Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
লাউয়াছড়া জাতীয় উদ্যানে ট্রেনের গতি হবে ঘণ্টায় ২০ কি. মি. 

বাংলাদেশ

রিপন দে, মৌলভীবাজার
22 February, 2023, 12:50 pm
Last modified: 22 February, 2023, 01:01 pm

Related News

  • বন্যপ্রাণী অভয়ারণ্যে ২০ কিলোমিটার গতিতে চলবে ট্রেন
  • ট্রেন চালক: রেললাইনের ওপর চোখ রেখে যার জীবন কেটে যায়
  • লাউয়াছড়ায় বন আইন লঙ্ঘন করে এনার্জি ড্রিংকসের শুটিং, কর্মকর্তা জেলে 
  • ধীরগতির ট্রেন, শ্লথগতির প্রকল্পে বেহাল রেলওয়ে
  • লাউয়াছড়ায় উল্লুকের জন্য ৫টি সেতু 

লাউয়াছড়া জাতীয় উদ্যানে ট্রেনের গতি হবে ঘণ্টায় ২০ কি. মি. 

এই বনের ভেতর দিয়ে চলে গেছে ঢাকা-সিলেট রেলপথ। এই রেলপথটি বন্যপ্রাণীর নিরাপদ চলাচলে একটি বড় ঝুঁকি হয়ে আছে।
রিপন দে, মৌলভীবাজার
22 February, 2023, 12:50 pm
Last modified: 22 February, 2023, 01:01 pm
লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া ঢাকা-সিলেট রুটের রেলপথ

বনবিভাগের আবেদনের প্রেক্ষিতে, লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর ট্রেনের গতিসীমা ঘণ্টায় ২০ কিলোমিটার রাখতে রেলওয়েকে নির্দেশ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। 

এই তথ্য নিশ্চিত করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, এই বনে ট্রেনের নিচে চাপা পড়ে প্রতিবছর অনেক বন্যপ্রাণী মারা যাচ্ছে। এখন গতিসীমা কম হচ্ছে। সেক্ষেত্রে ট্রেনে যাওয়া যাত্রীরা বনটাকে উপভোগ করে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে। গতি কমানোর ফলে বিরল প্রজাতির প্রাণীগুলোও বেঁচে থাকবে।"

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্রে জানা যায়, লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় ট্রেনের গতিসীমা ঘণ্টায় ২০ কিলোমিটারে নিয়ন্ত্রিত রাখতে অনেকদিন যাবত চেষ্টা করেছে বন্যপ্রাণী বিভাগ। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ থেকে গতিসীমা কমাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর ট্রেনের গতিসীমা ২০ কিলোমিটার রাখতে রেলপথ মন্ত্রণালয় রেলওয়েকে নির্দেশ দিয়েছে।

উল্লেখ্য, মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান বন্যপ্রাণীতে সমৃদ্ধ একটি চিরহরিৎ ও মিশ্র চিরহরিৎ বন। ১৯৯৬ সালে লাউয়াছড়াকে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়। ১ হাজার ২৫০ হেক্টরের চিরহরিৎ ও মিশ্র চিরহরিৎ এই বনে উল্লুক, বানর, বিভিন্ন প্রজাতির সাপ, বন মোরগ, বনরুই, মায়া হরিণ, মেছো বাঘ, বন্য শূকর, অজগরসহ বিভিন্ন প্রজাতির প্রাণী আছে। লাউয়াছড়া ১৬৭ প্রজাতির উদ্ভিদ, ২৪৬ প্রজাতির পাখি, ২০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, ৫৯ প্রজাতির সরীসৃপ, ২২ প্রজাতির উভচরসহ অসংখ্য বিরল ও বিপন্ন প্রজাতির আবাসস্থল ও প্রজনন ক্ষেত্র। প্রতিবছর উদ্যানের ভেতর দিয়ে চলে যাওয়া সড়ক ও রেলপথে অর্ধশতাধিক বিপন্ন, বিরল বন্যপ্রাণীর মৃত্যু ঘটছে। নানারকম বন্যপ্রাণীর উপস্থিতি বনটিকে দেশের একটি গুরুত্বপূর্ণ অভয়ারণ্যে পরিণত করেছে। কিন্তু এই বনের ভেতর দিয়ে চলে গেছে ঢাকা-সিলেট রেলপথ। এই রেলপথটি বন্যপ্রাণীর নিরাপদ চলাচলে একটি বড় ঝুঁকি হয়ে আছে। 

প্রায় প্রতি বছরই দ্রুতগতির ট্রেনের নিচে কাটা পড়ে অনেকগুলো বিরল, বিলুপ্তপ্রায় বন্যপ্রাণীর মৃত্যু ঘটছে।  

Related Topics

টপ নিউজ

লাউয়াছড়া জাতীয় উদ্যান / লাউয়াছড়া / ট্রেনের গতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে
  • ছবি: টিবিএস
    জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

Related News

  • বন্যপ্রাণী অভয়ারণ্যে ২০ কিলোমিটার গতিতে চলবে ট্রেন
  • ট্রেন চালক: রেললাইনের ওপর চোখ রেখে যার জীবন কেটে যায়
  • লাউয়াছড়ায় বন আইন লঙ্ঘন করে এনার্জি ড্রিংকসের শুটিং, কর্মকর্তা জেলে 
  • ধীরগতির ট্রেন, শ্লথগতির প্রকল্পে বেহাল রেলওয়ে
  • লাউয়াছড়ায় উল্লুকের জন্য ৫টি সেতু 

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

4
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net