Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 09, 2026
সবক্ষেত্রে লুটপাট, ২ মাসে তিনবার বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার: নজরুল ইসলাম খান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 March, 2023, 03:10 pm
Last modified: 07 March, 2023, 03:15 pm

Related News

  • এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
  • বিদ্যুৎ-জ্বালানি তেলের দাম বৃদ্ধি বাজারে বেশি প্রভাব ফেলবে না: উপদেষ্টা জাহেদ
  • নিম্ন আয়ের গ্রাহকদের বিদ্যুতের দাম আগের হারেই বহাল
  • খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল ১৬.৬৮%
  • বিদ্যুতের দাম ১.২৫ টাকা বাড়ানোর প্রস্তাব বিইআরসির: ব্যবসা ও জীবনযাত্রার ব্যয় আরও বাড়ার আশঙ্কা

সবক্ষেত্রে লুটপাট, ২ মাসে তিনবার বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার: নজরুল ইসলাম খান

তিনি বলেন, ‘এ অবস্থা থেকে মানুষ মুক্তি চায়, এই সরকারের পরিবর্তন চায় এবং তারা বিশ্বাস করে যদি তাদের ভোটে এ সরকার নির্বাচিত হতো তাহলে জনগণের কষ্ট হয় এ রকম কোনো সিদ্ধান্ত সরকার নিতে পারত না।'
টিবিএস রিপোর্ট
07 March, 2023, 03:10 pm
Last modified: 07 March, 2023, 03:15 pm
ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, 'রাষ্ট্রের সর্বক্ষেত্রে প্রকাশ্যে লুটপাট করা হচ্ছে এবং অর্থ পাচার করা হচ্ছে। এত বেশি জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে, এত বেশি চুরি করেছে; তারা (সরকার) দুই মাসের মধ্যে তিন-তিনবার বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে।'

মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। পবিত্র শবেবরাত উপলক্ষে বিএনপি এ দোয়া মাহফিলের আয়োজন করে।

'এ অবস্থা থেকে মানুষ মুক্তি চায়, এই সরকারের পরিবর্তন চায় এবং তারা বিশ্বাস করে যদি তাদের ভোটে এ সরকার নির্বাচিত হতো তাহলে জনগণের কষ্ট হয় এ রকম কোনো সিদ্ধান্ত সরকার নিতে পারত না', বলেন নজরুল ইসলাম খান।

নজরুল ইসলাম বলেন, 'আজকে সারা বাংলাদেশের মানুষ একটি অত্যাচারী, অনির্বাচিত, অহংকারী সরকারের অধীনে। তাদের অপশাসনের কারণে আজ সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। সাধারণ খেটে খাওয়া মানুষ, কর্মজীবী মানুষ, ছোট ব্যবসায়ী এরা আজ জীবন নির্বাহ করতে পারছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং এ সরকারের গণবিরোধী সিদ্ধান্তের কারণে মানুষ আজ দুঃষহ হয়ে পড়েছে।'

তিনি বলেন, 'এই পবিত্র রজনীতে আল্লাহ তায়ালার কাছে আমাদের প্রার্থনা হবে তিনি যেন আমাদের এ দুঃশাসন, অপশাসন, অত্যাচার, নির্যাতন ও জুলুম থেকে মুক্তি দেন। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে বিষয়টি অর্জন করেছিলাম; যে আমরা নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করব। আল্লাহ যেন আমাদের সেই অর্জনকে ফিরিয়ে দেন। যা এই সরকার লুট করে ফেলেছে।' 

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, ওলামা দলের আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা শাহ মো. নেছারুল হক প্রমুখ।

Related Topics

টপ নিউজ

বিদ্যুতের দাম / নজরুল ইসলাম খান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি: নীতিমালা করতে বিপিসিকে ৪ দিন সময়, তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের
  • নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন
    নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন
  • গ্রাফিকস: টিবিএস
    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার
  • হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
    নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা
  • ছবি: সংগৃহীত
    লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই
  • ছবি: টিবিএস
    বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল

Related News

  • এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
  • বিদ্যুৎ-জ্বালানি তেলের দাম বৃদ্ধি বাজারে বেশি প্রভাব ফেলবে না: উপদেষ্টা জাহেদ
  • নিম্ন আয়ের গ্রাহকদের বিদ্যুতের দাম আগের হারেই বহাল
  • খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল ১৬.৬৮%
  • বিদ্যুতের দাম ১.২৫ টাকা বাড়ানোর প্রস্তাব বিইআরসির: ব্যবসা ও জীবনযাত্রার ব্যয় আরও বাড়ার আশঙ্কা

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি: নীতিমালা করতে বিপিসিকে ৪ দিন সময়, তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের

2
নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন
আন্তর্জাতিক

নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন

3
গ্রাফিকস: টিবিএস
বাংলাদেশ

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার

4
হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা

5
ছবি: সংগৃহীত
খেলা

লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net