Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ: মনিটরিংয়ে ছিল না দক্ষ লোক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 March, 2023, 01:55 pm
Last modified: 15 March, 2023, 02:46 pm

Related News

  • জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে সামষ্টিক পরিকল্পনা গ্রহণ করতে হবে: অর্থমন্ত্রী
  • চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধন, শহরজুড়ে আরও রুট তৈরির পরিকল্পনা
  • দেনমোহর স্ত্রীর অধিকার, আর্থিক সংকট দেখিয়ে স্বামী দায় এড়াতে পারবেন না: হাইকোর্ট
  • সাঙ্গু নদে বিদ্যুৎকেন্দ্রের পোড়া তেল, আইনি ব্যবস্থা নিচ্ছে পরিবেশ অধিদপ্তর
  • চট্টগ্রামে ছিনতাইকারী ধরতে গিয়ে মিনিবাসের ধাক্কা, আহত পুলিশ সদস্যের মৃত্যু

অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ: মনিটরিংয়ে ছিল না দক্ষ লোক

জানা যায়, প্রশিক্ষিত লোকদের ছাঁটাই করে ডিপ্লোমা সনদধারী দুই কর্মকর্তাকে দিয়ে চালানো হচ্ছিল প্ল্যান্টটি। এছাড়া, কারখানা সুপারভাইজারের দায়িত্বে ছিলেন মানবিক বিভাগ থেকে পাশ করা একজন কর্মকর্তা।
টিবিএস রিপোর্ট
15 March, 2023, 01:55 pm
Last modified: 15 March, 2023, 02:46 pm
ছবি / টিবিএস

মনিটরিংয়ে দক্ষ লোক না থাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শিল্প পুলিশ ও জেলা প্রশাসনের তদন্ত কর্মকর্তারা। 

তারা বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রশিক্ষিত লোক ছাঁটাই করে দুই ডিপ্লোমা সনদধারীকে দিয়ে কারাখানা চালানোর ফলে এ দুর্ঘটনা ঘটে। 

সীমা অক্সিজেন প্ল্যান্টে চীনের তৈরি নতুন প্ল্যান্টটি স্থাপন করা হয় ২০১৬ সালে। সে সময় মেশিন সরবরাহ করা প্রতিষ্ঠানের চীনা প্রকৌশলীরা সীমা অক্সিজেন প্ল্যান্টের অন্তত পাঁচজন প্রকৌশলীকে প্রশিক্ষণ দেন। কিন্তু পরবর্তী সময়ে কারখানা কর্তৃপক্ষ সেই প্রকৌশলীদের ছাঁটাই করে ডিপ্লোমা সনদধারী দুই কর্মকর্তাকে দিয়ে কারখানা পরিচালনা শুরু করে।

শিল্প পুলিশ-৩ এর পুলিশ সুপার মোহাম্মাদ সুলাইমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সীমা অক্সিজেন প্ল্যান্টের পরিচালক পারভেজ সাহেব জানিয়েছেন, চীনা কোম্পানির হাতে প্রশিক্ষিত কর্মকর্তাদের তারা ধরে রাখতে পারেননি। অনেককে চাকুরিচ্যুত করা হয়েছে; অথচ তারা ছিলেন অক্সিজেন প্ল্যান্টের বিষয়ে প্রশিক্ষিত। মূলত বিস্ফোরিত অক্সিজেন প্ল্যান্টটিতে অদক্ষ জনশক্তি দিয়ে পরিচালনা করা হচ্ছিল। এ কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।"

মঙ্গলবার (১৪ মার্চ) চট্টগ্রাম নগরীর জিইসি মোড় থেকে সীমা অক্সিজেন প্ল্যান্টের পরিচালক পারভেজ উদ্দিন সান্টুকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে, সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্ল্যান্টের বিস্ফোরণে কর্তৃপক্ষের অনিয়ম পেয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটিও। মঙ্গলবার চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত কমিটির প্রধান, চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসান।

প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে রাকিব হাসান বলেন, "অক্সিজেন প্ল্যান্টে দুর্ঘটনা বিরল। সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্ল্যান্টের দুর্ঘটনাটি বাংলাদেশে প্রথম অক্সিজেন প্ল্যান্ট দুর্ঘটনা। শুধু তাই নয়, গত এক দশকে সারা পৃথিবীতে এমন নজির চার থেকে পাঁচটির বেশি নেই। সীমা অক্সিজেন প্ল্যান্ট কর্তৃপক্ষের কিছু অবহেলা এবং কিছু ঘাটতি ছিল।"

প্ল্যান্টের এয়ার সেপারেশন কলামে সেফটি ভালভটি অকেজো থাকার বিষয়টি বিস্ফোরণের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। ভালভ অকেজো থাকায় দাহ্য হাইড্রোকার্বনের মতো গ্যাস এয়ার সেপারেশন কলামে জমা হতে থাকে; একপর্যায়ে এই চাপ স্বাভাবিকের চেয়ে ৭ থেকে ৮ গুণ বেশি হয়ে যায়। পরে কোনো একটি স্পার্ক বা স্ফুলিঙ্গের স্পর্শ থেকে বিস্ফোরণটি ঘটে। কারখানায় দক্ষ জনবল না থাকায় বিষয়টি আগে টের পায়নি কর্তৃপক্ষ। 

তদন্ত সংশ্লিষ্টরা বলেন, সাধারণত অক্সিজেন প্ল্যান্টের কলামে চাপ ৪ থেকে ৮ বিএআর পর্যন্ত সহনীয়। কিন্তু সীমা প্ল্যান্টে বিস্ফোরণের সময় তা ৭ থেকে ৮ গুণ বেড়ে অন্তত ৬০ বিএআর পর্যন্ত হয়। এজন্য অনেক দূর পর্যন্ত কলামের টুকরো ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে পড়ে স্টেইনলেস স্টিলের তৈরি এয়ার সেপারেশন কলামটি। এ কারণে বিস্ফোরণের পর কলামটির বড় বড় টুকরো আধা কিলোমিটার দূরে পর্যন্ত গিয়ে পড়েছে।

শিল্প পুলিশ-৩ এর সহকারী পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, "সীমা অক্সিজেন প্ল্যান্টটি শুধু দুইজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দিয়ে চালানো হচ্ছিল। এছাড়া কারখানার সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন মানবিক থেকে পাস করা একজন। নানান সীমাবদ্ধতায় পূর্বের ঘটনাগুলোতে যথাযথ পদক্ষেপ না নেওয়ায় শিল্প মালিকরা বেপরোয়া হয়ে উঠেছিলেন। কিন্তু এবার আর ছাড় দেওয়া হবে না।"

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান কথা বলেন, "সীমা অক্সিজেন অগ্নিনির্বাপণের ব্যবস্থা পর্যাপ্ত ছিল না। এ দুর্ঘটনার পর আমরা ভারি ও মাঝারি শিল্পের জন্য মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছি। চট্টগ্রামে যে অক্সিজেন প্ল্যান্ট আছে সেগুলোর জন্য একটি ম্যানুয়েল তৈরি করা হবে। ঝুঁকিপূর্ণ যেসব কারখানা আছে সেগুলোতে ২-৩ দিনের মধ্যে পরিদর্শন শুরু হবে।"

গত ৪ মার্চ বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন লিমিটেডের কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৭জন নিহত হন, গুরুতর আহত হন আরও ৩২ জন।

Related Topics

টপ নিউজ

সীমা অক্সিজেন প্ল্যান্ট / অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ / চট্টগ্রাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • ছবি: সংগৃহীত
    বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • ছবি: সংগৃহীত
    বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার
  • ফাইল ছবি: এপি
    ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে
  • ফাইল ছবি
    বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে সামষ্টিক পরিকল্পনা গ্রহণ করতে হবে: অর্থমন্ত্রী
  • চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধন, শহরজুড়ে আরও রুট তৈরির পরিকল্পনা
  • দেনমোহর স্ত্রীর অধিকার, আর্থিক সংকট দেখিয়ে স্বামী দায় এড়াতে পারবেন না: হাইকোর্ট
  • সাঙ্গু নদে বিদ্যুৎকেন্দ্রের পোড়া তেল, আইনি ব্যবস্থা নিচ্ছে পরিবেশ অধিদপ্তর
  • চট্টগ্রামে ছিনতাইকারী ধরতে গিয়ে মিনিবাসের ধাক্কা, আহত পুলিশ সদস্যের মৃত্যু

Most Read

1
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

2
ছবি: সংগৃহীত
বিনোদন

বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল

3
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার

5
ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে

6
ফাইল ছবি
অর্থনীতি

বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net