Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন নয়: ফখরুল

বাংলাদেশ

তৈয়বুর রহমান সোহেল
26 November, 2022, 08:10 pm
Last modified: 27 November, 2022, 12:19 pm

Related News

  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • আ.লীগের মতো বর্তমান সরকারও দুদককে শক্তিশালী করার ব্যাপারে আন্তরিক নয়: রুমিন ফারহানা
  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ

দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন নয়: ফখরুল

তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে বিএনপির অবস্থান পুনর্ব্যক্ত করে ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ ২০১৪ সালে ভোট চুরি করে এবং ২০১৮-তে নির্বাচনের আগের রাতে ব্যালটবক্স ভর্তি করে ক্ষমতায় এসেছে। আগামী নির্বাচনও তারা একইভাবে করার কথা ভাবছে। কিন্তু এবার এমনটা হতে দেওয়া হবে না।’
তৈয়বুর রহমান সোহেল
26 November, 2022, 08:10 pm
Last modified: 27 November, 2022, 12:19 pm

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন দিতে হবে। তা নাহলে কোনো দলই আগামী নির্বাচনে যাব না।

তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে বিএনপির অবস্থান পুনর্ব্যক্ত করে ফখরুল বলেন, 'আওয়ামী লীগ ২০১৪ সালে ভোট চুরি করে এবং ২০১৮-তে নির্বাচনের আগের রাতে ব্যালটবক্স ভর্তি করে ক্ষমতায় এসেছে। আগামী নির্বাচনও তারা একইভাবে করার কথা ভাবছে। কিন্তু এবার এমনটা হতে দেওয়া হবে না।'

শনিবার (২৬ নভেম্বর) কুমিল্লায় বিভাগীয় গণসমাবেশে বক্তব্য দেওয়ার সময় মির্জা ফখরুল বলেন, 'তারা সবার বিরুদ্ধে মামলা দিয়েছে। যেভাবে খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে। তারেক রহমানের বিরুদ্ধে মামলা দিয়েছে। তারা গোটা দেশকে কারান্তরীণ করে রেখেছে।'

এই বিএনপি নেতা বলেন, 'খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের উদ্দেশ্যেই আজকের এই সমাবেশ।'

বিএনপির নিহত কর্মীদের স্মরণ করে ফখরুল বলেন, 'তারা বিনা কারণে আমাদের ভাই, আমাদের ছেলেকে হত্যা করেছে। আজকে সমগ্র বাংলাদেশে শোকের আগুন। আজ তারা দেশের মানুষকে ভাতে মারছে, পানিতে মারছে। আজ দেশের মানুষ এই জালিম সরকারের পতন চায়।'

ঢাকায় ১০ ডিসেম্বরের সমাবেশ বন্ধ করার জন্য আওয়ামী লীগ বিএনপির নেতাদেরি বিরুদ্ধে মামলা ও রেইড দিচ্ছে বলেও দাবি করেন তিনি। 

তিনি বলেন, প্রথমে সরকার বিএনপিকে ঢাকার ভেতরে সমাবেশ করার অনুমতি দিতে রাজি হয়নি। তারা তখন পূর্বাচলে সমাবেশ করার প্রস্তাব দেয়, এখন সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়ার কথা বলছে।

ফখরুল বলেন, নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করার সিদ্ধান্ত থেকে তারা পিছিয়ে আসবেন না।

সম্প্রতি বিদ্যুতের মূল্যবৃদ্ধির জন্য সরকারের সমালোচনা করে ফখরুল বলেন, 'বিদ্যুতের দাম তারা আবার বাড়িয়েছে। আর কত বাড়াবেন? একটা জিনিসও নাই, যেটার দাম বাড়ানো হয়নি। কারও বেতন বাড়েনি। ওদের টাকা বেড়েছে। ওরা ফুলে মোটা হয়ে গেছে। কোথাও কিছু রাখেনি।' 

দেশ থেকে গত দশ বছরে ৮৬ লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে বলেও দাবি করেন ফখররুল। এই দশ বছর কারা ক্ষমতায় ছিল, এ প্রশ্ন রাখেন তিনি।

রিজার্ভ কমে যাওয়া প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, 'তারা [সরকার] রিজার্ভ চিবিয়ে খায়নি, গিলেই খেয়ে ফেলেছে।'
 

Related Topics

টপ নিউজ / সারাদেশ

বিএনপি / গণসমাবেশ / আওয়ামী লীগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • আ.লীগের মতো বর্তমান সরকারও দুদককে শক্তিশালী করার ব্যাপারে আন্তরিক নয়: রুমিন ফারহানা
  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net