Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
শহরে মোটরসাইকেলের গতিসীমা বৃদ্ধির প্রস্তাব পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
22 March, 2023, 06:10 pm
Last modified: 22 March, 2023, 06:15 pm

Related News

  • ৫০০ কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা নিয়ে মোটরসাইকেল বাজারে প্রবেশ করল প্রাণ-আরএফএল
  • নির্বাচন উপলক্ষে মোটরসাইকেল ৩ দিন; অন্যান্য যান চলাচল ২৪ ঘণ্টা বন্ধ
  • রাজধানীতে থানার ভেতর থেকে পুলিশের মোটরসাইকেল চুরি
  • ফুটপাতে সস্তায় ‘মামলা ঠেকানোর হেলমেট’, বাইকারদের স্বস্তি, যাত্রীদের শঙ্কা
  • মৌলভীবাজারে ঘন কুয়াশায় পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

শহরে মোটরসাইকেলের গতিসীমা বৃদ্ধির প্রস্তাব পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর

সভায় প্রধানমন্ত্রী বলেন, দ্রুত যাতায়াতের জন্য এবং পণ্য পরিবহনে মানুষ এখন প্রায়ই মোটরসাইকেল ব্যবহার করে। তাই সামগ্রিক বিবেচনায় মোটরসাইকেলের গতিসীমা বাড়ানোর বিষয়টি পর্যালোচনা করতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেন তিনি।
টিবিএস রিপোর্ট 
22 March, 2023, 06:10 pm
Last modified: 22 March, 2023, 06:15 pm
ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস

নগরে মোটরসাইকেলের গতিসীমা ৩০ কিলোমিটারের বেশি করার বিষয়টি পর্যালোচনা করতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

মঙ্গলবার (২১ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় গতিসীমার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনা হয়। সভায় অংশগ্রহণকারীরা বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন।  

সভায় প্রধানমন্ত্রী বলেন, দ্রুত যাতায়াতের জন্য এবং পণ্য পরিবহনে মানুষ এখন প্রায়ই মোটরসাইকেল ব্যবহার করে। তাই সামগ্রিক বিবেচনায় মোটরসাইকেলের গতিসীমা বাড়ানোর বিষয়টি পর্যালোচনা করতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেন তিনি।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিনি এবিষয়ে ভালোভাবে অবগত নন, তবে প্রধানমন্ত্রীর নির্দেশ অবিলম্বে পালন করা হবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ 'মোটরসাইকেল চলাচল নীতিমালা ২০২৩' এর খসড়া তৈরি করেছে, এতে শহরের রাস্তায় মোটরসাইকেলের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৩০ কিলোমিটার করার প্রস্তাব রাখা হয়েছে। 

মোটরসাইকেলের গতিবেগ নিয়ন্ত্রণ এবং চালকদের মধ্যে সচেতনতা সৃষ্টির মাধ্যমে বেপরোয়া গতি ও দুর্ঘটনা নিয়ন্ত্রণের লক্ষ্য রয়েছে এতে।  

তবে এই প্রস্তাব জানাজানি হওয়ার পর বিভিন্ন মহলে সমালোচনা হচ্ছে। অনেকেই বলছেন, ৩০ কিলোমিটার খুবই কম গতিসীমা, এর ফলে শহরের রাস্তায় যানজটও বাড়বে। 

সাম্প্রতিক সময়ে, দেশে মোটরসাইকেল চলাচল নিয়ে কিছু উদ্বেগ তৈরি হয়েছে। সড়ক নিরাপত্তা ফাউন্ডেশনের তথ্যমতে, চার বছরে মোটরসাইকেল দুর্ঘটনা বেড়েছে আড়াই গুণ।   

২০২২ সালে ২,৯৭৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ৩,০৯১ জন নিহত হয়েছেন, যা ওই সময়ে সড়ক দুর্ঘটনায় মোট নিহতের ৪০.০৭ শতাংশ বলে বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে ফাউন্ডেশনটি।  

২০২২ সালে ৬,৮২৯টি সড়ক দুর্ঘটনা হয়, চার বছর আগে যা ছিল ৪,৬৯৩টি। এসময় ১,১৮৯টি মোটরসাইকেল দুর্ঘটনা কবলিত হয়েছিল।  

সড়ক নিরাপত্তা ফাউন্ডেশনের মতে, চার চাকার যানের চেয়ে মোটরসাইকেল ৩০ গুণ বেশি বিপজ্জনক। 

তবে দেশের বিভিন্ন শহরে যানজট ও বিকল্প পরিবহনে যাতায়াতের খরচ অনেক বেড়ে যাওয়ায় অনেকের কাছেই পছন্দের বাহন হয়ে উঠেছে মোটরসাইকেল। 

বাংলাদেশের সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-র মতে, চার বছর আগে মোটরসাইকেলের বার্ষিক বিক্রি ছিল ৫ লাখ ২৮ হাজার। আর ২০২২ সালে বিক্রি হয়েছে ৬ লাখ। 

Related Topics

টপ নিউজ

মোটরসাইকেল / গতিসীমা / প্রধানমন্ত্রী শেখ হাসিনা / স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • ৫০০ কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা নিয়ে মোটরসাইকেল বাজারে প্রবেশ করল প্রাণ-আরএফএল
  • নির্বাচন উপলক্ষে মোটরসাইকেল ৩ দিন; অন্যান্য যান চলাচল ২৪ ঘণ্টা বন্ধ
  • রাজধানীতে থানার ভেতর থেকে পুলিশের মোটরসাইকেল চুরি
  • ফুটপাতে সস্তায় ‘মামলা ঠেকানোর হেলমেট’, বাইকারদের স্বস্তি, যাত্রীদের শঙ্কা
  • মৌলভীবাজারে ঘন কুয়াশায় পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net