Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 25, 2026
দেশের প্রথম থ্রি-হুইলার প্রস্তুতের কারখানা চালু করল রানার  

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
11 February, 2023, 05:10 pm
Last modified: 11 February, 2023, 05:15 pm

Related News

  • কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নতুন ৯ কারখানা স্থাপনের উদ্যোগ: শিল্পমন্ত্রী
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
  • বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • বার্জার পেইন্টস তৃতীয় কারখানার জন্য বিনিয়োগ বাড়াল ১৬৭ কোটি টাকা
  • বোল্ট ও নাট তৈরির কারখানা স্থাপন করবে বিএসআরএম

দেশের প্রথম থ্রি-হুইলার প্রস্তুতের কারখানা চালু করল রানার  

কারখানা স্থাপনে ব্যয় হয়েছে ৩০০ কোটি টাকা। বার্ষিক প্রায় ৩০ হাজার ইউনিট উৎপাদনের সক্ষমতা নিয়ে এটি যাত্রা শুরু করেছে। এই সক্ষমতা দিয়ে স্থানীয় চাহিদার পুরোটাই মেটাতে পারবে।
টিবিএস ডেস্ক
11 February, 2023, 05:10 pm
Last modified: 11 February, 2023, 05:15 pm
ছবি: সংগৃহীত

রানার অটোমোবাইলস তাদের উৎপাদনের উদ্যোগকে থ্রি-হুইলার প্রস্তুতেও বিস্তৃত করেছে। এই প্রথমবারের মতো দেশে বিকশিত কোম্পানিটি সিএনজি এবং এলপিজি চালিত তিন চাকার যান প্রস্তুতে বিনিয়োগ করবে। বাজাজ ব্র্যান্ডের থ্রি হুইলারগুলো প্রস্তুত করা হবে ময়মনসিংহের ভালুকার কারখানায়।

কারখানা স্থাপনে ব্যয় হয়েছে ৩০০ কোটি টাকা। বার্ষিক প্রায় ৩০ হাজার ইউনিট উৎপাদনের সক্ষমতা নিয়ে এটি যাত্রা শুরু করেছে। এই সক্ষমতা দিয়ে স্থানীয় চাহিদার পুরোটাই মেটাতে পারবে।

ফলে দেশের বাজারে বাজাজ ব্র্যান্ডের থ্রি হুইলার সরাসরি আমদানির বিকল্প হিসেবে এই কারখানা কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দেশের প্রথম এই থ্রি-হুইলার প্রস্তুতকারক কারখানা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এসময় অন্যান্যদের মধ্যে আরও তিন সংসদ সদস্য, বিডার নির্বাহী চেয়ারম্যান, বাজাজ অটো'র প্রসিডেন্ট কে এস গৃহপাঠিসহ অন্যান্য শীর্ষ শিল্পোদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

মুম্বাইভিত্তিক বাজাজ অটো থ্রি হুইলার উৎপাদনে বিশ্বের প্রথম সারির একটি প্রতিষ্ঠান, বাংলাদেশে তাদের বাজার দখল ৯০ শতাংশের বেশি।

রানার জানিয়েছে, দেশে চেসিস, বডি ওয়েল্ডিং, পেইন্টিং, টেস্টিং, ইঞ্জিন ও যান সংযোজনের মাধ্যমে এই কারখানা প্রায় ৭০ শতাংশ মূল্য সংযোজন করবে স্থানীয় অর্থনীতিতে। এছাড়া, লাস্ট মাইল ভেহিকেল– বা স্বল্প পাল্লার দূরত্বের ছোট হালকা যানবাহনের দাম কমাতেও এই কারখানা অবদান রাখবে।

কয়েক দশক ধরে রানারের আমদানি করা থ্রি-হুইলার যানের ডিস্ট্রিবিউটর হলো উত্তরা মোটরস; তারা স্থানীয়ভাবে উৎপাদিত সিএনজি চালিত থ্রি-হুইলার বিক্রি করবে। অন্যদিকে, রানার এলপিজি চালিত যানের বিপণন করবে।

থ্রি-হুইলারের এই কারখানায় প্রাথমিক পর্যায়ে ৩০০ জনের কর্মসংস্থান রয়েছে। বেশিরভাগ কর্মীই কারিগরি খাতগুলোতে চাকরি পেয়েছে।

Related Topics

টপ নিউজ

রানার / থ্রি-হুইলার / কারখানা স্থাপন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • মো. খুরশীদ আলম। ফাইল ছবি/সংগৃহীত
    ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম
  • ছবি: সংগৃহীত
    পুঁজিবাজারে আসছে বিআরবি ক্যাবল, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি
  • স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ
  • আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
    কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

Related News

  • কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নতুন ৯ কারখানা স্থাপনের উদ্যোগ: শিল্পমন্ত্রী
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
  • বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • বার্জার পেইন্টস তৃতীয় কারখানার জন্য বিনিয়োগ বাড়াল ১৬৭ কোটি টাকা
  • বোল্ট ও নাট তৈরির কারখানা স্থাপন করবে বিএসআরএম

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি

2
মো. খুরশীদ আলম। ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুঁজিবাজারে আসছে বিআরবি ক্যাবল, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি

4
স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ

5
আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন

6
এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net