Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ অর্থায়নে আগ্রহী রাশিয়া

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 March, 2023, 11:00 am
Last modified: 17 March, 2023, 03:42 pm

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ অর্থায়নে আগ্রহী রাশিয়া

সূত্রমতে, এই প্রকল্পে রাশিয়ার কাছে ৩৫৫ মিলিয়ন ডলার (৩৪ কোটি ৫০ লাখ ডলার) ঋণের প্রস্তাব দেওয়া হয়েছে।
টিবিএস রিপোর্ট
16 March, 2023, 11:00 am
Last modified: 17 March, 2023, 03:42 pm

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ প্রকল্প অর্থায়নের বিষয়ে গুরুত্ব দিচ্ছে রাশিয়া। এ ঋণ প্রক্রিয়া দ্রুত সময়ে শেষ করবে বলে জানিয়েছে দেশটি। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য জানান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও সিইও শাহজাহান মাহমুদ।

বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত রাশিয়া-বাংলাদেশ আন্তঃসরকার কমিশনের চতুর্থ অধিবেশনের তিনদিন ব্যাপী সভায় এ কথা জানান রাশিয়ান প্রতিনিধিরা।

সূত্রমতে, এই প্রকল্পে রাশিয়ার কাছে ৩৫৫ মিলিয়ন ডলার (৩৪ কোটি ৫০ লাখ ডলার) ঋণের প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনদিন ব্যাপী কমিশন সভার শেষ দিনে বুধবার  বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ইআরডির সচিব শরিফা খান এবং রাশিয়ার পক্ষে নেতৃত্ব দেন রাশিয়ান ফেডারেশনের ফেডারেল এজেন্সি ফর ফিশারিজের প্রধান ইলিয়া শেস্তাকভ।

চতুর্থ কমিশন সভায় এলএনজি রপ্তানি, ঘোড়াশাল ইউনিট-এক, দুই  এবং সিদ্ধিরগঞ্জ বিদুৎকেন্দ্র আধুনিকায়নের প্রস্তাব দিয়েছে রাশিয়া। এছাড়া স্থল ও সমুদ্রে সাড়ে চার হাজার থেকে ছয় হাজার মিটার গভীরতায় কূপ খনন করে গ্যাস ও তেলের অনুসন্ধানের প্রস্তাব দিয়েছে।।

এছাড়া দুই দেশের মধ্যে ব্যাংকিং লেনদেন সহজতর করা নিয়েও আলোচনা হয়েছে।

তিনদিন মেয়াদী কমিশনের সভায় দক্ষতার উন্নয়ন, কৃষি, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, মৎস্য, রেলপথ, আইসিটি এবং বৃহত্তর সংযোগ, বিশেষ করে জনগণ থেকে জনগণের মধ্যে যোগাযোগের বিষয়েও আলোচনা হয়।

ইআরডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাশিয়া ও বাংলাদেশ উভয় পক্ষ সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র অন্বেষণ করেছে এবং পারস্পরিক সুবিধা অর্জনের জন্য অর্থপূর্ণ সহযোগিতায় সম্মত হয়েছে।

ইআরডির কর্মকর্তারা জানান, সভায় কোনো বিষয়ে চূড়ান্ত সিন্ধান্ত হয়নি।

রাশিয়া-বাংলাদেশ কমিশন সভায় কেবল বিস্তারিত আলোচনা হয়। এরপর দ্বি-পাক্তিক আলোচনায় বিষয়গুলো চূড়ান্ত হবে।  

তাছাড়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে রাশিয়ার সঙ্গে বাণিজ্য বা বিনিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ।

ইআরডি ছাড়াও অর্থ বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, পেট্রোবাংলা, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণলায়, আইসিটি বিভাগ, বাংলাদেশ ব্যাংক, কৃষি ও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা অংশ নেন কমিশন সভায়।

Related Topics

টপ নিউজ

রাশিয়া / বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ / রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net