থ্য কেন্দ্রে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হাজারো মানুষ

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের

2
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশে নতুন ধরনের মাদকের নীরব বিস্তার

3
১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

৩৫ মিলিয়ন ডলারের তহবিল থেকে ৪ মাসে ৩ কোম্পানিতে বিনিয়োগ করবে বিএসআইসি

5
সচিবালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: পিআইডি
অর্থনীতি

সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net