Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
দৃষ্টিশক্তি হ্রাস, অন্ধত্বের মূলে ডায়াবেটিস: বিশেষজ্ঞরা 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 November, 2022, 10:15 am
Last modified: 21 November, 2022, 10:32 am

Related News

  • ডায়াবেটিসে আম খাওয়া কি ভালো? আম নিয়ে প্রচলিত ধারণাকে যেভাবে বদলে দিচ্ছে ভারতীয় গবেষণা
  • কতটুকু কফি পান করলে তা আপনার জন্য মাত্রাতিরিক্ত?
  • ডায়াবেটিক রেটিনোপ্যাথি: বাড়ছে ডায়াবেটিসজনিত অন্ধত্বের ঝুঁকি
  • ছানিজনিত অন্ধত্ব কমলেও বাড়ছে ড্রাই আই, ডায়বেটিসজনিত চোখের সমস্যা
  • চোখের ছানি অস্ত্রোপচারে অর্থায়নের মাধ্যমে ১০০০ মানুষের অন্ধত্ব দূর করেছেন এই ইউটিউবার 

দৃষ্টিশক্তি হ্রাস, অন্ধত্বের মূলে ডায়াবেটিস: বিশেষজ্ঞরা 

এক সমীক্ষায় দেখা গেছে, সামগ্রিক অন্ধত্বের শতকরা ২.৫ ভাগ ডায়াবেটিক রেটিনোপ্যাথীর কারণে হয়ে থাকে। এ কারণে প্রত্যেক ডায়াবেটিক রোগীর বছরে অন্তত একবার চোখের রেটিনা পরীক্ষা করানো উচিত।
টিবিএস রিপোর্ট
21 November, 2022, 10:15 am
Last modified: 21 November, 2022, 10:32 am
প্রতীকী ছবি

ডায়াবেটিসজনিত জটিলতায় মানুষ একেবারে অন্ধ হয়ে যেতে পারে। সঠিক সময়ে রোগ নির্ণয় ও চিকিৎসা করে অসংখ্য রোগীর দৃষ্টি রক্ষা করা সম্ভব। দেশে পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে, সামগ্রিক অন্ধত্বের শতকরা ২.৫ ভাগ ডায়াবেটিক রেটিনোপ্যাথীর কারণে হয়ে থাকে। এ কারণে দেশে ডায়াবেটিস রোগীদের চোখের রোগ বিশেষ করে ডায়াবেটিক রেটিনোপ্যাথী আছে কি না তা স্ক্রিনিং করা অত্যন্ত প্রয়োজন। প্রত্যেক ডায়াবেটিক রোগীর বছরে অন্তত একবার চোখের রেটিনা পরীক্ষা করানো উচিত। 

'আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন' প্রতিপাদ্য নিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২২ উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ডায়াবেটিস নিয়ে মাসিক সেন্ট্রাল সেমিনারে এসব কথা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অফথ্যালমোলজি বা চক্ষুবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ডা. তারিক রেজা আলী।  

তিনি বলেন, "ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের চোখে বিশেষ করে রেটিনায় কোন সমস্যা আছে কি না তা নির্ণয়ের কোন সঠিক দিকরেখা আমাদের দেশে তৈরি হয়নি। একটি বিশেষ ড্রপ দিয়ে চোখের মণির আকার বড় করে এই পরীক্ষা সহজেই করা সম্ভব। চোখ পরীক্ষা করা ছাড়াও রেটিনার ছবি তোলা, প্রয়োজনে অন্যান্য বিশেষায়িত পরীক্ষা যেমন ফ্লুরেসিন এনজিওগ্রাফি, অপ্টিকাল কোহেরেন্স টমোগ্রাফী ইত্যাদি করা প্রয়োজন। এসবের জন্য পর্যাপ্ত স্ক্রিনিং সেন্টার ও রেফারাল সেন্টার প্রতিষ্ঠা প্রয়োজন।  আমাদের দেশে যেহেতু চিকিৎসক ও রেটিনা বিশেষজ্ঞ এর স্বল্পতা রয়েছে, তাই টেলি মেডিসিনকে জনপ্রিয় করতে হবে।"

বিএসএমএমইউ-এর এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহাজাদা সেলিম সেমিনারে বলেন, "ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে হৃদরোগ, স্ট্রোক, প্রজনন বিষয়ক নানা সমস্যাসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়। ডায়াবেটিস রোগীর ৮০ শতাংশ মারা যায় হার্ট অ্যাটাকে। ডায়াবেটিস না থাকলে কিডনি রোগী অনেক কমে যেতো। ডায়াবেটিসের কারণে চিকিৎসা ব্যয়ও অনেক বেড়ে যায়।"

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসএমএমইউ'র উপাচার্য মোঃ শারফুদ্দিন আহমেদ। তিনি বলেন, "বাংলাদেশে মোট জনসংখ্যার ২ কোটি মানুষ ডায়াবেটিস রোগে আক্রান্ত ও ২ কোটি মানুষ প্রি-ডায়াবেটিস রোগে ভুগছেন। প্রি-ডায়াবেটিস রোগে আক্রান্ত ব্যক্তিদের যদি এ রোগ থেকে রক্ষা করা যায় তবে দেশে প্রতিবছর ১ লক্ষ কোটি টাকা সঞ্চয় হবে। এ টাকা দিয়ে আরো কয়েকটি পদ্মা সেতুর মত বড় প্রকল্প হাতে নেয়া যাবে। ডায়বেটিসের কারণে অনেক অঙ্গ আক্রান্ত হয়। তার মধ্যে প্যানক্রিয়াস, কিডনি, চক্ষু অন্যতম। তাই ডায়াবেটিস প্রতিরোধে নিয়ন্ত্রিত জীবনযাপন ও সঠিক খাদ্যাভাস জরুরি।"  

Related Topics

টপ নিউজ

অন্ধত্ব / ডায়াবেটিস / দৃষ্টিশক্তি হ্রাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
    তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি
  • অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
    ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
    পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ইউনিট প্রতি ২৩.৯৩ ডলার দরে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন
  • এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)। ছবি: সংগৃহীত
    এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র হচ্ছে গ্যাস সংকট
  • বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের সাবেক সিইও বিশাল গার্গ। ছবি: বেটারডটকম
    জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি

Related News

  • ডায়াবেটিসে আম খাওয়া কি ভালো? আম নিয়ে প্রচলিত ধারণাকে যেভাবে বদলে দিচ্ছে ভারতীয় গবেষণা
  • কতটুকু কফি পান করলে তা আপনার জন্য মাত্রাতিরিক্ত?
  • ডায়াবেটিক রেটিনোপ্যাথি: বাড়ছে ডায়াবেটিসজনিত অন্ধত্বের ঝুঁকি
  • ছানিজনিত অন্ধত্ব কমলেও বাড়ছে ড্রাই আই, ডায়বেটিসজনিত চোখের সমস্যা
  • চোখের ছানি অস্ত্রোপচারে অর্থায়নের মাধ্যমে ১০০০ মানুষের অন্ধত্ব দূর করেছেন এই ইউটিউবার 

Most Read

1
ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

2
অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ

3
পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
অর্থনীতি

পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউনিট প্রতি ২৩.৯৩ ডলার দরে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন

5
এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র হচ্ছে গ্যাস সংকট

6
বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের সাবেক সিইও বিশাল গার্গ। ছবি: বেটারডটকম
আন্তর্জাতিক

জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net