Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
১১ জানুয়ারি দেশজুড়ে বিএনপি ও গণতন্ত্র মঞ্চের গণঅবস্থান কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 December, 2022, 04:00 pm
Last modified: 30 December, 2022, 06:05 pm

Related News

  • জামায়াত সবসময় রাষ্ট্রীয় স্বার্থের আগে দলীয় স্বার্থকে রেখেছে: রিজভী
  • স্থানীয় সরকার নির্বাচনে চার মানদণ্ডে প্রার্থী বাছাই করবে বিএনপি; ঝুঁকি এড়াতে প্রস্তুত রাখবে বিকল্প প্রার্থী
  • অপরাধের বিরুদ্ধে দলের কঠোর অবস্থান, আতঙ্কে বিএনপি নেতাদের একাংশ
  • কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩৫
  • রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট

১১ জানুয়ারি দেশজুড়ে বিএনপি ও গণতন্ত্র মঞ্চের গণঅবস্থান কর্মসূচি ঘোষণা

১১ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত গণঅবস্থান কর্মসূচি পালন করা হবে।
টিবিএস রিপোর্ট
30 December, 2022, 04:00 pm
Last modified: 30 December, 2022, 06:05 pm
ছবি: টিবিএস

সরকার পতনের উদ্দেশ্যে বিরোধী দল ও জোটগুলোর যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী ১১ জানুয়ারি ঢাকাসহ দেশের সবগুলো বিভাগীয় শহরে গণঅবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও গণতন্ত্র মঞ্চ।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন গণমিছিলের পর যুগপৎ আন্দোলনের দ্বিতীয় কর্মসূচি গণঅবস্থানের ঘোষণা দেন। তিনি জানান, সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত গণঅবস্থান কর্মসূচি পালন করা হবে।

তিনি আশা প্রকাশ করেন, যেসব দল ও জোট আজ গণমিছিল কর্মসূচি পালন করেছে, তারাও গণঅবস্থান কর্মসূচির ঘোষণা দেবে।

ইতিমধ্যে গণতন্ত্র মঞ্চও ১১ জানুয়ারি একই কর্মসূচি ঘোষণা করেছে।

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক ও জোটের নেতা শেখ রফিকুল ইসলাম বাবুল আজ তাদের গণমিছিল থেকে এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, 'বানোয়াট, মিথ্যা' মামলায় কারাবন্দি বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, প্রতিম দাসসহ বিরোধী দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে ১১ জানুয়ারি তারা সব বিভাগে গণঅবস্থান করবেন। 

ঢাকায় সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে জানান বাবুল।

ছবি: টিবিএস

এদিকে সরকার পতনের উদ্দেশ্যে দেশের সমমনা বিরোধী দলগুলোর অংশগ্রহণে আজ (৩০ ডিসেম্বর) দেশের প্রথম যুগপৎ আন্দোলন শুরু করে বিএনপি। 

পূর্বঘোষিত গণমিছিলটি আনুষ্ঠানিকভাবে আজ দুপুর ২টা ৪৫ মিনিটে শুরু হয়।

ক্ষমতাসীন সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ ১০ দফা দাবি সামনে রেখে গণমিছিল করী  বিএনপি।

এর আগে, আজ দুপুরের দিকে গণমিছিলে যোগ দিতে নাইটিঙ্গেল থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। এতে বাধাগ্রস্ত হয় যানবাহন চলাচল।

বিএনপিসহ সমমনা প্রায় ৩৩টি দল সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর ও নতুন নির্বাচন কমিশন গঠনসহ ১০ দফা দাবিতে রাজধানীতে গণমিছিল বের করে।

১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগে দলীয় গণসমাবেশে বিএনপি ২৪ ডিসেম্বর ঢাকাসহ সারা দেশে গণমিছিল কর্মসূচি পালনের পরিকল্পনা ঘোষণা করে।

কিন্তু ওই দিন রাজধানীতে ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল কর্মসূচি থাকায় মিছিলের দিন পিছিয়ে ৩০ ডিসেম্বর ঠিক করা হয়।

সরকারের পদত্যাগসহ বিএনপির ১০ দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ৩০ ডিসেম্বর ঢাকায় যৌথ গণমিছিল কর্মসূচি পালনের ঘোষণা দেয় ২০ দলীয় জোটভুক্ত এগারোটি দল।

ছবি: টিবিএস

জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা এনডিপি চেয়ারম্যান ক্বারী মোহাম্মদ আবু তাহের, বাংলাদেশ এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল রকিব, মুসলিম লীগের মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ ইসলামী পার্টির মহাসচিব অ্যাডভোকেট আবুল কাশেম প্রমুখ, বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে দলগুলো এ ঘোষণা দেয়।

এছাড়া কর্নেল অলি আহমেদের লিবারেল ডেমোক্রেটিক পার্টিও (এলডিপি) বিএনপির ৩০ ডিসেম্বরের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।

Related Topics

টপ নিউজ

বিএনপি / বিএনপির গণমিছিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • ছবি: সংগৃহীত
    ‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
    ‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

Related News

  • জামায়াত সবসময় রাষ্ট্রীয় স্বার্থের আগে দলীয় স্বার্থকে রেখেছে: রিজভী
  • স্থানীয় সরকার নির্বাচনে চার মানদণ্ডে প্রার্থী বাছাই করবে বিএনপি; ঝুঁকি এড়াতে প্রস্তুত রাখবে বিকল্প প্রার্থী
  • অপরাধের বিরুদ্ধে দলের কঠোর অবস্থান, আতঙ্কে বিএনপি নেতাদের একাংশ
  • কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩৫
  • রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

5
নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
আন্তর্জাতিক

‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net