Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
গায়েবি মামলাও মানবতাবিরোধী অপরাধ, আইজিপিকে বিএনপির চিঠি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
01 December, 2022, 05:20 pm
Last modified: 01 December, 2022, 06:21 pm

Related News

  • ঈদযাত্রায় কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করব না: আইজিপি
  • বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শকের বাড়ির বৈদ্যুতিক তার চুরি
  • কর্মস্থল ছেড়ে মন্ত্রণালয়ে গিয়ে তদবির না করতে পুলিশ সদস্যদের নির্দেশ আইজিপির
  • মিডিয়ার চাপেই জজ মিয়া নাটক হয়েছে: আইজিপি
  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে

গায়েবি মামলাও মানবতাবিরোধী অপরাধ, আইজিপিকে বিএনপির চিঠি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এসব কথা জানানো হয়। হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য আইজিপির হস্তক্ষেপ চেয়ে তার কাছে চিঠি দেয় দলটি। 
টিবিএস রিপোর্ট 
01 December, 2022, 05:20 pm
Last modified: 01 December, 2022, 06:21 pm

গুম, খুনের পাশাপাশি গায়েবি ও মিথ্যা মামলাকেও মানবতা বিরোধী অপরাধ বলে উল্লেখ করেছে বিএনপি। দলটির অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনের আগে ও পরে এক লাখের বেশি গায়েবি ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় বিএনপি ও অন্যান্য বিরোধী দলগুলোর প্রায় ৪০ লাখের বেশী নেতাকর্মীকে আসামী করা হয়।  

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এসব কথা জানানো হয়। হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য আইজিপির হস্তক্ষেপ চেয়ে তার কাছে চিঠি দেয় দলটি। 

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করে মহাসচিবের এই চিঠি দেন।  

চিঠিতে বলা হয়, গায়েবি মামলা ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় 'মানবাধিকারবিরোধী অপরাধ' হিসেবে চিহ্নিত। রোম চুক্তির ঘোষণাতেও একে একইভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। 

এই বাস্তবতায় মামলা প্রত্যাহারে আইজিপির হস্তক্ষেপ কামনা করে বলেছে, এ বছরের আগস্ট মাস থেকে ২৬ নভেম্বর পর্যন্ত তাদের বিভিন্ন জেলার নেতাকর্মীদের বিরুদ্ধে এ ধরনের ১৬৯টি গায়েবি ও মিথ্যা মামলা দায়ের করা হয়। এতে নাম ধরে আসামী করা হয়েছে ৬,৭২০ জনকে এবং বেনামে আসামী করা হয় ১৫ হাজার ৫০ জনকে।এসব মামলা দায়ের করার জন্য দায়ী ব্যক্তিরাও আইনের ঊর্ধ্বে নন- বলে আইজিপির দৃষ্টি আকর্ষণ করা হয়।  

চিঠিতে বলা হয়, "পুরো পুলিশ বাহিনীর প্রিন্সিপাল কমান্ডিং অফিসার হিসেবে আমরা প্রত্যাশা করি যে, আপনি অবিলম্বে সারাদেশে সকল প্রকার গায়েবি, মিথ্যা ও হয়রানিমূলক রাজনৈতিক মামলা- বিশেষ করে রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের দমনপীড়ন বন্ধে প্রয়োজনীয় নির্দেশ দিবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। একইসাথে সাম্প্রতিক সময়ে এ ধরনের যে সকল মামলা দায়ের করা হয়েছে- সেগুলোর বিষয়ে বিশেষ তদন্ত করে দোষী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/সদস্যদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে আপনাকে আন্তরিক অনুরোধ জানাচ্ছি।" 

এতে আরও বলা হয়, 'নতুন আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের মানুষ আশা করে আপনার নেতৃত্বে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্র প্রস্তুত হবে। বিএনপি সবসময় আইনের শাসন প্রতিষ্ঠার পক্ষে'।

আইজিপিকে চিঠিটি দিয়ে বেরিয়ে এসে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু সাংবাদিকদের বলেন, বিএনপির সমাবেশ ঘিরে সারা দেশে গায়েবি মামলা ও গ্রেফতারের বিষয়গুলো পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে জানানো হয়েছে। বিষয়গুলো খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন আইজিপি।
 
Related Topics

টপ নিউজ

বিএনপির চিঠি / আইজিপি / মিথ্যা মামলা / মানবতা বিরোধী অপরাধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • ঈদযাত্রায় কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করব না: আইজিপি
  • বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শকের বাড়ির বৈদ্যুতিক তার চুরি
  • কর্মস্থল ছেড়ে মন্ত্রণালয়ে গিয়ে তদবির না করতে পুলিশ সদস্যদের নির্দেশ আইজিপির
  • মিডিয়ার চাপেই জজ মিয়া নাটক হয়েছে: আইজিপি
  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net