Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 11, 2026
২১ মার্চ পর্যন্ত বাড়ল হজযাত্রী নিবন্ধনের সময়

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
16 March, 2023, 08:10 pm
Last modified: 16 March, 2023, 08:19 pm

Related News

  • দুরারোগ্য রোগে আক্রান্তদের হজের অনুমতি দেবে না সৌদি সরকার
  • হজ কার্যক্রমে সহায়তায় শনিবার খোলা থাকবে ব্যাংকের নির্দিষ্ট শাখা
  • হজ নিবন্ধনের অর্থ জমার সুবিধার্থে শনিবার খোলা থাকবে সংশ্লিষ্ট ব্যাংকগুলো
  • হজের ৩ প্যাকেজ ঘোষণা, কমল বিমান ভাড়া
  • ১৪ আগস্ট থেকে রাজধানীতে শুরু হজ ও ওমরাহ মেলা

২১ মার্চ পর্যন্ত বাড়ল হজযাত্রী নিবন্ধনের সময়

মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কোটা পূরণ না হওয়ায় আবারও নিবন্ধনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
টিবিএস ডেস্ক
16 March, 2023, 08:10 pm
Last modified: 16 March, 2023, 08:19 pm
ফাইল ছবি/সংগৃহীত

আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) হজের নিবন্ধন শেষ হওয়ার তারিখ নির্ধারিত থাকলেও চলতি বছরের জন্য তা ২১ মার্চ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কোটা পূরণ না হওয়ায় আবারও নিবন্ধনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও ১ লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত নিবন্ধন করেছেন মোট ১ লাখ ১০ হাজার ৪৫৫ জন। অর্থাৎ, বাংলাদেশের কোটা পূরণ হতে আরও বাকি আছে ১৬ হাজার ৭৪৩ জন।

এদিকে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম জানিয়েছেন, ঘোষিত হজ প্যাকেজের মূল্য কমানোর বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, 'আমরা এখনও আদালতের আদেশের অনুলিপি পাইনি। যদি নতুন কোনও সিদ্ধান্ত হয়, আমরা পরে আপনাকে জানাব।'

হজ প্যাকেজে অনড় থাকার যুক্তি দেখিয়ে মতিউল ইসলাম বলেন, হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটিতে ৩১টি মন্ত্রণালয়ের সচিব পদমর্যাদার কর্মকর্তারা আছেন। আমাদের প্রতিমন্ত্রীও আছেন। আমরা যে তথ্য-উপাত্ত উপস্থাপন করেছি সেটি বিচার-বিশ্লেষণ করেই কমিটিতে হজ প্যাকেজ অনুমোদিত হয়েছে।

তিনি বলেন, হজ প্যাকেজ সংশোধন হওয়ার বিষয়টি আমাদের পর্যায়ে নিষ্পত্তিযোগ্য না। এই বিষয়ে আমাদের কোনো আলোচনাও নেই।

বুধবার অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনকে হজ প্যাকেজ খরচ কমানোর উদ্যোগ নিতে বলেছেন হাইকোর্ট।

চলতি বছর হজের উচ্চ ব্যয় নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের ব্যাখ্যা শুনে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

 

Related Topics

টপ নিউজ

হজ পালন / হজ নিবন্ধন / ধর্ম মন্ত্রণালয় / সময়সীমা বৃদ্ধি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
    মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে
  • ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
    ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
    ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
    ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

Related News

  • দুরারোগ্য রোগে আক্রান্তদের হজের অনুমতি দেবে না সৌদি সরকার
  • হজ কার্যক্রমে সহায়তায় শনিবার খোলা থাকবে ব্যাংকের নির্দিষ্ট শাখা
  • হজ নিবন্ধনের অর্থ জমার সুবিধার্থে শনিবার খোলা থাকবে সংশ্লিষ্ট ব্যাংকগুলো
  • হজের ৩ প্যাকেজ ঘোষণা, কমল বিমান ভাড়া
  • ১৪ আগস্ট থেকে রাজধানীতে শুরু হজ ও ওমরাহ মেলা

Most Read

1
মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে

3
ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী

4
ছবি: সৌজন্যে প্রাপ্ত
বাংলাদেশ

চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

5
পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন

6
২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net