Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
টিবিএসের সাংবাদিককে নির্যাতনের ঘটনায় বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উদ্বেগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 December, 2022, 07:05 pm
Last modified: 28 December, 2022, 07:12 pm

Related News

  • এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা: ১৪ ঘণ্টায়ও তদন্ত কমিটি গঠন হয়নি, সাংবাদিকদের মানববন্ধন
  • দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • ব্যবসায়ীকে মামলার ভয় দেখিয়ে ১৮ লাখ টাকা ও ক্রিপ্টো আদায়ের অভিযোগ: এসি প্রত্যাহার, ২ এএসআই ক্লোজড
  • চট্টগ্রামের রাউজানে ফের প্রকাশ্যে গুলি, যুবদল কর্মী নিহত

টিবিএসের সাংবাদিককে নির্যাতনের ঘটনায় বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উদ্বেগ

আইনজীবীরা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হলে তা রাষ্ট্র ও প্রশাসনকেই সহায়তা করে। অবৈধ ইটভাটার সংবাদ সংগ্রহে বাধা দেওয়া গণশত্রুদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা । 
টিবিএস রিপোর্ট
28 December, 2022, 07:05 pm
Last modified: 28 December, 2022, 07:12 pm
টিবিএসের সাংবাদিককে নির্যাতনের ঘটনায় বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উদ্বেগ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানাধীন প্রায় ১২০টি অবৈধ পরিবেশ বিধ্বংসী ইট ভাটা নিয়ে সরেজমিন প্রতিবেদন প্রস্তুতকালে দ্য বিজনেজ স্ট্যান্ডার্ড -এর সাংবাদিক আবু আজাদের ওপর হামলা, অস্ত্রের মুখে অপহরণ, বেআইনি আটক, হত্যা প্রচেষ্টার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন– বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ)।
 
বুধবার (২৮ ডিসেম্বর) সংগঠনের চেয়ারপার্সন ও প্রধান নির্বাহী এডভোকেট এলিনা খান, মহাসচিব এডভোকেট জিয়া হাবীব আহ্‌সান, মানবাধিকার আইনবিদ এডভোকেট সুনীল কুমার সরকার, এডভোকেট এএইচএম জসীম উদ্দিন, এডভোকেট সৈয়দ মোহাম্মদ হারুন, এডভোকেট ফজলুল বারী, এডভোকেট মোহাম্মদুন্নবী শিমুল, এডভোকেট মীর ইকরাম উদ্দীন আলমগীর, এডভোকেট প্রদীপ আইচ (দীপু), এডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুস, এডভোকেট মোহাম্মদ ইসমাইল গণি, এডভোকেট এ এইচ এম জসীম উদ্দীন, এডভোকেট খুশনুদ রাইসা উশিকা, এডভোকেট নুরুল আলম চৌধুরী, এডভোকেট মোহাম্মদ আলীসহ ১০১ আইনবিদ এক যৌথ বিবৃতিতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক নির্যাতনের ঘটনাকে মানবাধিকার, সংবিধান, বাক-স্বাধীনতা ও মানবাধিকার পরিপন্থী বলে উল্লেখ করেন ।
 
আইনজীবীরা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হলে তা রাষ্ট্র ও প্রশাসনকেই সহায়তা করে। অবৈধ ইটভাটার সংবাদ সংগ্রহে বাধা দেওয়া গণশত্রুদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা । 
 
এ ব্যাপারে সরকারের পরিবেশ অধিদপ্তরের নির্লিপ্ততা নিয়েও উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, সাংবাদিক নিপীড়নের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনেও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। তারা নির্যাতিত সাংবাদিককে প্রয়োজনীয় আইনি সহায়তা করার অঙ্গীকার করেন।

এদিকে এ ঘটনায় চট্টগ্রাম জেলা প্রশাসককে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

প্রসঙ্গত, গত রোববার (২৫ ডিসেম্বর) সকালে রাঙ্গুনিয়ায় অবৈধ ইট ভাটার তথ্য সংগ্রহের সময় ইউপি সদস্য মহিউদ্দীন তালুকদার মোহনসহ ৫-৬ জন পিস্তল ঠেকিয়ে সাংবাদিক আবু আজাদকে মারধর করে। অস্ত্রের মুখে তাকে গাড়িতে তুলে স্থানীয় মঘাছড়ি বাজারে নিয়েও কয়েক দফা পেটানো হয়।  এরপর আবু আজাদকে মোহনের কার্যালয়ে বেঁধে রেখে নির্যাতন করা হয়। এসময় তার মোবাইল ফোন ভেঙে ফেলে এবং মানিব্যাগ ও আইডি কার্ড- সব কেড়ে নিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। 
 
গত সোমবার (২৬ ডিসেম্বর) আবু আজাদকে হত্যাচেষ্টা, মারধরের অভিযোগে  ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরী, ইউপি সদস্য মহিউদ্দিন তালুকদার মোহনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার অন্যান্য অভিযুক্তরা হলো– ইট ভাটার ম্যানেজার কামরান মোহনের সহযোগী কাঞ্চন তুড়িসহ  অজ্ঞাত আরো ৫-৭ জন অস্ত্রধারী সন্ত্রাসী। 
 
Related Topics

টপ নিউজ

সাংবাদিক নির্যাতন / সাংবাদিকের ওপর হামলা / দ্য বিজনেস স্ট্যান্ডার্ড / চট্টগাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের
  • ছবি: ডেনিস হানসেন
    সেশেলসের দ্বীপে ১ লাখ ৮০ হাজার দৈত্যাকার কচ্ছপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

Related News

  • এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা: ১৪ ঘণ্টায়ও তদন্ত কমিটি গঠন হয়নি, সাংবাদিকদের মানববন্ধন
  • দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • ব্যবসায়ীকে মামলার ভয় দেখিয়ে ১৮ লাখ টাকা ও ক্রিপ্টো আদায়ের অভিযোগ: এসি প্রত্যাহার, ২ এএসআই ক্লোজড
  • চট্টগ্রামের রাউজানে ফের প্রকাশ্যে গুলি, যুবদল কর্মী নিহত

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের

6
ছবি: ডেনিস হানসেন
আন্তর্জাতিক

সেশেলসের দ্বীপে ১ লাখ ৮০ হাজার দৈত্যাকার কচ্ছপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net