Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 11, 2026
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হবে ছয় লেন: প্রধানমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 December, 2022, 06:05 pm
Last modified: 04 December, 2022, 06:05 pm

Related News

  • ঢাকা ইপিজেডে সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করল গুনজে ইউনাইটেড
  • হেফাজতের ৯ দফা: হেযবুত তওহীদ নিষিদ্ধ ও কাদিয়ানি সম্প্রদায়কে ‘অমুসলিম’ ঘোষণার দাবি
  • শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ প্রচলিত নিয়মে পর্যালোচনা করা হচ্ছে: জয়সওয়াল
  • বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী
  • ‘তোরাও পোড়াবি আয়, আমরাও পোড়াব’: ট্রাইব্যুনালে হাসিনার ফোনালাপ; বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়ার নির্দেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হবে ছয় লেন: প্রধানমন্ত্রী

টিবিএস রিপোর্ট
04 December, 2022, 06:05 pm
Last modified: 04 December, 2022, 06:05 pm
অলংকরণ- টিবিএস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন হয়েছে। এখন তা ছয় লেনে উন্নিত করা হবে। কক্সবাজার সড়ক নির্মাণের পাশাপাশি রেললাইন করে দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক মানের বিমানবন্দর করা হয়েছে আওয়ামী লীগের আমলে। দেশের মানুষের কল্যাণে শুধু আওয়ামী লীগ কাজ করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।

রোববার (৪ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিকাল ৩টার দিকে শেখ হাসিনা হেলিকাপ্টারযোগে রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে পৌঁছান। সেখানে পৌঁছেই ফিতা কেটে ১৮৯৭ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে চট্টগ্রামে বাস্তবায়িত ২৯টি প্রকল্প উদ্বোধন করেন তিনি। পাশাপাশি ১ হাজার ৫০১ কোটি টাকা ব্যয়ে ছয়টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জনসভার মঞ্চের পাশেই ভিত্তিফলকগুলো স্থাপন করা হয়েছে।

উদ্বোধন করা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন তিনটি প্রকল্প, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন পাঁচটি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে ১৪টি, স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে দুটি, শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে একটি, কৃষি মন্ত্রণালয়ের অধীনে একটি, নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে দুটি প্রকল্প।

এছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রামের মিরসরাই ও সন্দ্বীপ অংশে জেটিসহ আনুষঙ্গিক স্থাপনা নির্মাণ, বাঁশখালী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, পতেঙ্গা থানাধীন মাস্টারদা সূর্যসেন সরকারি স্কুল অ্যান্ড কলেজের ১০-তলাবিশিষ্ট ভবন নির্মাণ, বিমানবন্দর থানাধীন মাস্টারদা সূর্যসেন সরকারি স্কুল অ্যান্ড কলেজের ১০-তলাবিশিষ্ট ভবন নির্মাণ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে পাঁচলাইশ আবাসিক এলাকায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন জাতিসংঘ সবুজ উদ্যান স্থাপন এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে চট্টগ্রামে বিপিসি ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন প্রধানমন্ত্রী।

চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানি প্রক্রিয়া সহজীকরণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে উন্নীত করতে দীর্ঘদিন দরে দাবি জানিয়ে আসছিলেন চট্টগ্রাম চেম্বারসহ ব্যবসায়ী নেতারা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'আমি চট্টগ্রামবাসীর জন্য উপহার নিয়ে এসেছি। ২৯টি প্রকল্প উদ্বোধন করেছি। ৬টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি, যেগুলোর কাজ চলবে। এখানে মেরিটাইম বিশ্ববিদ্যালয় করেছি। মেরিন একাডেমি করেছি। চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন করেছি। চট্টগ্রামের মেট্রোরেলের সমীক্ষার কাজ চলছে। সমীক্ষায় আসলে আমরা মেট্রোরেলও করে দেব।

'বন্দরের উন্নয়নে বে-টার্মিনাল করছি। শাহআমানত সেতু করেছি। এখন কালুরঘাট সড়ক-রেল সেতু করা হবে। চট্টগ্রামে এখন ১ হাজার ৯০০ মেগাওয়াট বিদ্যুৎ উদপাদন হচ্ছে। আরও ১ হাজার ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পথে। খালেদা জিয়ার আমলে বাজেটের আকার ছিল ৬৮ হাজার কোটি টাকা। আর আমরা ৬ লাখ ৭৮ হাজার ৬৩ কোটি টাকার বাজেট দিয়েছি।'

চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা, দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সমাবেশে দলটির নগর ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদেরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংসদ সদস্য, মন্ত্রীসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।  

এর আগে সকালে ঢাকা থেকে হেলিকাপ্টারযোগে চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) প্যারেড গ্রাউন্ডে ৮৩তম বিএমএ দীর্ঘ মেয়াদি কোর্সের কমিশন উপলক্ষে আয়োজিত 'রাষ্ট্রপতি কুচকাওয়াজ-২০২২'-এ যোগ দেন প্রধানমন্ত্রী।

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী / শেখ হাসিনা / প্রকল্প / ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক / ছয় লেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিদেশে পড়াশোনার খরচ আন্তর্জাতিক কার্ডে পরিশোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা
  • ফাইল ছবি
    আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
    অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
  • এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
    বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • কোলাজ: টিবিএস
    উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

Related News

  • ঢাকা ইপিজেডে সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করল গুনজে ইউনাইটেড
  • হেফাজতের ৯ দফা: হেযবুত তওহীদ নিষিদ্ধ ও কাদিয়ানি সম্প্রদায়কে ‘অমুসলিম’ ঘোষণার দাবি
  • শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ প্রচলিত নিয়মে পর্যালোচনা করা হচ্ছে: জয়সওয়াল
  • বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী
  • ‘তোরাও পোড়াবি আয়, আমরাও পোড়াব’: ট্রাইব্যুনালে হাসিনার ফোনালাপ; বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়ার নির্দেশ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিদেশে পড়াশোনার খরচ আন্তর্জাতিক কার্ডে পরিশোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা

3
ফাইল ছবি
অর্থনীতি

আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

4
অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
অর্থনীতি

অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি

5
এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 

6
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net