Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
ওয়াসার এমডির যুক্তরাষ্ট্রে বাড়ি থাকার অভিযোগের তদন্ত করতে দুদককে উচ্চ আদালতের আদেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 January, 2023, 01:55 pm
Last modified: 09 January, 2023, 10:35 pm

Related News

  • ওয়াসার সাবেক এমডি তাকসিমসহ ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
  • ঢাকা ওয়াসার সাবেক এমডি তাকসিমের বিদেশযাত্রায় ৬০ দিনের নিষেধাজ্ঞা
  • ১৫ বছর ওয়াসাকে নিয়ে খেলেছেন তাকসিম, অবশেষে 'গ্রাসমুক্ত'
  • অবশেষে পদত্যাগ করলেন বিতর্কিত ওয়াসা এমডি তাকসিম এ খান
  • ঢাকা ওয়াসার এমডি তাকসিম খান এখন কোথায় আছেন?

ওয়াসার এমডির যুক্তরাষ্ট্রে বাড়ি থাকার অভিযোগের তদন্ত করতে দুদককে উচ্চ আদালতের আদেশ

তবে সোমবার (৯ জানুয়ারি) দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর কাছে তার বিরুদ্ধে আনা অভিযোগ ‘শতভাগ মিথ্যা’ বলে দাবি করেছেন ঢাকা ওয়াসার এমডি।
টিবিএস রিপোর্ট
09 January, 2023, 01:55 pm
Last modified: 09 January, 2023, 10:35 pm
ছবি-সংগৃহীত

ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ তথা ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খানের যুক্তরাষ্ট্রে ১৪টি বাড়ি কেনা সংক্রান্ত দুটি অভিযোগ সম্প্রতি জমা পড়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। এসব অভিযোগের তদন্তের অগ্রগতি জানতে চেয়েছেন হাইকোর্ট।

একটি জাতীয় দৈনিকে যুক্তরাষ্ট্রে তাকসিম এ খানের ১৪ বাড়ি নিয়ে সংবাদ প্রকাশের পর সোমবার (৯ জানুয়ারি) বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ মৌখিকভাবে এ আদেশ দেন।

দুদককে ১৫ দিনের মধ্যে এ সংক্রান্ত অগ্রগতি জানাতে বলা হয়েছে।

দুদকের সিনিয়র আইনজীবী খুরশীদ আলম খান এ খবর আদালতের নজরে আনেন।

তবে সোমবার (৯ জানুয়ারি) দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর কাছে তার বিরুদ্ধে আনা অভিযোগ 'শতভাগ মিথ্যা' বলে দাবি করেছেন ঢাকা ওয়াসার এমডি।

'আমেরিকাতে আমার কিংবা পরিবারের কারো নামে কোনো বাড়ি নেই। যে প্রতিবেদন হয়েছে তার কোনো তথ্য সঠিক নয়। গত ১৩ বছর ধরে একটি পক্ষ আমার বিরুদ্ধে এসব রটিয়ে যাচ্ছে,' তিনি বলেন।

এদিকে তদন্তের আগে দুদক কেন বিষয়টি আদালতের দৃষ্টিতে এনেছে এ বিষয়ে জানতে চাইলে দুদকের সিনিয়র আইনজীবী খুরশীদ আলম খান টিবিএস-কে বলেন, প্রতিবেদন প্রকাশের পর তিনি নিজে স্বতন্ত্রভাবে বিষয়টি আদালতের নজরে এনেছেন।

'এর আগে একাধিক আদালতও ঢাকা ওয়াসার এমডির বিরুদ্ধে থাকা দুর্নীতির বিভিন্ন অভিযোগ তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন। দুদকও স্বাধীনভাবে এমডির বিরুদ্ধে অভিযোগগুলো যাচাই করে দেখছে। এর ফাঁকে আমি কেবল এমডির বিরুদ্ধে আরও নতুন অভিযোগ প্রকাশের কথা আদালতের নজরে এনেছি,' তিনি যোগ করেন।

এদিকে তাকসিম এ খান বলেন, গণমাধ্যমে প্রকাশিত খবরে কেবল তার মার্কিন নাগরিকত্বের তথ্যটিই সঠিক। তিনি বলেন, 'আমি ১৯৮৫ সাল থেকে যুক্তরাষ্ট্রের বাসিন্দা। প্রতিবেদনে শুধু একটি বিষয় ঠিক লিখেছে সেটা হচ্ছে আমার যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ।'

'আমার স্ত্রী সহ আমার পরিবার যুক্তরাষ্ট্রের বাসিন্দা। আমাকে যুক্তরাষ্ট্র থেকে এনে ওয়াসার দায়িত্ব দেওয়া হয়েছিল,' বলেন তিনি।

২০০৯ সালে ওয়াসার এমডি পদে প্রথমবারের মতো নিয়োগ পান তাকসিম। বহু বিতর্ক ও সমালোচনা সত্ত্বেও তার মেয়াদ ছয়বার বাড়ানো হয়।

Related Topics

টপ নিউজ

তাকসিম এ খান / যুক্তরাষ্ট্রে ১৪ বাড়ি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
    ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

Related News

  • ওয়াসার সাবেক এমডি তাকসিমসহ ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
  • ঢাকা ওয়াসার সাবেক এমডি তাকসিমের বিদেশযাত্রায় ৬০ দিনের নিষেধাজ্ঞা
  • ১৫ বছর ওয়াসাকে নিয়ে খেলেছেন তাকসিম, অবশেষে 'গ্রাসমুক্ত'
  • অবশেষে পদত্যাগ করলেন বিতর্কিত ওয়াসা এমডি তাকসিম এ খান
  • ঢাকা ওয়াসার এমডি তাকসিম খান এখন কোথায় আছেন?

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট

4
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

5
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

6
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net