Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
গানে-স্লোগানে সমাবেশস্থলেই রাত পার বিএনপি নেতাকর্মীদের

বাংলাদেশ

দেবাশীষ দেবু, সিলেট
19 November, 2022, 12:35 am
Last modified: 19 November, 2022, 12:36 am

Related News

  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী

গানে-স্লোগানে সমাবেশস্থলেই রাত পার বিএনপি নেতাকর্মীদের

দেবাশীষ দেবু, সিলেট
19 November, 2022, 12:35 am
Last modified: 19 November, 2022, 12:36 am

সমাবেশের জন্য লাগানো মাইকে গান বাজছে। কখনোবা 'টেক ব্যাক বাংলাদেশ', কখনো আবার 'প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ'। গান বাজছে সমাবেশস্থলে নেতাকর্মীদের জন্য নির্মিত ক্যাম্পগুলোতেও। কোনো কোনো ক্যাম্পে আবার স্লোগানের সুর তুলেছেন নেতাকর্মীরা। 

শুক্রবার (১৮ নভেম্বর) রাত ১০টায় সিলেট আলিয়া মাদাসা মাঠে গিয়ে দেখা যায় এমন দৃশ্য। শনিবার এই মাঠেই অনুষ্ঠিত হবে বিএনপির সমাবেশ।

শুক্রবারই নেতাকর্মীতে ভরে গেছে পুরো মাঠ। গানে, স্লোগানে মাঠেই রাত কাটিয়ে দেয়ার কথা জানিয়েছেন তারা।

কানাইঘাট উপজেলা বিএনপির জন্য বরাদ্দ ক্যাম্পে গিয়ে দেখা যায়, ক্যাম্পে সাউন্ড বক্স লাগিয়ে গান করছেন শিল্পীরা। গানের সাথে সমবেত নেতাকর্মীরা নাচ করছেন।

এই ক্যাম্পে থাকা জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আশিক চৌধুরী বলেন, 'গানের মাধ্যমে আমরা নেতাকর্মীদের উজ্জীবিত রাখার চেষ্টা করছি। পুরো রাত আমরা এখানেই থাকব।'

ছাত্রদলের জন্য বরাদ্দ ক্যাম্পে গিয়ে দেখা যায় স্লোগানে মুখর ক্যাম্প। মুহুর্মুহ স্লোগান দিচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এভাবে কোথাও গান আর কোথাও স্লোগান চলছে মাঠজুড়ে। চলছে রান্নার আয়োজনও। সব মিলিয়ে সমাবেশস্থলে উৎসবমুখর পরিবেশ।

জকিগঞ্জ থেকে আসা বিএনপি নেতা আব্দুল করিম বলেন, 'এখানে একটা উৎসবের আমেজ বিরাজ করছে। অনেকটা ঈদের আনন্দের মতো। কেবল বিএনপি না, সাধারণ মানুষও এখানে শরিক হয়েছেন।'

Related Topics

টপ নিউজ / সারাদেশ

বিএনপি / গণসমাবেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net