Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 12, 2026
চালু হওয়ার আগেই ২ বছরে ১১২ জাহাজ এসেছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে 

বাংলাদেশ

নুপা আলম
04 February, 2023, 03:25 pm
Last modified: 05 February, 2023, 02:27 pm

Related News

  • ২০২৯ সালে চালু হচ্ছে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর: সংসদে নৌপরিবহনমন্ত্রী
  • সমুদ্রবন্দরে বেসরকারি খাতকে জেটি, টার্মিনাল নির্মাণ ও পরিচালনার সুযোগ দিতে যাচ্ছে সরকার
  • জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জেটি নির্মাণ করবে বিআইডব্লিউটিএ
  • বাংলাদেশের বড় শ্রমবাজার হবে জাপান, বাড়বে সে দেশের বিনিয়োগও : প্রেস সচিব
  • মহেশখালী-মাতারবাড়ি উন্নয়ন প্রকল্পে জাইকার সহায়তা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার

চালু হওয়ার আগেই ২ বছরে ১১২ জাহাজ এসেছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে 

এই ১১২ টি জাহাজ থেকে মোট ৬ কোটি ৮৪ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব
নুপা আলম
04 February, 2023, 03:25 pm
Last modified: 05 February, 2023, 02:27 pm
ছবি- সংগৃহীত

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে বাণিজ্যিক কার্যক্রম পুরোদমে শুরু হওয়ার কথা ২০২৬ সালে; কিন্তু এরমধ্যে গত ২ বছরে এ বন্দরে ভিড়েছে ১১২টি পণ্যবাহী জাহাজ। 

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানিয়েছেন, এই ১১২ টি জাহাজ থেকে মোট ৬ কোটি ৮৪ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে।

আনুষ্ঠানিক চালু হওয়ার আগেই ১১ টি জাহাজ ভিড়ে রাজস্ব আদায়কে অনন্য রেকর্ড বলে মনে করছে কক্সবাজার চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজের সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা।

প্রাথমিকভাবে, এখানে শুধু একটি কয়লা জেটি নির্মাণের পরিকল্পনা ছিল। কিন্তু প্রকল্পের কাজ শুরুর পর এখানে একটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক বন্দর স্থাপনের সম্ভাবনা দেখে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। 

২০২০ সালের মার্চে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৭ হাজার ৭৭৭ কোটি টাকা ব্যয়ে মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণের অনুমোদন দেয়।

চলতি বছরের ২২ জানুয়ারি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর প্রকল্প এলাকা পরিদর্শন করে।

কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেন, বর্তমানে গভীর সমুদ্রবন্দর প্রকল্পের জমা দেওয়া দরপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া চলছে, দরপত্র পাশের পর কাজ শুরু করা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর বাংলাদেশকে একটি আঞ্চলিক কেন্দ্রে পরিণত করবে এবং দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি করবে।

মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান জানিয়েছেন, দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়ি ইউনিয়ন মূল উপজেলা থেকে বিচ্ছিন্ন। এখানেই নির্মিত হচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। এরমধ্যেই শেষ হয়েছে ১৪ দশমিক ৩ কিলোমিটার দীর্ঘ চ্যানেল, এর প্রশস্ত ২৫০ মিটার ও গভীরতা ১৮ দশমিক ৫ মিটার। এছাড়া বাণিজ্যিক বন্দর বাস্তবায়নের জন্য চ্যানেলকে প্রশস্ত করা হয়েছে আরও ১০০ মিটার। 

তিনি জানান, বিদ্যুৎ কেন্দ্রের যতসব যন্ত্রপাতি বা সরঞ্জাম বড় বড় জাহাজে করে এসেছে তা সব মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দরের চ্যানেল দিয়ে এসেছে। এই চ্যানেলের গভীরতা বেশি হওয়ায় বিশ্বের যেকোনো বাণিজ্যিক বড় জাহাজ এই বন্দরে নোঙর করতে পারবে এবং লোড-আনলোড করার সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে এখানে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্যমতে, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্রের প্রথম জেটিটি নির্মাণ শেষে ২০২০ সালের ২৯ ডিসেম্বর বাণিজ্যিক জাহাজ 'এমভি ভেনাস ট্রায়াম্প' প্রথমবারের মতো ভিড়েছিল। 

পরবর্তীতে নির্মিত দ্বিতীয় জেটিতেও ২০২১ সালের ১৫ জুলাই জাহাজ ভিড়ে। গতবছরের ২৪ আগস্ট প্রকল্পের পাশেই বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে 'এমভি হোসেই ফরচুন' নামের জাহাজটি ভিড়ে। 

এসময় চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান বলেন, "সিডিউল অনুযায়ী আশা করছি ২০২৬ সালের মধ্যে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের টার্মিনালে প্রথম জাহাজ আনতে পারব।"

Related Topics

টপ নিউজ

মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর / মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র / জেটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    যেভাবে মাত্র একজন ব্যক্তি প্রায় এক বছর ধরে দেশে আ.লীগপন্থী ‘ভুয়া খবর’ ছড়িয়েছে: অ্যানথ্রপিক
  • অংমাচিং মারমা (বায়ে) এবং দেবযানী কর (ডানে)। ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের দুই এসিল্যান্ডকে বদলি
  • ৫০০ কোটি টাকার বেশি ঋণ বিতরণে অডিট ফার্ম দিয়ে নিরীক্ষা করানো বাধ্যতামূলক করা হচ্ছে
    ৫০০ কোটি টাকার বেশি ঋণ বিতরণে অডিট ফার্ম দিয়ে নিরীক্ষা করানো বাধ্যতামূলক করা হচ্ছে
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ভারতের সবচেয়ে সফল স্টার কিড, ২৭ বছরেই দিয়েছেন ‘২,০০০ কোটির’ সিনেমা, প্রশংসা কুড়িয়েছেন কান-এ
  • ছবি: রয়টার্স
    হুথিদের ওপর হামলার অনুরোধ জানিয়ে দু'বার ফোন করেন সৌদি যুবরাজ, ‘না’ করে দেন ট্রাম্প
  • লোহিত সাগরের উপকূল, ২৩ মার্চ ২০২৫। ছবি: রয়টার্স
    ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল এখন হুথিদের দখলে, পূর্ণ নিয়ন্ত্রণে বাব আল-মান্দেব প্রণালিও

Related News

  • ২০২৯ সালে চালু হচ্ছে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর: সংসদে নৌপরিবহনমন্ত্রী
  • সমুদ্রবন্দরে বেসরকারি খাতকে জেটি, টার্মিনাল নির্মাণ ও পরিচালনার সুযোগ দিতে যাচ্ছে সরকার
  • জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জেটি নির্মাণ করবে বিআইডব্লিউটিএ
  • বাংলাদেশের বড় শ্রমবাজার হবে জাপান, বাড়বে সে দেশের বিনিয়োগও : প্রেস সচিব
  • মহেশখালী-মাতারবাড়ি উন্নয়ন প্রকল্পে জাইকার সহায়তা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার

Most Read

1
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

যেভাবে মাত্র একজন ব্যক্তি প্রায় এক বছর ধরে দেশে আ.লীগপন্থী ‘ভুয়া খবর’ ছড়িয়েছে: অ্যানথ্রপিক

2
অংমাচিং মারমা (বায়ে) এবং দেবযানী কর (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের দুই এসিল্যান্ডকে বদলি

3
৫০০ কোটি টাকার বেশি ঋণ বিতরণে অডিট ফার্ম দিয়ে নিরীক্ষা করানো বাধ্যতামূলক করা হচ্ছে
অর্থনীতি

৫০০ কোটি টাকার বেশি ঋণ বিতরণে অডিট ফার্ম দিয়ে নিরীক্ষা করানো বাধ্যতামূলক করা হচ্ছে

4
ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

ভারতের সবচেয়ে সফল স্টার কিড, ২৭ বছরেই দিয়েছেন ‘২,০০০ কোটির’ সিনেমা, প্রশংসা কুড়িয়েছেন কান-এ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হুথিদের ওপর হামলার অনুরোধ জানিয়ে দু'বার ফোন করেন সৌদি যুবরাজ, ‘না’ করে দেন ট্রাম্প

6
লোহিত সাগরের উপকূল, ২৩ মার্চ ২০২৫। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল এখন হুথিদের দখলে, পূর্ণ নিয়ন্ত্রণে বাব আল-মান্দেব প্রণালিও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net