Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
জন্ম নিবন্ধন জালিয়াতি: তিন হ্যাকারসহ গ্রেপ্তার পাঁচ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
19 February, 2023, 05:05 pm
Last modified: 19 February, 2023, 05:15 pm

Related News

  • চট্টগ্রামে চোর সন্দেহে যুবককে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল
  • গুমের মামলায় সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদ গ্রেপ্তার, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি
  • রাজধানীতে পৃথক ঘটনায় ৪ মৃত্যু: একজনের পরিচয় মেলেনি, গ্রেপ্তার ১
  • মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: ‘সমন্বয়ক’ পরিচয়দানকারীসহ গ্রেপ্তার ৮
  • স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি ব্যবহার করে প্রতারণা, চট্টগ্রামে গ্রেপ্তার ১

জন্ম নিবন্ধন জালিয়াতি: তিন হ্যাকারসহ গ্রেপ্তার পাঁচ

এপর্যন্ত পুলিশের সন্ত্রাসবাদ বিরোধী ইউনিট অনলাইন ও অফলাইনে সক্রিয় অন্তত ৩০টি চক্রের বিষয়ে জানতে পেরেছে।
টিবিএস রিপোর্ট 
19 February, 2023, 05:05 pm
Last modified: 19 February, 2023, 05:15 pm
জন্ম নিবন্ধন জালিয়াতি: তিন হ্যাকারসহ গ্রেপ্তার পাঁচ

সার্ভারে অবৈধভাবে প্রবেশ করে ভুয়া জন্ম নিবন্ধনের ঘটনায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন প্রান্তে বসে হোয়াটস অ্যাপে যুক্ত হয়ে জন্ম নিবন্ধন জালিয়াতি করছিল। এদের মধ্যে তিনজন 'হ্যাকার' বলে দাবি পুলিশের।

গত ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম, নড়াইল, ঢাকা, গাজীপুর ও সিরাজগঞ্জ জেলায় টানা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রোববার (১৯ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)-র কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার মো. লিয়াকত আলী খান। 

গ্রেপ্তারকৃতরা হলেন-মো. সাগর আহমেদ জোভান (২৩), শেখ সেজান (২৩), মেহেদি হাসান (২৩), শাকিল হোসেন (২৩) ও মাসুদ রানা (২৭)। এদের মধ্যে শেখ সেজান, শাকিল হোসেন ও মাসুদ রানা ভুয়া জন্ম নিবন্ধন হ্যাকিংয়ের মাধ্যমে করে দিত বলে তথ্য দিয়েছে সিটিটিসি। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, ইতঃপূর্বে গ্রেপ্তার হওয়া জহির ও মোস্তাকিমের আদালতে দেওয়া স্বীকারোক্তির সূত্র ধরে সিটিটিসি ১৬ ফেব্রুয়ারি চট্টগ্রামের মুরাদপুর থেকে জন্ম নিবন্ধন জালিয়াতি চক্রের অন্যতম হোতা মো. সাগর আহমেদ জোভানকে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে, নড়াইল থেকে হ্যাকার শেখ সেজান, সিরাজগঞ্জ থেকে শাকিল হোসেন ও গাজীপুর থেকে মাসুদ রানাকে গ্রেফতার করা হয়। এছাড়া ঢাকার কলাবাগান থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জন্ম নিবন্ধন অফিসের সরকারি সীল ও অফিসপ্যাডসহ মেহেদি হাসানকে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত কম্পিউটার সরঞ্জাম। ছবি: চট্টগ্রাম মহানগর পুলিশের সন্ত্রাসবাদ বিরোধী ইউনিট

সিটিটিসি উপ-কমিশনার মো. লিয়াকত আলী খান বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে জন্ম নিবন্ধন জালিয়াতির ঘটনায় ছায়া তদন্ত করতে গিয়ে আমরা জোভানের খোঁজ পাই। যে জন্ম নিবন্ধন জালিয়াতিতে জড়িত অনেকগুলো চক্রের মধ্যে একটির প্রধান। মূলত অনলাইনে যোগাযোগের মাধ্যমে জোভান পুরো দেশে একটি চক্র গড়ে তোলে। চট্টগ্রাম, নড়াইল, ঢাকা, গাজীপুর ও সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় এক একটি গ্রুপে ৩০ থেকে ৪০ জনের দল এই জালিয়াতিতে জড়িত। 

এপর্যন্ত পুলিশের সন্ত্রাসবাদ বিরোধী ইউনিট অনলাইন ও অফলাইনে সক্রিয় অন্তত ৩০টি চক্রের বিষয়ে জানতে পেরেছে। এরা অন্যের আইডি, পাসওয়ার্ড হ্যাক বা ব্যবহার করে অন্তত পাঁচ হাজার জাল জন্ম নিবন্ধন সম্পন্ন করেছে। মূলত দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোর দীর্ঘসূত্রিতার সুযোগ নিয়ে এসব চক্র ৫০০ থেকে ৫০০০ টাকায় এসব জাল জন্ম নিবন্ধন তৈরি করে মানুষকে প্রতারিত করছে, বলেন মো. লিয়াকত আলী খান।

সিটিটিসির অতিরিক্ত উপ-কমিশনার আসিফ মহিউদ্দিন বলেন, 'যাদের আমরা হ্যাকার বলছি তাদের কারোরই তেমন কোনো ভালো ব্যাকগ্রাউন্ড নেই। অনেকে কম্পিউটার অপারেটর বা স্টুডিও পরিচালনা করেন। কিন্তু জাল জন্ম নিবন্ধন কাজে জড়িয়ে তারা এ বিষয়ে এক্সপার্ট হয়ে উঠেছেন বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তিনজন হ্যাকারই জাতীয় জন্ম নিবন্ধন সার্ভারে অবৈধভাবে প্রবেশ করে জাল জন্ম নিবন্ধন করেছেন বলে আমরা নিশ্চিত হয়েছি। তাদের কাছ থেকে এ সংক্রান্ত ডিজিটাল আলামতও জব্দ করা হয়েছে'।

গত ৮ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত নগরীর ৬টি ওয়ার্ডে ৭৯৭টি ভুয়া জন্ম নিবন্ধনের প্রমাণ পাবার তথ্য দেয় চট্টগ্রাম সিটি করপোরেশন। ৩৮ নম্বর দক্ষিণ মধ্যম হালিশহর, ১৩ নম্বর পাহাড়তলী, ৪০ নম্বর উত্তর পতেঙ্গা, ১৪ নম্বর লালখান বাজার, ৩২ নম্বর আন্দরকিল্লা এবং ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে এসব জালিয়াতির ঘটনায় তিনটি মামলা ও একাধিক সাধারণ ডায়েরি (জিডি) হয়।

নগরীর খুলশী থানায় দু'টি ও হালিশহর থানায় দায়ের হওয়া একটি মামলা তদন্ত করছে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। এসব মামলায় নির্বাচন কমিশনের (ইসি) বরখাস্ত হওয়া কর্মচারী জয়নাল আবেদিনসহ সাতজনকে গ্রেফতার করেছিল সিটিটিসি। সর্বশেষ পাঁচজনসহ এ ঘটনায় মোট গ্রেপ্তার করা হলো ১২ জনকে।
 

Related Topics

টপ নিউজ

জন্ম নিবন্ধন / জন্মসনদ / কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) / চট্টগাম / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • চট্টগ্রামে চোর সন্দেহে যুবককে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল
  • গুমের মামলায় সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদ গ্রেপ্তার, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি
  • রাজধানীতে পৃথক ঘটনায় ৪ মৃত্যু: একজনের পরিচয় মেলেনি, গ্রেপ্তার ১
  • মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: ‘সমন্বয়ক’ পরিচয়দানকারীসহ গ্রেপ্তার ৮
  • স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি ব্যবহার করে প্রতারণা, চট্টগ্রামে গ্রেপ্তার ১

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net