Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
মুরগির দাম কেজিতে ৩০-৪০ টাকা কমাবে: ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রতিশ্রুতি ৪ বড় উৎপাদকের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 March, 2023, 05:50 pm
Last modified: 23 March, 2023, 06:15 pm

Related News

  • অতিরিক্ত উৎপাদনে মুরগির বাচ্চার দামে ধস, অস্তিত্ব সঙ্কটে ছোট হ্যাচারিগুলো
  • সবজি ও মুরগির দাম বেড়েই চলেছে
  • ভরা মৌসুমেও পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী, কমেছে মুরগির দাম
  • ঈদের পর রাজধানীর নিত্যপণ্য বাজার প্রায় ক্রেতাশূন্য, কেজিতে ২০ টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম
  • ঈদের আগে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে ব্রয়লার মুরগি ও গরুর মাংসের দাম 

মুরগির দাম কেজিতে ৩০-৪০ টাকা কমাবে: ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রতিশ্রুতি ৪ বড় উৎপাদকের

বৃহস্পতিবার (২৩ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান এএইচএম সফিকুজ্জামান চার মুরগি উৎপাদনকারী প্রতিষ্ঠান কাজী ফার্মস লিমিটেড, আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড, সিপি বাংলাদেশ এবং প্যারাগন পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান।
টিবিএস রিপোর্ট
23 March, 2023, 05:50 pm
Last modified: 23 March, 2023, 06:15 pm
ছবি- রয়টার্স

পোল্ট্রি অ্যাসোসিয়েশনের চারটি বড় উৎপাদনকারী প্রতিষ্ঠান পাইকারি বাজারে মুরগির দাম কেজিতে ৩০ থেকে ৪০ টাকা কমানোর প্রতিশ্রুতি দিয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান এএইচএম সফিকুজ্জামান চার মুরগি উৎপাদনকারী প্রতিষ্ঠান কাজী ফার্মস লিমিটেড, আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড, সিপি বাংলাদেশ এবং প্যারাগন পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান।

ভোক্তা অধিকার প্রধান বলেন, 'এই কোম্পানিগুলো তাদের খামারের গেট থেকে প্রতিকেজি মুরগি ১৯০ থেকে ১৯৫ টাকায় পাইকারিতে বিক্রি করবে। এখন ২২০–২৩০ টাকায় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে।'

তিনি আরও বলেন, ভোক্তা পর্যায়ে দাম ৩০ থেকে ৪০ টাকা কমবে বলে আশা করা হচ্ছে।

তিনি আশ্বস্ত করে বলেন, 'আমরা বাজার মনিটর করব। আশা করি দাম কমবে।'

কর্পোরেট প্রতিষ্ঠানগুলো বাজারে মোট মুরগির চাহিদার ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত সরবরাহ করে।

এর আগে বুধবার (২৩ মার্চ) এএইচএম সফিকুজ্জামান বলেছিলে, ব্রয়লার মুরগির প্রতি ইউনিটের দাম কোনোভাবেই ২০০ টাকার বেশি হতে পারে না। যদিও রাজধানীর বিভিন্ন বাজারে ভোক্তাদের কাছ থেকে ২৮০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, তার টিম প্রতিকারমূলক ব্যবস্থা নিতে সরকারের কাছে আটটি প্রস্তাব পেশ করেছে জানিয়ে তিনি আরও বলেন, কোনো বাজারে অনিয়ম হলে সংশ্লিষ্ট বাজার ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার গতকাল দাবি করেছেন, সারা দেশ থেকে ঢাকায় আনার সময় প্রতিদিন ৫-৭ হাজার মুরগি মারা যায় এবং সেগুলো ঢাকার রেস্টুরেন্টগুলোতে সরবরাহ করা হয়।

পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যে ভেজাল রোধে মন্ত্রণালয়ের উদ্যোগ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

এর আগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে একটি বাজার প্রতিবেদন পাঠিয়ে দাবি করে যে শিল্প পর্যায়ে প্রতিটি ব্রয়লার মুরগির উৎপাদন খরচ ১৩৫ থেকে ১৪০ টাকা এবং প্রান্তিক খামারিদের ক্ষেত্রে এ খরচ ১৬০ টাকা।

বাজার পর্যবেক্ষকরা জানান, ব্রয়লার মুরগি সাধারণ মানুষের জন্য একটি সাশ্রয়ী প্রোটিনের উৎস, কিন্তু ৪৫-৯০ দিনের মধ্যেই তা ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। এ সময়ে ব্রয়লারের দাম প্রায় ১২০ টাকা বেড়ে গেছে।

এক মাসের মধ্যে গরুর মাংসের দাম ৬৭৫-৭০০ টাকা থেকে বেড়ে ৭৮০-৮০০ টাকা হয়ে যাওয়ায় ইতিমধ্যেই তা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে।

Related Topics

অর্থনীতি / টপ নিউজ

ব্রয়লার মুরগি / মুরগির দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
    সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
    মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

Related News

  • অতিরিক্ত উৎপাদনে মুরগির বাচ্চার দামে ধস, অস্তিত্ব সঙ্কটে ছোট হ্যাচারিগুলো
  • সবজি ও মুরগির দাম বেড়েই চলেছে
  • ভরা মৌসুমেও পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী, কমেছে মুরগির দাম
  • ঈদের পর রাজধানীর নিত্যপণ্য বাজার প্রায় ক্রেতাশূন্য, কেজিতে ২০ টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম
  • ঈদের আগে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে ব্রয়লার মুরগি ও গরুর মাংসের দাম 

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

2
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

3
সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
বাংলাদেশ

সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে

4
ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

6
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net