Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 30, 2026
কূটনীতিকদের আরও ভেবেচিন্তে কথা বলা উচিত: ইসি আনিছুর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 November, 2022, 10:15 am
Last modified: 17 November, 2022, 10:20 am

Related News

  • জামায়াতের চিঠির ভিত্তিতে গাজী নজরুলের বিষয়ে সরাসরি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই: ইসি
  • দল থেকে বহিষ্কারের পর নজরুল ইসলামের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি দিল জামায়াত
  • অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ইসির
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি

কূটনীতিকদের আরও ভেবেচিন্তে কথা বলা উচিত: ইসি আনিছুর

কূটনীতিকদের মন্তব্যে ইসির উপর কোনো চাপ আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমাদের ওপর কোনো চাপ নেই। সরকার বা বিরোধী দল বা অন্য কেউ ইসিকে কিছু বলেনি।"
টিবিএস রিপোর্ট
17 November, 2022, 10:15 am
Last modified: 17 November, 2022, 10:20 am

বিদেশি কূটনীতিকেরা দেশের অভ্যন্তরীণ ব্যাপার ও নির্বাচন নিয়ে মন্তব্যের বিষয়ে নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেছেন, "কূটনীতিকদের ব্যাপারে কনভেনশনে বলা আছে, তাদের সেই অনুযায়ী চলাফেরা করার কথা, তাদের আরও ভেবেচিন্তে কথা বলা উচিত।"

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন রাষ্ট্রদূতের মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "কোন প্রেক্ষাপটে কী বলেছেন, এটা তারাই ভালোই জানেন। ব্যক্তিগতভাবে মন্তব্য করতে চাই না। এটা তাদের নিজস্ব এখতিয়ার। আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। তারা যেটা বলেছেন, সেটা সত্য কি মিথ্যা, সেটা তারাই ভালো জানেন।"

"তাদের আরও ভেবেচিন্তে কথাবার্তা বলা উচিত। আমি এ বিষয়ে আর না বললেই ভালো।"

জেনেভা কনভেনশন অনুযায়ী কূটনৈতিক বিষয়গুলো হয় জানিয়ে আনিছুর রহমান বলেন, "প্রতিটি দেশেরই একটি স্বকীয়তা আছে। কনভেনশনের মধ্যে কূটনীতিকদের থাকা ভালো। তারা বিবেচনা করে দেখতে পারেন, তারা এর মধ্যে কতটুকু আছেন।"

এই ইলেকশন কমিশনার আরও বলেন, "বিদেশিদের ব্যক্তিগত কথা, না তাদের দেশের কথা, সেটাও পরিষ্কার হওয়া উচিত বলে মনে করি।"

কূটনীতিকদের মন্তব্যে ইসির উপর কোনো চাপ আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমাদের ওপর কোনো চাপ নেই। সরকার বা বিরোধী দল বা অন্য কেউ ইসিকে কিছু বলেনি।"

অন্য কোন দেশের ভোট নিয়ে বিদেশিরা হস্তক্ষেপ করে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমার জানা নেই, পৃথিবীর কারও ভোট নিয়ে মাথা ঘামায় কি না বা কেউ বলে কি না বা পরামর্শ দেয় কি না।"

"তারা যে মন্তব্য করেন, এ সাহস নিশ্চয়ই কেউ করে দিয়েছেন। না হলে সাহস পান কেন? প্রত্যেকেরই বিচরণক্ষেত্রের সীমাবদ্ধতা আছে," বলেন তিনি।

Related Topics

টপ নিউজ

ইসি / ইসি আনিস / কূটনৈতিক চাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি: সংগৃহীত
    মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
  • জনতা ব্যাংক পিএলসির দুবাই শাখা। ছবি: সংগৃহীত
    জনতা ব্যাংকের ইউএই শাখা গুটিয়ে নিতে ১৫ আগস্টের মধ্যে প্রশাসক নিয়োগের নির্দেশ আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের
  • মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার
  • ফাইল ছবি: সংগৃহীত
    টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক

Related News

  • জামায়াতের চিঠির ভিত্তিতে গাজী নজরুলের বিষয়ে সরাসরি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই: ইসি
  • দল থেকে বহিষ্কারের পর নজরুল ইসলামের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি দিল জামায়াত
  • অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ইসির
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক

3
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

4
জনতা ব্যাংক পিএলসির দুবাই শাখা। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা ব্যাংকের ইউএই শাখা গুটিয়ে নিতে ১৫ আগস্টের মধ্যে প্রশাসক নিয়োগের নির্দেশ আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের

5
মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net