Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
সিলেটে বিএনপির সমাবেশ শেষ হতেই যান চলাচল শুরু

বাংলাদেশ

দেবাশীষ দেবু, সিলেট
19 November, 2022, 07:55 pm
Last modified: 19 November, 2022, 08:00 pm

Related News

  • বিদ্যুতের প্রিপেইড মিটারে ২০০ ডিজিটের টোকেন! সিলেটে রিচার্জ নিয়ে গ্রাহকের ভোগান্তির একশেষ
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু
  • লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত: ৫ ঘণ্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক
  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী

সিলেটে বিএনপির সমাবেশ শেষ হতেই যান চলাচল শুরু

যানবাহন চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মইনুল হক বলেন, ‘আজ সন্ধ্যা ৬টার পর আমরা ধর্মঘট তুলে নিয়েছি। জনগণের ভোগান্তির কথা বিবেচনা করে আমরা ধর্মঘট দীর্ঘায়িত করিনি। এইচএসসি পরীক্ষার পর দাবি আদায়ে আবার আমরা ধর্মঘট ডাকব’।
দেবাশীষ দেবু, সিলেট
19 November, 2022, 07:55 pm
Last modified: 19 November, 2022, 08:00 pm
সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল। ফাইল ছবি

সিলেটে বিএনপির গণসমাবেশ শেষ হওয়ার পরপরই উঠে গেছে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘট। শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকেই শুরু হয়েছে বাসসহ সব ধরনের যানবহন চলাচল। এর আগে বিকেল ৫টার দিকে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির গণসমাবেশ শেষ হয়।

বিএনপির সমাবেশের দিন সকাল ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত ধর্মঘট ডেকেছিলেন পরিবহন মালিক ও শ্রমিকরা। তবে এর প্রায় ১২ ঘন্টা আগেই ধর্মঘট তুলে নিলেন তারা।

যানবাহন চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মইনুল হক বলেন, 'আজ সন্ধ্যা ৬টার পর আমরা ধর্মঘট তুলে নিয়েছি। জনগণের ভোগান্তির কথা বিবেচনা করে আমরা ধর্মঘট দীর্ঘায়িত করিনি। এইচএসসি পরীক্ষার পর দাবি আদায়ে আবার আমরা ধর্মঘট ডাকব'।

এর আগে পাঁচ দফা দাবিতে সিলেটে শনিবার ভোর ৬টা থেকে ২৪ ঘণ্টার বাস ধর্মঘট ডাকে বাস মালিক সমিতি। ভিন্ন চারটি দাবিতে শনিবার অন্য পরিবহনগুলোরও ধর্মঘট ডাকে সিলেট বিভাগীয় শ্রমিক ঐক্য পরিষদ।

শ্রমিক সংগঠনের দাবিগুলো হচ্ছে- যেসব অটোরিকশার নিবন্ধন নেই- সেগুলোকে নিবন্ধন দেওয়া, সিলেটের সবকটি পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলনের অনুমতি দেওয়া, সিলেটের লামাকাজী ও শ্যাওলা সেতুতে টোল আদায় বন্ধ এবং মহাসড়কে ব্যাটারিচালিত টমটম ও রিকশা চলাচল বন্ধ করা। এ ছাড়া, জেলা সড়ক পরিবহন মালিক সমিতি সিএনজিচালিত অটোরিকশায় গ্রিল সংযোজন এবং নতুন করে সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন না দেওয়ার দাবিতে সিলেট জেলায় ধর্মঘটের ডাক দেয়।

বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, সমাবেশ আয়োজনে বাধাবিপত্তি সৃষ্টি করতেই সরকার কৌশলে পরিবহনে ধর্মঘট ডাকিয়েছে। শনিবার বিএনপির সমাবেশ থেকেও এমন অভিযোগ করা হয়।

আগেভাগেই ধর্মঘট শেষ হওয়া প্রসঙ্গে সিলেট জেলা বাস, মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। 

ধর্মঘট তুলে নেওয়ায় সন্ধ্যার পর থেকে সব ধরনের যান চলাচল শুরু হয়েছে। বাস টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাসও।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

পরিবহন ধর্মঘট / সিলেট / বিএনপির বিভাগীয় সমাবেশ / ধর্মঘট প্রত্যাহার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • বিদ্যুতের প্রিপেইড মিটারে ২০০ ডিজিটের টোকেন! সিলেটে রিচার্জ নিয়ে গ্রাহকের ভোগান্তির একশেষ
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু
  • লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত: ৫ ঘণ্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক
  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net