Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
৮০০ অস্থায়ী দোকান বসিয়েছেন বঙ্গবাজারের ব্যবসায়ীরা

বাংলাদেশ

ইউএনবি
08 April, 2023, 09:55 pm
Last modified: 08 April, 2023, 10:01 pm

Related News

  • মেহেরপুরে লিচুর ফলন দ্বিগুণ, খুশি বাগান মালিক ও ব্যবসায়ীরা
  • চামড়া ব্যবসায়ীদের ঋণ দিতে ব্যাংকগুলোকে নির্দেশনা
  • ‘হাত জোড় করে বলছি, ছোট ইন্ডাস্ট্রিকে বাঁচান’: ভ্যাট কমিয়ে আয়কর বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের
  • পুঁজিবাজারে স্বচ্ছতা ও আস্থা ফেরাতে ‘সংস্কার কমিশন’ গঠনের পরিকল্পনা সরকারের
  • উত্তরবঙ্গকে এগ্রো প্রসেসিং হাব করার পরিকল্পনা সরকারের: ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী 

৮০০ অস্থায়ী দোকান বসিয়েছেন বঙ্গবাজারের ব্যবসায়ীরা

বঙ্গবাজার মার্কেটের দক্ষিণ পাশে ফ্লাইওভারের নিচে তাদের অস্থায়ী দোকান বসিয়েছেন। দোকানের আশেপাশে ভিড় থাকলেও বিক্রি বাড়েনি।
ইউএনবি
08 April, 2023, 09:55 pm
Last modified: 08 April, 2023, 10:01 pm
ছবি: ইউএনবি

সাম্প্রতিক অগ্নিকাণ্ডে বঙ্গবাজারের যেসব ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে তারা রাস্তা ও ফুটপাতে অস্থায়ী দোকান বসিয়েছে।

শনিবার (৮ এপ্রিল) সকাল থেকে প্রায় ৮০০ ব্যবসায়ী তাদের মজুত প্রদর্শন করেছেন। তারা বঙ্গবাজার মার্কেটের দক্ষিণ পাশে ফ্লাইওভারের নিচে তাদের অস্থায়ী দোকান বসিয়েছেন।

গত মঙ্গলবারের ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে বাঁচাতে পেরেছেন এমন কাপড় নিয়ে বসেছেন অনেক ব্যবসায়ী। দোকানের আশেপাশে ভিড় থাকলেও বিক্রি বাড়েনি।

ফ্লাইওভারের নিচে নিজের দোকানে বসে ছিলেন আয়নাল হোসেন। তিনি বলেন, বঙ্গবাজার মার্কেটে তার দু'টি দোকান ছিল। দু'টি দোকানই পুড়ে ছাই হয়ে যায়।

তিনি বলেন, 'আমি কিছু জিনিস সরাতে পেরেছিলাম, সেগুলো এখানে নিয়ে এসেছি। এখনও কোন বিক্রয় নেই, কারণ আমাদের নিয়মিত গ্রাহকেরা দোকানের ঠিকানা জানেন না। আমরা কীভাবে এই ঈদ উদযাপন করব তা একমাত্র আল্লাহই জানেন।'

ব্যবসায়ী শহিদুল ইসলামের বঙ্গবাজারে জিন্স ও শার্ট বিক্রির দোকান ছিল। দোকান পুড়ে গেছে তারও।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন 'সবকিছু শেষ, বাড়িতে খাবারের টাকা নেই। তাই আমি ফুটপাথে দোকান বসাতে বাধ্য হয়েছি।'

গত মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবাজার কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বঙ্গবাজার গুলিস্তান মার্কেট, মহানগর শপিং কমপ্লেক্স, আদর্শ মার্কেট ও এনেক্স টাওয়ার পুড়ে যায়। আগুনে প্রায় দুই হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

Related Topics

টপ নিউজ

বঙ্গবাজার মার্কেটে আগুন / বঙ্গবাজার / অস্থায়ী দোকান / ব্যবসায়ী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
    অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • ছবি: রয়টার্স
    প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • মেহেরপুরে লিচুর ফলন দ্বিগুণ, খুশি বাগান মালিক ও ব্যবসায়ীরা
  • চামড়া ব্যবসায়ীদের ঋণ দিতে ব্যাংকগুলোকে নির্দেশনা
  • ‘হাত জোড় করে বলছি, ছোট ইন্ডাস্ট্রিকে বাঁচান’: ভ্যাট কমিয়ে আয়কর বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের
  • পুঁজিবাজারে স্বচ্ছতা ও আস্থা ফেরাতে ‘সংস্কার কমিশন’ গঠনের পরিকল্পনা সরকারের
  • উত্তরবঙ্গকে এগ্রো প্রসেসিং হাব করার পরিকল্পনা সরকারের: ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী 

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

2
একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?

3
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net