Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
ভারতীয় পেঁয়াজ আমদানি সাময়িকভাবে বন্ধ

বাংলাদেশ

সাতক্ষীরা প্রতিনিধি
15 March, 2023, 04:00 pm
Last modified: 15 March, 2023, 05:28 pm

Related News

  • অতিরিক্ত সরবরাহে ‘উৎপাদন ব্যয়ের চেয়েও কম দামে’ বিক্রি, ব্যাপক লোকসানে পেঁয়াজ চাষিরা
  • রমজানের প্রথম দিনেই চট্টগ্রামে পেঁয়াজের ‘সেঞ্চুরি’, অস্থির রসুনের বাজারও
  • ফের বাড়ল সবজি ও মুরগির দাম, কিছুটা স্বস্তি ডিম ও মুড়িকাটা পেঁয়াজে
  • ঢাকার বাজারে বেড়েছে চালের দাম; কিছুটা স্বস্তি দেশি পেঁয়াজে
  • আমদানির পরও কমছে না পেঁয়াজের দাম

ভারতীয় পেঁয়াজ আমদানি সাময়িকভাবে বন্ধ

সাতক্ষীরা প্রতিনিধি
15 March, 2023, 04:00 pm
Last modified: 15 March, 2023, 05:28 pm

সরকার নতুন করে ইমপোর্ট পারমিট না দেওয়ায় সাময়িকভাবে বন্ধ হচ্ছে ভারত থেকে পেঁয়াজ আমদানি। আগামীকাল থেকে কার্যকর হচ্ছে সরকারের এ নির্দেশনা।

ভোমরা বন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বলেন, প্রতি বছর পেয়াজ আমদানির জন্য মার্চের ১৫ তারিখ পর্যন্ত আইপি (ইমপোর্ট পারমিট) মেয়াদ থাকে। আজকের পর থেকে সেই মেয়াদ না থাকায় ব্যবসায়ীরা পেয়াজ আমদানি করতে পারবেন না। সরকার নতুন করে আইপি দিলে তারপর আমদানি করা যাবে।

 

ভোমরা স্থল বন্দরের রাজস্ব কর্যালয়ের ডেপুটি কমিশনার নেয়ামুল হাসান জানান, 'ব্যবসায়ীরা বন্দর দিয়ে এসআরও (স্ট্যাটুটারি রুলস অ্যান্ড অর্ডার) এর মাধমে পেয়াজ আমদানি করতো। তবে সেটা ১৫ মার্চের পর আর থাকছে না। এখন ব্যবসায়ীরা যদি নির্দিষ্ট ডকুমেন্ট জোগাড় করে পেয়াজ আমদানি করতে চায় করতে পারবে। আমদানি বন্ধ সেটা বলা যাবে না'।

সরকারের এ সিদ্ধান্তকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা।

সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান বলেন, 'আজ বুধবার (১৫ মার্চ) পর্যন্ত আমদানিকারকরা ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে পারবেন।  আগামীকাল বৃহস্পতিবার (১৬ মার্চ) থেকে ইমপোর্ট পারমিট না থাকায় পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাচ্ছে। সরকারের এই সিদ্ধান্ত একটি যুগান্তকারী পদক্ষেপ।'

তিনি বলেন, দেশীয় পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে। সে কারণে এখন ভারত থেকে পেঁয়াজ আমদানি করলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন। তারা সঠিক মূল্য পাবেন না। মূলত সে কারণে পেঁয়াজ আমদানি বন্ধ ঘোষণা করা হয়েছে।

আমদানির শেষ দিনে ভোমরা বন্দর দিয়ে ১০০-১১০ ট্রাক পেয়াজ আমদানির কথা রয়েছে।

Related Topics

টপ নিউজ

পেঁয়াজ / পেঁয়াজ আমদানি / পেঁয়াজ আমদানি বন্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?
  • তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
    ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

Related News

  • অতিরিক্ত সরবরাহে ‘উৎপাদন ব্যয়ের চেয়েও কম দামে’ বিক্রি, ব্যাপক লোকসানে পেঁয়াজ চাষিরা
  • রমজানের প্রথম দিনেই চট্টগ্রামে পেঁয়াজের ‘সেঞ্চুরি’, অস্থির রসুনের বাজারও
  • ফের বাড়ল সবজি ও মুরগির দাম, কিছুটা স্বস্তি ডিম ও মুড়িকাটা পেঁয়াজে
  • ঢাকার বাজারে বেড়েছে চালের দাম; কিছুটা স্বস্তি দেশি পেঁয়াজে
  • আমদানির পরও কমছে না পেঁয়াজের দাম

Most Read

1
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’

4
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

5
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

6
তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net