Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
হজের ৩ প্যাকেজ ঘোষণা, কমল বিমান ভাড়া

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 September, 2025, 09:15 pm
Last modified: 28 September, 2025, 09:21 pm

Related News

  • মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধের মূল্য দিতে যেভাবে চুরমার হচ্ছে বাংলাদেশি শ্রমিকদের স্বপ্ন
  • সৌদি আরবে ঈদ শুক্রবার
  • সৌদিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ৫ মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান ক্ষতিগ্রস্ত: ওয়াল স্ট্রিট জার্নাল
  • সৌদি আরবে মিসাইল হামলায় এক বাংলাদেশি ও এক ভারতীয় নিহত
  • যুদ্ধের উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে যোগাযোগ জোরদার করল সৌদি আরব

হজের ৩ প্যাকেজ ঘোষণা, কমল বিমান ভাড়া

সরকারি মাধ্যমে হজ প্যাকেজ-১ (বিশেষ) এর খরচ ছয় লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা, প্যাকেজ-২ এর খরচ পাঁচ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা এবং প্যাকেজ-৩ এর খরচ চার লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
28 September, 2025, 09:15 pm
Last modified: 28 September, 2025, 09:21 pm
ছবি: রয়টার্স

২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এ বছর সরকারি মাধ্যমে হজ প্যাকেজ-১ (বিশেষ), হজ প্যাকেজ-২ ও হজ প্যাকেজ-৩ শিরোনামে তিনটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এতে হজযাত্রী প্রতি বিমান ভাড়া কমানো হয়েছে ১২ হাজার ৯৯০ টাকা।

সরকারি মাধ্যমে হজ প্যাকেজ-১ (বিশেষ) এর খরচ ছয় লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা, হজ প্যাকেজ-২ এর খরচ পাঁচ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা এবং হজ প্যাকেজ-৩ এর খরচ চার লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। 

আজ রোববার বিকেলে সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন প্রেস ব্রিফিংয়ে হজ প্যাকেজ ও গাইডলাইন-২০২৬ ঘোষণা করেন।

হজ প্যাকেজ-১ (বিশেষ) এর যাত্রীরা মক্কায় হারাম শরীফের বহিরাঙ্গন থেকে সর্বোচ্চ ৭০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া বা সেন্ট্রাল এরিয়ায় আবাসন সুবিধা পাবেন। এছাড়া তাদের জন্য অ্যাটাচড বাথরুমসহ এক রুমে সর্বোচ্চ পাঁচজনের আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় তাদের তাঁবুর অবস্থান হবে জোন-২ তে এবং মিনা-আরাফায় 'ডি প্লাস' ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। 

প্যাকেজ-২ এর যাত্রীরা মক্কায় হারাম শরীফের বহিরাঙ্গন থেকে ১.২-১.৮ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া বা সেন্ট্রাল এরিয়ায় আবাসন সুবিধা পাবেন। তাদের জন্য অ্যাটাচড বাথরুমসহ এক রুমে সর্বোচ্চ ছয়জনের আবাসনের ব্যবস্থা থাকবে। তারা মিনায় জোন-২ এ তাঁবুতে অবস্থান করবেন এবং মিনা-আরাফায় 'ডি' ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে।

সরকারি মাধ্যমে ২০২৬ সালের হজে নতুন সংযোজন হজ প্যাকেজ-৩। এটি সাশ্রয়ী হজ প্যাকেজ। এ প্যাকেজের হজযাত্রীদের আবাসন হবে মক্কায় আজিজিয়া এলাকায় এবং মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে। এক রুমে সর্বোচ্চ ছয় জনের আবাসনের ব্যবস্থা থাকবে এ প্যাকেজে। মিনায় তাদের তাঁবুর অবস্থান হবে জোন-৫ এ এবং মিনা-আরাফায় 'ডি' ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। হারাম শরীফে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য যাতায়াতের নিমিত্ত এসি বাসের বন্দোবস্ত রাখার কথা বলা হয়েছে এ প্যাকেজে।

উল্লেখ্য, প্যাকেজ-১ ও প্যাকেজ-২ এর যাত্রীরা নির্ধারিত অর্থ পরিশোধ সাপেক্ষে মক্কা ও মদিনায় দুই ও তিন সিটের রুম আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজ সুবিধা নিতে পারবেন। সাধারণত সৌদি আরবে হজযাত্রীদের অবস্থানকাল হবে ৩৫ থেকে ৪৭ দিন। তবে শর্ট প্যাকেজে সৌদি আরবে অবস্থানকাল হবে ২২ থেকে ৩০ দিন।

বেসরকারি হজ এজেন্সিসমূহের জন্য 'বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ'শিরোনামে একটি প্যাকেজ নির্ধারণ করে দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এ প্যাকেজের খরচ ধরা হয়েছে পাঁচ লাখ নয় হাজার ১৮৫ টাকা। সরকার অনুমোদিত এ প্যাকেজ গ্রহণ করে এজেন্সিসমূহ অতিরিক্ত দুটি প্যাকেজ ঘোষণা করতে পারবে। 

২০২৬ সালের হজে কোরবানির টাকা আবশ্যিকভাবে নুসুক মাসার প্লাটফর্মে জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এ কারণে কোরবানি বাবদ ৭২০ সৌদি রিয়ালের সমপরিমাণ ২৩ হাজার ৬৫২ টাকা হজ প্যাকেজে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে খাবার বাবদ কোনো টাকা প্যাকেজে ধরা হয়নি। এজন্য প্রত্যেক হজযাত্রীকে খাবার বাবদ প্রতিদিন ন্যূনতম ৩৫ সৌদি রিয়াল হিসাবে প্রয়োজনীয় অর্থ সঙ্গে নিতে বলেছে সরকার। 

এর আগে ধর্ম উপদেষ্টার সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটিতে হজ প্যাকেজ ও গাইড লাইন ২০২৬ অনুমোদন দেওয়া হয়।

চাঁদ দেখা সাপেক্ষে ২০২৬ সালের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছরের ২৭ জুলাই থেকে হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। সৌদি সরকারের রোডম্যাপ অনুযায়ী, আগামী ১২ অক্টোবর হজের নিবন্ধন কার্যক্রম শেষ হবে। ১২ বছর ও তদূর্ধ্ব বয়সের শারীরিক ও মানসিকভাবে সুস্থ ব্যক্তি ২০২৬ সালের হজে যেতে পারবেন। 

Related Topics

টপ নিউজ

হজ / হজ প্যাকেজ / ধর্ম মন্ত্রণালয় / সৌদি আরব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধের মূল্য দিতে যেভাবে চুরমার হচ্ছে বাংলাদেশি শ্রমিকদের স্বপ্ন
  • সৌদি আরবে ঈদ শুক্রবার
  • সৌদিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ৫ মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান ক্ষতিগ্রস্ত: ওয়াল স্ট্রিট জার্নাল
  • সৌদি আরবে মিসাইল হামলায় এক বাংলাদেশি ও এক ভারতীয় নিহত
  • যুদ্ধের উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে যোগাযোগ জোরদার করল সৌদি আরব

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net