Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
রাস্তায় কনসার্ট নিষিদ্ধ, থার্টি ফার্স্টে বন্ধ থাকবে পানশালা

বাংলাদেশ

ইউএনবি 
19 December, 2022, 08:00 pm
Last modified: 19 December, 2022, 08:05 pm

Related News

  • সালমান মুক্তাদিরের শ্বশুরের প্রতিষ্ঠানসহ ৪ রেস্তোরাঁ ও বারে শুল্ক গোয়েন্দার অভিযান
  • রাত ১১টার মধ্যে বার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
  • থার্টি ফার্স্ট নাইটে সুইজারল্যান্ডের বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪০ জন নিহতের জন্য দায়ী শ্যাম্পেনের স্পার্কলার
  • থার্টি ফার্স্ট নাইটে সুইজারল্যান্ডের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত অন্তত ৪০
  • থার্টি ফার্স্টে আতশবাজি, ফানুস ওড়ানো নিষেধ: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাস্তায় কনসার্ট নিষিদ্ধ, থার্টি ফার্স্টে বন্ধ থাকবে পানশালা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে মাদকদ্রব্য অপব্যহাররোধে আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘন্টা দেশের সকল পানশালা (বার) বন্ধ থাকবে। এছাড়া, রাস্তায় কোনো প্রকার কনসার্টের আয়োজন করতে দেওয়া হবে না। 
ইউএনবি 
19 December, 2022, 08:00 pm
Last modified: 19 December, 2022, 08:05 pm
ছবি: টিবিএস

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে মাদকদ্রব্য অপব্যহাররোধে আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সকল পানশালা (বার) বন্ধ থাকবে। এছাড়া, রাস্তায় কোনো প্রকার কনসার্টের আয়োজন করতে দেওয়া হবে না। 

সোমবার (১৯ ডিসেম্বর) সচিবালয়ে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটের আইনশৃঙ্খলা সংক্রান্ত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রী।

এসময় তিনি বলেন, এবার পাঁচ হাজার ৬৮২টি চার্চে বড়দিন উদযাপন করা হবে। সব চার্চেই নিরাপত্তার ব্যবস্থা করা হবে।

'বড় গির্জাগুলোতে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি খ্রিষ্টান সম্প্রদায় থেকে স্বেচ্ছাসেবী দেওয়ার ব্যবস্থা করতে অনুরোধ করা হয়েছে। কূটনৈতিক পাড়ায় বেশিরভাগ কূটনীতিক খ্রিষ্টান ধর্মাবলম্বী। সেখানে বিশেষ নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী মোতায়েন করা হবে। গির্জাগুলোতে সিসি ক্যামেরা বসানো থাকবে। গুরুত্বপূর্ণ গির্জাগুলোতে সুইপিং করা হবে। ডগ স্কোয়াডও থাকবে'- যোগ করেন তিনি।

বড়দিন থেকে থার্টি ফার্স্ট নাইট- এই সময়ে আতশবাজি, ভুভুজেলা, পটকা না-ফোটানোর অনুরোধও করেন কামাল। 

এসময় মাঠে কনসার্টের আয়োজন করা যাবে কিনা জানতে চাইলে তিনি বলেন, মহানগর পুলিশের অনুমতি নিয়ে এবং কোনোপ্রকার যানজট সৃষ্টি হবে না এই শর্তে আয়োজন করা যাবে। 

যে কোনো নাশকতারোধে সারা দেশে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হবে জানিয়ে তিনি বলেন, 'জঙ্গিবাদের উত্থানের একটি চেষ্টা করা হয়েছিল। কিন্তু আমরা আগেই তা চিহ্নিত করেছি। তারপরেও আমরা সবাই সজাগ থাকব, যাতে কোনো অঘটন না ঘটে।'
 
Related Topics

টপ নিউজ

থার্টিফার্স্ট নাইট / পানশালা / বার / স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রুশ প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধ যেভাবে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় ধস নামাল
  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
    ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

Related News

  • সালমান মুক্তাদিরের শ্বশুরের প্রতিষ্ঠানসহ ৪ রেস্তোরাঁ ও বারে শুল্ক গোয়েন্দার অভিযান
  • রাত ১১টার মধ্যে বার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
  • থার্টি ফার্স্ট নাইটে সুইজারল্যান্ডের বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪০ জন নিহতের জন্য দায়ী শ্যাম্পেনের স্পার্কলার
  • থার্টি ফার্স্ট নাইটে সুইজারল্যান্ডের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত অন্তত ৪০
  • থার্টি ফার্স্টে আতশবাজি, ফানুস ওড়ানো নিষেধ: স্বরাষ্ট্র উপদেষ্টা

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

রুশ প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধ যেভাবে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় ধস নামাল

2
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

3
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

4
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা

6
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net