Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
এনআইডির কর্তৃত্ব ধরে রাখতে এবার রাষ্ট্রপতিকে চিঠি দেবে ইসি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
14 November, 2022, 07:45 pm
Last modified: 14 November, 2022, 07:56 pm

Related News

  • মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আহমেদ আযম খান, ভূমি মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী মীর হেলাল
  • সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে:  ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি  
  • সংসদে হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ, বিরোধী দলের প্রতিবাদ ও ওয়াকআউট
  • একটা কার্যকর সংসদ দেখতে চাই, আশা করছি রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে: নাহিদ ইসলাম

এনআইডির কর্তৃত্ব ধরে রাখতে এবার রাষ্ট্রপতিকে চিঠি দেবে ইসি

২০০৬ সাল থেকে নির্বাচন কমিশন জাতীয় পরিচয়পত্রের কাজ করে আসছে উল্লেখ করে তিনি বলেন, ‘এনিয়ে আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে। একটা প্রশিক্ষিত জনবল তৈরি হয়েছে। কর্তৃত্ব এখানে থাকলে নতুন করে চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সুযোগ নেই। এটা নিয়ে গেলে সরকারকে নতুন করে জনবল এবং টেকনিক্যাল অবকাঠামো করতে হবে। সেজন্য খরচের ব্যাপার আছে; এটি সময়সাপেক্ষও।’
টিবিএস রিপোর্ট 
14 November, 2022, 07:45 pm
Last modified: 14 November, 2022, 07:56 pm
সংগৃহীত ছবি

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সকল পরিষেবার কর্তৃত্ব নিজেদের অধীনে ধরে রাখতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে চিঠি দেওয়া হবে। 

সোমবার (১৪ নভেম্বর) রাজধানীর আগারগাওঁয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

এসময় তিনি বলেন, নির্বাচন কমিশনের যে অফির্সাস সমিতি (বিইসিওএ) আছে, 'তারা আমাদের কাছে আবেদন দিয়েছিল। আমরা বলেছি, এটা মহামান্য রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেব'।

জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত পরিষেবা দানে কমিশনের কর্তৃত্ব ধরে রাখার ইচ্ছের বিষয়ে তিনি বলেন,  "আমরা চাইব এটা আমাদের কাছে থাকুক। আমরা তো কোনো পক্ষ হতে পারি না। নির্বাচন কমিশন চাইবে সবাইকে নিয়ে কাজ করতে। এজন্য তিনি (রাষ্ট্রপতি) যা ভালো মনে করবেন– সে রকম সিদ্ধান্ত নেবেন।…এটা এখানে থাকার কতগুলো ভালো দিক আছে। আমরা চিন্তা করেছি মহামান্য রাষ্ট্রপতি যেহেতু রাষ্ট্রের প্রধান, আমাদেরও অভিভাবক, সরকারেরও অভিভাবক। ওনার কাছে আমরা পাঠিয়ে দেব। উনি যেটা ভালো মনে করবেন– সেটা করবেন।" 

২০০৬ সাল থেকে নির্বাচন কমিশন জাতীয় পরিচয়পত্রের কাজ করে আসছে উল্লেখ করে তিনি বলেন, 'এনিয়ে আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে। একটা প্রশিক্ষিত জনবল তৈরি হয়েছে। কর্তৃত্ব এখানে থাকলে নতুন করে চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সুযোগ নেই। এটা নিয়ে গেলে সরকারকে নতুন করে জনবল এবং টেকনিক্যাল অবকাঠামো করতে হবে। সেজন্য খরচের ব্যাপার আছে; এটি সময়সাপেক্ষও।'

সরকার এনআইডি পরিষেবার সকল কতৃত্ব নিলে নির্বাচনে ভোটে কোনো প্রভাব পড়বে কিনা– জানতে চাইলে কমিশনার আলমগীর বলেন, 'আমরা তো এটা ভোটার আইডি কার্ড হিসেবেও দিয়েছি। পরে এটাকে জাতীয় পরিচয়পত্র নামকরণ করা হয়। সরকার যদি কর্তৃত্ব কমিশনের কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে যায় তাহলে আমরা ভোটার কার্ড ইস্যু করব'।  

Related Topics

টপ নিউজ

নির্বাচন কমিশন / জাতীয় পরিচয়পত্র / এনআইডি / রাষ্ট্রপতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আহমেদ আযম খান, ভূমি মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী মীর হেলাল
  • সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে:  ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি  
  • সংসদে হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ, বিরোধী দলের প্রতিবাদ ও ওয়াকআউট
  • একটা কার্যকর সংসদ দেখতে চাই, আশা করছি রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে: নাহিদ ইসলাম

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net