Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 03, 2026
সিলেটে ৭ম বিভাগীয় সমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি

বাংলাদেশ

ইউএনবি
13 November, 2022, 03:45 pm
Last modified: 13 November, 2022, 11:41 pm

Related News

  • অতীতের ফ্যাসিস্ট সরকারের ‘ফটোকপি’ দেখা যাচ্ছে বিএনপির মধ্যে: শফিকুর রহমান
  • সিলেটে চায়ের দোকানে বন্ধুদের নিয়ে এইচএসসির খাতা দেখছিলেন শিক্ষক, বস্তাভর্তি উত্তরপত্র জব্দ
  • বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী ঠিক করার সিদ্ধান্ত তারেক রহমানের হাতে: মির্জা ফখরুল
  • প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে বিএনপিকে ফ্যাসিবাদের দিকে নেওয়া হচ্ছে: গোলাম পরওয়ার
  • বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ, চূড়ান্ত হতে পারে রাষ্ট্রপতির নাম

সিলেটে ৭ম বিভাগীয় সমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি

ইউএনবি
13 November, 2022, 03:45 pm
Last modified: 13 November, 2022, 11:41 pm
ছবি: ইউএনবি

'সরকারি বাহিনীর গ্রেপ্তার ও হয়রানির' হুমকি উপেক্ষা করে ১৯ নভেম্বর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিলেট নগরীতে সপ্তম বিভাগীয় সমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

বৃহস্পতিবার সিলেট নগরীর চৌহাট্টা এলাকার সরকারি আলিয়া মাদ্রাসায় সমাবেশের মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে।

জেলা বিএনপির নেতারা জানান, আগের অভিজ্ঞতা থেকেই নেতাকর্মীদের কৌশলগত নির্দেশনা দিয়েছেন। অন্য জেলা থেকে যে নেতাকর্মীরা সমাবেশে যোগ দিতে আসবেন তাদের বাড়িতে থাকা-খাওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে।

আগের মতো সমাবেশকে সামনে রেখে পরিবহন ধর্মঘটের আশঙ্কায় সদর উপজেলার নেতাকর্মীদের কয়েকদিন আগেই শহরে আসতে বলা হয়েছে। দলের উপজেলা পর্যায়ের নেতাকর্মীদেরও একই নির্দেশনা দেওয়া হয়।

১৭ নভেম্বর কেন্দ্রীয় নেতারা সিলেটে আসবেন। এ জন্য ওই দিন থেকে নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে অবস্থান নেবেন।

এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও সিলেট জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ জানান, ১৯ নভেম্বরের আগে জেলায় কোনো ধরনের পরিবহন ধর্মঘটের খবর তিনি পাননি। এখন পর্যন্ত তিনি পরিবহন শ্রমিকদের ধর্মঘটের কোনো খবর পাননি।

তিনি আরও বলেন, 'এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়া হলে গণমাধ্যমকে আগেই জানানো হবে।'

সিলেট মহানগরের সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী নেতারাও সমাবেশ সফল করতে প্রচারণা চালাচ্ছেন।

দলীয় নেতাকর্মীরা ক্ষমতাসীন দল ও প্রশাসনের নানা বাধার সম্মুখীন হচ্ছেন বলে জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী।

তিনি আরও বলেন, সকল প্রতিবন্ধকতা সত্ত্বেও সিলেটের জনসভা সফল করবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক সহযোগিতা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এখানকার বিএনপি নেতাকর্মীরা পুলিশ কমিশনারকে লিখিতভাবে অবহিত করেছেন।

এছাড়া ১০ নভেম্বর সমাবেশ সফল করতে ছয়টি কমিটি গঠন করা হয়েছে বলে জানান আব্দুল কাইয়ুম।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার নিশারুল আরিফ বলেছেন, সমাবেশকে সামনে রেখে বিএনপি নেতাকর্মীদের বাসাবাড়িতে পুলিশের অভিযানের অভিযোগ সত্য নয়।

এসএমপি কমিশনার বলেন, 'আসামিদের গ্রেপ্তার করা পুলিশের একটি নিয়মিত কাজ। অহেতুক কাউকে হয়রানি করা পুলিশের উদ্দেশ্য নয়।'

চলমান আন্দোলনের ধারা অব্যাহত রাখার পদক্ষেপের অংশ হিসেবে গত ২৭ সেপ্টেম্বর ১০টি বিভাগীয় শহরে ধারাবাহিক জনসভার ঘোষণা দেয় বিএনপি।

আগামী ১০ ডিসেম্বর ঢাকা মহানগরীতে গণসমাবেশের মধ্য দিয়ে বিভাগীয় সমাবেশ শেষ করবে বিএনপি।
 
Related Topics

টপ নিউজ

সিলেট / বিএনপি / বিভাগীয় সমাবেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
    আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার
  • ছবি: সংগৃহীত
    ৪০ মিলিয়ন ডলার পাওনা শোধ না করেই বাংলাদেশে অর্ডার স্থগিতের ঘোষণা পোলিশ পোশাক জায়ান্ট এলপিপি’র
  • আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব
  • সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
    মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা
  • পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
    দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে
  • জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
    ‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম

Related News

  • অতীতের ফ্যাসিস্ট সরকারের ‘ফটোকপি’ দেখা যাচ্ছে বিএনপির মধ্যে: শফিকুর রহমান
  • সিলেটে চায়ের দোকানে বন্ধুদের নিয়ে এইচএসসির খাতা দেখছিলেন শিক্ষক, বস্তাভর্তি উত্তরপত্র জব্দ
  • বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী ঠিক করার সিদ্ধান্ত তারেক রহমানের হাতে: মির্জা ফখরুল
  • প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে বিএনপিকে ফ্যাসিবাদের দিকে নেওয়া হচ্ছে: গোলাম পরওয়ার
  • বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ, চূড়ান্ত হতে পারে রাষ্ট্রপতির নাম

Most Read

1
হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৪০ মিলিয়ন ডলার পাওনা শোধ না করেই বাংলাদেশে অর্ডার স্থগিতের ঘোষণা পোলিশ পোশাক জায়ান্ট এলপিপি’র

3
আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব

4
সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা

5
পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
ফিচার

দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে

6
জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
খেলা

‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net