Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
৫৯% ইন্টারনেট-ব্যবহারকারী শিশু সাইবার নিপীড়নের শিকার: বিএসএমএমইউ গবেষণা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 November, 2022, 09:40 pm
Last modified: 17 November, 2022, 09:42 pm

Related News

  • আর্থিক খাতে সাইবার ঝুঁকি মোকাবিলায় নতুন নীতিমালা জারি কেন্দ্রীয় ব্যাংকের
  • টেলিগ্রাম যখন সাইবার অপরাধী আর গুজব রটনাকারীদের প্রিয় প্ল্যাটফর্ম 
  • বঞ্চিত সশস্ত্র বাহিনীর সদস্যদের ন‍্যায়বিচার নিশ্চিত করবে সরকার: প্রধান উপদেষ্টা
  • ‘আপা আর আসবে না, ষড়যন্ত্রকারীদের জানিয়ে দিন’: চট্টগ্রামে এসপি সানতু
  • বন্দুকের মুখে মুসলিম নাগরিকদের অবৈধভাবে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে ভারত, দাবি মানবাধিকার সংগঠনগুলোর

৫৯% ইন্টারনেট-ব্যবহারকারী শিশু সাইবার নিপীড়নের শিকার: বিএসএমএমইউ গবেষণা

বিশ্লেষণে দেখা গেছে, যেসব শিশু অন্যদের চেয়ে বেশি ইন্টারনেট ব্যবহার করে তাদের সাইবার নিপীড়নের শিকার হওয়ার সম্ভাবনা বেশি।
টিবিএস রিপোর্ট
17 November, 2022, 09:40 pm
Last modified: 17 November, 2022, 09:42 pm
সংগৃহীত প্রতীকী ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির (বিএসএমএমইউ) এক সমীক্ষায় দেখা গেছে, বাংলাদেশের গ্রামাঞ্চলে ইন্টারনেট ব্যবহার করা মোট শিশুর প্রায় ৫৯ শতাংশ অনলাইনে অন্তত এক ধরনের নিপীড়নের শিকার হয়েছে।

দেশের গ্রামাঞ্চলে ১১ থেকে ১৭ বছর বয়সী প্রায় ৩৩ শতাংশ শিশু ইন্টারনেট ব্যবহার করে। গতকাল বিএসএমএমইউ-এর শহীদ ডা. মিলন হলে উপস্থাপিত গবেষণার ফলাফল অনুসারে, ৩৮ শতাংশ শিশু অন্তত দুই ধরনের সাইবার নিপীড়নের শিকার হয়েছে এবং ২৬ শতাংশ শিশু অন্তত তিন ধরনের নিপীড়নের শিকার হয়েছে।

বিশ্ব শিশু দিবস উপলক্ষে বিএসএমএমইউয়ের জনস্বাস্থ্য ও তথ্যবিজ্ঞান বিভাগ কর্তৃক পরিচালিত অন্যান্য চারটি গবেষণার সঙ্গে 'সাইবার চাইল্ড অ্যাবিউজ ইন বাংলাদেশ: আ রুরাল পপুলেশন-বেজড স্টাডি' শীর্ষক গবেষণাপত্রটি প্রকাশিত হয়।

সমীক্ষায় বলা হয়েছে, শিশুরা জানিয়েছে, তারা সবচেয়ে বেশি যেসব সাইবার নিপীড়নের শিকার হয় সেগুলো হচ্ছে—বুলিং, উপহাস, গুজব বা অপমান (৩৬%), অসদুদ্দেশ্যে বেনামে যোগাযোগ করা (১৯%), সুস্পষ্ট যৌন বার্তা বা মন্তব্য (২১%) এবং যৌনতাপূর্ণ ছবি বা ভিডিও পাওয়া (১৭%)।

ছেলে শিশুরাও বিভিন্ন ধরনের সাইবার নিপীড়নের শিকার হয়েছে। বিশ্লেষণে দেখা গেছে, যেসব শিশু অন্যদের চেয়ে বেশি ইন্টারনেট ব্যবহার করে তাদের সাইবার নিপীড়নের শিকার হওয়ার সম্ভাবনা বেশি।

গবেষণার প্রধান তদন্তকারী অধ্যাপক ডা. এম আতিকুল হক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'ইন্টারনেট ব্যবহারকারী শিশুরা ট্রল, বুলিং, ন্যুড ছবি চাওয়াসহ বিভিন্ন ধরনের সাইবার অপরাধের শিকার হয়। বাংলাদেশের মানুষের ইন্টারনেট লিটারেসি কম।

'শিশুদের ইন্টারনেট থেকে দূরে রাখা এ যুগে সম্ভব না। তাই শিশুদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করতে বাবা-মায়েদের ইন্টারনেট লিটারেসি বাড়াতে হবে।'

গতকালের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএসএমএমইউর উপাচার্য প্রফেসর ডা. মো. শরফুদ্দিন আহমেদ বলেন, '১৬ বছরের কম বয়সী শিশুদের হাতে মোবাইল দেয়া ঠিক না। ষোলো বছরের কম বয়সী শিশুরা মোবাইল ফোন ব্যবহার করলে অজান্তেই তারা অনেক অপরাধে জড়িয়ে পড়ে। যেসব শিশু মোবাইলে আসক্ত, তাদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে হবে। 

'তাদেরকে দিনে সর্বোচ্চ দুই ঘণ্টা, তবে একটানা আধাঘণ্টার বেশি মোবাইল ফোন ব্যবহার করতে দেয়া যাবে না। এটি করতে পারলে হয়তো সোশ্যাল মিডিয়ার অ্যাবিইউজ থেকে শিশুদের রক্ষা করা যাবে।'

অনুষ্ঠানে প্রকাশিত আরেকটি গবেষণায় দেখা গেছে ১৩ থেকে ১৮ বছর বয়সী কিশোর-কিশোরীদের মধ্যে উচ্চ রক্তচাপের প্রকোপ ১৬.২ শতাংশ। বেশি সময় বসে থাকা, স্থূলতা এবং শারীরিক পরিশ্রম না করাকে ঝুঁকির কারণ হিসেবে পাওয়া গেছে।

কোভিড মহামারিকালে ২০ শতাংশ কিশোর-কিশোরী বিভিন্ন মাত্রার অনিদ্রায় আক্রান্ত হয়েছিল। তাদের মাঝে যথাক্রমে ১৮ শতাংশ, ১৪ শতাংশ এবং ১৬ শতাংশ শিশু বিষণ্নতা, উদ্বেগ ও দুশ্চিন্তায় ভুগছিল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০২১ সালে বাংলাদেশের শহর ও গ্রামের নবম ও দশম শ্রেণীর ৪৫৬ জন শিক্ষার্থীর উপর পরিচালিত আরেকটি গবেষণায় দেখা গেছে, ৫৬ শতাংশ কিশোর ও ৬৪ শতাংশ কিশোরী ইন্টারনেট মাধ্যমে যৌন নিপীড়নের শিকার হয়েছে। শহুরে শিশুদের মধ্যে ইন্টারনেটে যৌন নিপীড়নের ঘটনা গ্রামীণ শিশুদের চাইতে দেড় গুণেরও বেশি। 

গবেষণায় দেখা গেছে, যেসব শিশু ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপ এবং চ্যাটরুম ব্যবহার করে। তাদের ইন্টারনেটে যৌন নিপীড়নের শিকার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
 

Related Topics

টপ নিউজ

সাইবার অপরাধ / নিপীড়ন / শিশু নিপীড়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • আর্থিক খাতে সাইবার ঝুঁকি মোকাবিলায় নতুন নীতিমালা জারি কেন্দ্রীয় ব্যাংকের
  • টেলিগ্রাম যখন সাইবার অপরাধী আর গুজব রটনাকারীদের প্রিয় প্ল্যাটফর্ম 
  • বঞ্চিত সশস্ত্র বাহিনীর সদস্যদের ন‍্যায়বিচার নিশ্চিত করবে সরকার: প্রধান উপদেষ্টা
  • ‘আপা আর আসবে না, ষড়যন্ত্রকারীদের জানিয়ে দিন’: চট্টগ্রামে এসপি সানতু
  • বন্দুকের মুখে মুসলিম নাগরিকদের অবৈধভাবে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে ভারত, দাবি মানবাধিকার সংগঠনগুলোর

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net