Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশের সময় পরিবহন ধর্মঘট থাকবে না: মালিক সমিতি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 December, 2022, 07:15 pm
Last modified: 08 December, 2022, 07:15 pm

Related News

  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী

বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশের সময় পরিবহন ধর্মঘট থাকবে না: মালিক সমিতি

টিবিএস রিপোর্ট
08 December, 2022, 07:15 pm
Last modified: 08 December, 2022, 07:15 pm
ছবি: টিবিএস

ঢাকায় বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশের স্নি যান চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) এক জরুরি বৈঠক শেষে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্ল্যাহ বলেন, 'ঢাকা শহর, শহরতলি এবং আন্তঃজেলা রুটে যান চলাচল স্বাভাবিক থাকবে।'

তবে অতীতে রাজনৈতিক কর্মসূচিতে বিএনপি-জামায়াত নেতারা অগ্নিসংযোগে জড়িত ছিলেন, এ যুক্তি দেখিয়ে বাস চলাচল সীমিত করার দাবি করেছেন বাস মালিকরা।

বাস মালিকরা বলেন, 'সেই আন্দোলনে আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে এবং ওই ঘটনার ফলাফল আমাদের এখনও ভোগ করতে হচ্ছে।'

তারা আরও বলেন, এবারে এ ধরনের কোনো কর্মকাণ্ড যাতে না হয়, সেজন্য তারা শহরের প্রতিটি বাস টার্মিনাল পাহারা দেবেন।

বাস মালিকদের অভিযোগ, মানুষ এই মুহূর্তে গণপরিবহন ব্যবহার করতে ভয় পাচ্ছে। এ কারণে তারা ১০ ডিসেম্বর বাস চলাচল বন্ধ রাখতে চান।

তবে খন্দকার এনায়েত উল্ল্যাহ বাস মালিকদের এ দাবির বিরোধিতা করে বলেন, যাত্রীর সংখ্যা যেমনই হোক, যানবাহন চালানো উচিত।

তিনি আরও বলেন, 'কেউ যানবাহনে আগুন ধরিয়ে দিলে তাদের পিটিয়ে মেরে ফেলা হবে এবং এর দায় পরিবহন মালিক সমিতি নেবে।'

এছাড়া শনিবার যাতে যানবাহন চলাচল বিঘ্নিত না হয়, সেজন্য নগরীর গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেও তিনি সংশ্লিষ্ট প্রশাসনকে অনুরোধ জানান।

সভায় সায়দাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল, গুলিস্তান টিবিসি রোড ও ফুলবাড়িয়া বাস টার্মিনালের শ্রমিক নেতাসহ ঢাকার সব পরিবহনের প্রায় শতাধিক মালিক-শ্রমিক উপস্থিত ছিলেন।
 
Related Topics

টপ নিউজ

পরিবহন ধর্মঘট / বিএনপি / গণসমাবেশ / রাজনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net