Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
প্রথমবারের মতো চবিতে আয়োজিত গবেষণা প্রদর্শনী উৎসব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 March, 2023, 09:35 am
Last modified: 01 March, 2023, 10:28 am

Related News

  • বিদ্যুৎ সংকট মোকাবিলায় কাল থেকে বন্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পরীক্ষা স্থগিত
  • গবেষণায় চৌর্যবৃত্তি রোধে নীতিমালা করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
  • দুর্নীতি, অতিমূল্যায়িত মেগাপ্রকল্প বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ঋণঝুঁকি বাড়াচ্ছে: গবেষণা
  • শিশুদের দৈনন্দিন কাজ শেখানোর ক্ষেত্রে অভিভাবকেরা যে ভুল করে থাকেন
  • ২৫ বছর বয়সেই আমাদের মস্তিষ্ক পুরোপুরি ‘পরিণত’ হয়ে যায়—এমন ধারণা ভুল, বলছে নতুন গবেষণা

প্রথমবারের মতো চবিতে আয়োজিত গবেষণা প্রদর্শনী উৎসব

এতে অংশ নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪০টি বিভাগ, ৩৫টি ল্যাবরেটরি এবং চট্টগ্রামের আরও ২০টি প্রতিষ্ঠান।
টিবিএস রিপোর্ট
01 March, 2023, 09:35 am
Last modified: 01 March, 2023, 10:28 am

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবারের মতো আয়োজিত হয়েছে গবেষণা প্রদর্শনী উৎসব। চবি ও চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষণা কার্যক্রমকে সবার সামনে উপস্থাপনের লক্ষ্যে বিশিষ্ট বিজ্ঞানী ও গণিতবিদ ড. জামাল নজরুল ইসলামের ৮৪তম জন্মতিথি উদযাপন উপলক্ষে আয়োজিত হয়েছে এই গবেষণা, উদ্ভাবন ও প্রকাশনা মেলা।

গত সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান ও গবেষণা কেন্দ্র এবং চিটাগং ইউনিভার্সিটি রিসার্চ এন্ড হায়ার স্টাডি সোসাইটির যৌথ উদ্যোগে এই মেলা আয়োজন করা হয়।

এতে অংশ নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪০টি বিভাগ, ৩৫টি ল্যাবরেটরি এবং চট্টগ্রামের আরও ২০টি প্রতিষ্ঠান।

এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও চট্টগ্রামের অনেক গবেষণা প্রতিষ্ঠান মিলিয়ে প্রায় ১০০টি স্টল ছিল। প্রত্যেকেই নিজ নিজ গবেষণাকর্ম এতে উপস্থাপন করেন। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়াও এই মেলায় চট্টগ্রাম মেডিকেল কলেজ, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিসিএসআইআর, এটমিক এনার্জি কমিশন, বাংলাদেশ ওশানোগ্রাফি রিসার্চ ইন্সটিটিউট, বন গবেষণা ইন্সটিটিউট, চিটাগাং রিসার্চ ইন্সটিটিউট ফর চিল্ড্রেন সার্জারি, গাসটো রিসার্চ গ্রুপের স্টল উল্লেখযোগ্য। বিশেষ আকর্ষণ হিসেবে ছিল শিশু-কিশোরদের রোবট ও অন্যান্য উদ্ভাবন নিয়ে রোবটিক্স এ বিশ্ব চ্যাম্পিয়ন 'টিম দ্য টেক একাডেমী'র ভার্চুয়াল রিয়েলিটি শো ও উদ্ভাবনা পরিবেশনা। 

এদিন উৎসবে উপস্থিত থেকে আয়োজনের উদ্বোধন করেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, ড. জামাল নজরুল ইসলামের কন্যা সাদাফ ইসলাম এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম হাসান। মূল বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক, গবেষক ও বিজ্ঞানী ড. মোহাম্মদ কায়কোবাদ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, 'আমরা স্বপ্ন দেখি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দীর্ঘায়িত হবে। আমাদের গবেষকগণ যে গবেষণা করছে এসব ভালো জার্নালে প্রকাশিত হবে এবং আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল স্যারের মতো মানুষ আলো ছড়িয়ে গেছে, তাহলে আমরা কেন পারবো না। আসুন আমরা চট্টগ্রামকে আলোকিত করি, এই দেশকে আলোকিত করি। জামাল নজরুল স্যার যে স্বপ্ন দেখিয়েছেন, তারই হাত ধরে আমরা স্বপ্নের পথে যেতে পারবো।' 

Related Topics

টপ নিউজ

গবেষণা প্রদর্শনী উৎসব / গবেষণা / চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • বিদ্যুৎ সংকট মোকাবিলায় কাল থেকে বন্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পরীক্ষা স্থগিত
  • গবেষণায় চৌর্যবৃত্তি রোধে নীতিমালা করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
  • দুর্নীতি, অতিমূল্যায়িত মেগাপ্রকল্প বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ঋণঝুঁকি বাড়াচ্ছে: গবেষণা
  • শিশুদের দৈনন্দিন কাজ শেখানোর ক্ষেত্রে অভিভাবকেরা যে ভুল করে থাকেন
  • ২৫ বছর বয়সেই আমাদের মস্তিষ্ক পুরোপুরি ‘পরিণত’ হয়ে যায়—এমন ধারণা ভুল, বলছে নতুন গবেষণা

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net