Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 10, 2026
বুধবার থেকে আরও ১৩ কোম্পানির বাসে ই-টিকেটিং পরিষেবা চালু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 February, 2023, 01:55 pm
Last modified: 28 February, 2023, 01:58 pm

Related News

  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • ‘অবৈধ’ অভিবাসী প্রত্যাবাসনে নাগরিকত্ব যাচাই দ্রুত করতে ঢাকাকে দিল্লির আহ্বান
  • ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
  • ডিসির পর এবার ঢাকায় প্রথম নারী এসপির পদায়ন, বদলি আরও ১১ কর্মকর্তা
  • ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে বহুমুখী পদক্ষেপের কথা সংসদে জানালেন প্রধানমন্ত্রী

বুধবার থেকে আরও ১৩ কোম্পানির বাসে ই-টিকেটিং পরিষেবা চালু

বর্তমানে ঢাকায় ৫৯টি কোম্পানির প্রায় ৩ হাজার ৩০৭টি বাস ই-টিকেটিং সেবার অধীনে চলছে।
টিবিএস রিপোর্ট
28 February, 2023, 01:55 pm
Last modified: 28 February, 2023, 01:58 pm

বুধবার (১ মার্চ) থেকে ঢাকার আরও ১৩টি কোম্পানির ৯৪৭টি বাসে ই-টিকেটিং পরিষেবা চালুর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীতে অনুষ্ঠিত এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেন, "আমরা কার্যকরভাবে পরিষেবা উন্নত করতে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছি। সড়কে অনিয়ম পর্যবেক্ষণের জন্য সমিতির পক্ষ থেকে অতিরিক্ত ১০ জন চেকার নিয়োগ করা হয়েছে।"

বর্তমানে ঢাকায় ৫৯টি কোম্পানির প্রায় ৩ হাজার ৩০৭টি বাস ই-টিকেটিং সেবার অধীনে চলছে বলে জানান তিনি।

আগামীকাল থেকে আকাশ এন্টারপ্রাইজ (সদরঘাট-ধউর), ভিক্টর ক্লাসিক বাস মালিক সমিতি (সদরঘাট-ধউর), ৬নং মতিঝিল-বনানী ট্রান্সপোর্ট কোম্পানী (প্রাঃ) লিঃ (কমলাপুর-নতুনবাজার), গ্রীন অনাবিল পরিবহন লিঃ (সাইনবোর্ড-গাজীপুর), গ্রেট তুরাগ ট্রান্সপোর্ট কোং লিঃ (যাত্রাবাড়ী-টঙ্গী ষ্টেশন রোড), অনাবিল সুপার লিঃ (সাইনবোর্ড-গাজীপুর), রাইদা এন্টারপ্রাইজ লিঃ (পোস্তগোলা-ধর), আসমানী পরিবহন লিঃ (মদনপুর-আব্দুল্লাহপুর), সময় ট্রান্সপোর্ট লিঃ (গুলিস্তান-কাঁচপুর), বৈশাখী পরিবহন লিঃ (সাভার নতুনবাজার), রইছ পরিবহন লিঃ (সাভার-নতুনবাজার), এয়ারপোর্ট বঙ্গবন্ধু এভিনিউ মিনিবাস মালিক সমিতি (কদমতলী-আব্দুল্লাহপুর) এবং মঞ্জিল এক্সপ্রেস লিঃ (কাঁচপুর-ধউর)-এর বাসের জন্য ই-টিকেট পরিষেবা চালু করা হবে।

যাত্রীদের ঝামেলা কমাতে এবং টিকেটের ন্যায্য মূল্য নিশ্চিত করতে বাসে ই-টিকেটিং পরিষেবা চালু করা হয়েছে।

একই রুটে চলাচলকারী যানবাহনগুলোর মধ্যে 'ওভারটেকিং' বা অসুস্থ প্রতিযোগিতা মোকাবেলায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন খন্দকার এনায়েত। বাসের চালকদের মধ্যে ওভারটেক করার প্রবণতাকে একটি সাধারণ অভ্যাস হিসেবে উল্লেখ করেন তিনি, যার ফলে সড়কে অগণিত দুর্ঘটনা এবং প্রাণহানি ঘটছে। 

ই-টিকেটিংয়ের এই ব্যবস্থা অনলাইন টিকেটের মতো নয়। যাত্রীরা অনলাইনে টিকেট কিনতে পারবেন না। তাদেরকে বরং ডিজিটাল পয়েন্ট অফ সেল (পিওএস) মেশিনের মাধ্যমে টিকেট কিনতে হবে; এই ব্যবস্থা টিকেট কাউন্টারেই থাকবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। 
 
Related Topics

টপ নিউজ

ই-টিকেটিং / গণপরিবহন / ঢাকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
    সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • ছবি: পিটিআই
    নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের পর বাংলাদেশসহ কয়েকটি দেশে এ লেভেলের গণিত পরীক্ষা বাতিল করল কেমব্রিজ
  • অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
    ৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
    পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পরলে বাড়িটিতে স্থানীয়রা ভিড় করে। ছবি: টিবিএস
    গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

Related News

  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • ‘অবৈধ’ অভিবাসী প্রত্যাবাসনে নাগরিকত্ব যাচাই দ্রুত করতে ঢাকাকে দিল্লির আহ্বান
  • ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
  • ডিসির পর এবার ঢাকায় প্রথম নারী এসপির পদায়ন, বদলি আরও ১১ কর্মকর্তা
  • ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে বহুমুখী পদক্ষেপের কথা সংসদে জানালেন প্রধানমন্ত্রী

Most Read

1
ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
আন্তর্জাতিক

সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রশ্নফাঁসের পর বাংলাদেশসহ কয়েকটি দেশে এ লেভেলের গণিত পরীক্ষা বাতিল করল কেমব্রিজ

4
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?

5
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
বাংলাদেশ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু

6
হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পরলে বাড়িটিতে স্থানীয়রা ভিড় করে। ছবি: টিবিএস
বাংলাদেশ

গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net