Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 07, 2026
৩১৭ কোটি টাকার সরকারি ঋণ পরিশোধ করলো পদ্মা সেতু কর্তৃপক্ষ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 April, 2023, 01:35 pm
Last modified: 05 April, 2023, 01:41 pm

Related News

  • মুন্সিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতুর ঢালে বাস উল্টে আহত ৮
  • পদ্মা সেতুর ইটিসিতে ১০ কোটি টাকার টোল আদায়, নিবন্ধিত যান ১ হাজার
  • পদ্মা ও যমুনা সেতু থেকে ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়
  • ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় প্রায় ১০ কোটি টাকা টোল আদায়
  • দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার: সেতুমন্ত্রী

৩১৭ কোটি টাকার সরকারি ঋণ পরিশোধ করলো পদ্মা সেতু কর্তৃপক্ষ

তফসিল অনুযায়ী, প্রতি অর্থবছরে সর্বনিম্ন ৮২৬ কোটি টাকা থেকে সর্বোচ্চ ১৪৭৫ কোটি টাকা শোধ করা যাবে। সেতু কর্তৃপক্ষ যাতে ঋণ পরিশোধ করতে পারে, সে লক্ষ্যে তাদের প্রস্তাব অনুযায়ী টোলের হার নির্ধারণে সহায়তা করবে অর্থ বিভাগ। এই টোলের হার প্রতি ১৫ বছরে ১০% করে বাড়বে।
টিবিএস রিপোর্ট
05 April, 2023, 01:35 pm
Last modified: 05 April, 2023, 01:41 pm
ছবি- টিবিএস

পদ্মা সেতু নির্মাণের জন্য দেওয়া ঋণের প্রথম ও দ্বিতীয় কিস্তি হিসেবে সরকারকে ৩১৭ কোটি টাকা ফেরত দিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)।

বুধবার (৫ এপ্রিল) চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, "পদ্মা সেতু শুধু একটি অবকাঠামো নয়, এটি বাংলাদেশের জন্য গর্বের প্রতীক।"

অভ্যন্তরীণ অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে মোট ব্যয় হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা। এর মধ্যে ৩০০ কোটি টাকা এসেছে সহায়তা থেকে। বাকি ২৯ হাজার ৮৯৩ কোটি ৩৮ লাখ টাকা ঋণ দিয়েছে অর্থ বিভাগ।

২০১৯ সালে এ চুক্তি সাক্ষর করে বিবিএ ও অর্থ বিভাগ। চুক্তির অধীনে সেতু বিভাগ এই অর্থ ৩৫ বছরের মধ্যে এক শতাংশ সুদে ফেরত দেবে।

সরকারি ঋণ পরিশোধ ২০৫৬-৫৭ অর্থবছরে সম্পন্ন হবে।

তফসিল অনুযায়ী, প্রতি অর্থবছরে সর্বনিম্ন ৮২৬ কোটি টাকা থেকে সর্বোচ্চ ১৪৭৫ কোটি টাকা শোধ করা যাবে।

মোট ১৪০টি কিস্তিতে পরিশোধ করা হবে এই ঋণ। এক্ষেত্রে, প্রতিটি কিস্তির পর ঋণের ব্যালেন্সের উপর সুদ গণনা করা হবে।

এছাড়া সেতু কর্তৃপক্ষ চাইলে সুদসহ অগ্রিম টাকাও পরিশোধ করতে পারে। তবে, একটি কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হলে সে বকেয়া পরবর্তী কিস্তির সাথে পরিশোধ করতে হবে।

চুক্তিতে আরও বলা হয়েছে, সেতু কর্তৃপক্ষ যাতে ঋণ পরিশোধ করতে পারে, সে লক্ষ্যে তাদের প্রস্তাব অনুযায়ী টোলের হার নির্ধারণে সহায়তা করবে অর্থ বিভাগ।

পরামর্শ অনুযায়ী, এই টোলের হার প্রতি ১৫ বছরে ১০% করে বাড়বে। সেতু কর্তৃপক্ষ টোল রাজস্বের উপর পরামর্শকৃত হারে ভ্যাট ও আয়কর প্রদান করবে।

পদ্মা সেতুর নকশার জন্য ২০০৮ সালের ১০ জুলাই এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এর আওতায় প্রায় ১০০ কোটি টাকা ঋণ দিয়েছে তারা। এ ঋণের সুদহার ৬%।

২০ বছর মেয়াদী এই ঋণের গ্রেস পিরিয়ড ৫ বছর। সেতু কর্তৃপক্ষকে দুই শতাংশ সুদে ৩০ বছরের মধ্যে এই ঋণ পরিশোধ করতে হবে। ২০৩৬-৩৭ অর্থবছরের মধ্যে পরিশোধ করতে হবে এডিবির ঋণ।

Related Topics

টপ নিউজ

পদ্মা সেতু / পদ্মা সেতু থেকে টোল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কলকাতায় এমন ভবনেই অনেকগুলো হোটেল থাকে এবং খুব কম খরচেই এগুলো থাকতে পারেন পর্যটকরা। তবে এগুলোর বেশিরভাগই অনিরাপদ। প্রতীকী ছবি
    চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশির সংখ্যায় ধস, চিন্তিত কলকাতার হাসপাতালগুলো, বাংলাদেশে পাঠাচ্ছে প্রতিনিধি দল
  • ছবি: এআই দিয়ে তৈরি প্রতীকী চিত্র।
    ১০ হাজার টাকা পর্যন্ত ই-পেমেন্ট ক্রেডিট চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
  • ছবি: টেলিগ্রাফ
    নিয়ন্ত্রিত পরিবেশ থেকে পালাতে গোপনে জোট বাঁধে এআই; বিশ্বজুড়ে ‘দখলের’ শঙ্কা বিশেষজ্ঞদের
  • ছবি: সংগৃহীত
    সাভারে রিকশা গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করায় এসবি'র এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
  • কোলাজ: টিবিএস
    রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৪৭ হাজার কোটি টাকা, অর্ধেকই জনতা ব্যাংকের: সংসদে অর্থমন্ত্রী
  • ফাইল ছবি
    বিদেশে ভ্রমণে এখন বছরে ১৮ হাজার ডলার পর্যন্ত সঙ্গে নিতে পারবেন বাংলাদেশিরা

Related News

  • মুন্সিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতুর ঢালে বাস উল্টে আহত ৮
  • পদ্মা সেতুর ইটিসিতে ১০ কোটি টাকার টোল আদায়, নিবন্ধিত যান ১ হাজার
  • পদ্মা ও যমুনা সেতু থেকে ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়
  • ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় প্রায় ১০ কোটি টাকা টোল আদায়
  • দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার: সেতুমন্ত্রী

Most Read

1
কলকাতায় এমন ভবনেই অনেকগুলো হোটেল থাকে এবং খুব কম খরচেই এগুলো থাকতে পারেন পর্যটকরা। তবে এগুলোর বেশিরভাগই অনিরাপদ। প্রতীকী ছবি
আন্তর্জাতিক

চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশির সংখ্যায় ধস, চিন্তিত কলকাতার হাসপাতালগুলো, বাংলাদেশে পাঠাচ্ছে প্রতিনিধি দল

2
ছবি: এআই দিয়ে তৈরি প্রতীকী চিত্র।
অর্থনীতি

১০ হাজার টাকা পর্যন্ত ই-পেমেন্ট ক্রেডিট চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

3
ছবি: টেলিগ্রাফ
আন্তর্জাতিক

নিয়ন্ত্রিত পরিবেশ থেকে পালাতে গোপনে জোট বাঁধে এআই; বিশ্বজুড়ে ‘দখলের’ শঙ্কা বিশেষজ্ঞদের

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাভারে রিকশা গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করায় এসবি'র এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

5
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৪৭ হাজার কোটি টাকা, অর্ধেকই জনতা ব্যাংকের: সংসদে অর্থমন্ত্রী

6
ফাইল ছবি
অর্থনীতি

বিদেশে ভ্রমণে এখন বছরে ১৮ হাজার ডলার পর্যন্ত সঙ্গে নিতে পারবেন বাংলাদেশিরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net