Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 04, 2026
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 November, 2022, 11:55 am
Last modified: 09 November, 2022, 12:12 pm

Related News

  • ভারতে সহকর্মীদের ওপর বিএসএফ জওয়ানের এলোপাতাড়ি গুলি, নিহত ২
  • কুষ্টিয়া সীমান্ত দিয়ে ৮ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি
  • সিলেট সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি
  • ভারতে সাজা ভোগের পর তামাবিল দিয়ে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি
  • ছয় মাসে সীমান্তে বিএসএফের হাতে ১০ বাংলাদেশি নিহত: আসক

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

বুধবার রাতে কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
টিবিএস রিপোর্ট
09 November, 2022, 11:55 am
Last modified: 09 November, 2022, 12:12 pm

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোঁড়া গুলিতে লালমনিরহাটের লোহাকুচি সীমান্তে দুইজন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

বুধবার রাতে কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতুলি এলাকার সানোয়ার হোসেনের ছেলে ওয়াস কুরুনী (৩২) ও একই এলাকার ঝাড়িরঝাড় এলাকার সাদেক আলীর ছেলে আনোয়ার হোসেন ওরফে আয়নাল হক (৩০)।

স্থানীয়দের মতে, এই দুজনই গরুর রাখাল ছিলেন। লোহাকুচি সীমান্তের ৯২১/২২ নম্বর পিলার এলাকায় তাদের গুলি করা হয়।  

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় কয়েকজন বাংলাদেশি রাখালের দল লোহাকুচি সীমান্ত এলাকায় গরু পারাপার করতে যান। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গোপালপুর সেক্টরের ৭৫ বিএসএফ ব্যাটালিয়নের কৈমারী বটফর ক্যাম্পের সদস্যরা গুলি ছুঁড়লে আনোয়ার হোসেন ওরফে আয়নাল হক ও ওয়াস কুরুনী নামের দুই রাখালের মৃত্যু হয়। পরে তাদের সাথে থাকা অন্য রাখালেরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। 

ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, গরু পারাপার করতে সীমান্তে যাওয়ায় বিএসএফের গুলিতে দুজনের মৃত্যু হয়েছে। 

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম বলেন, 'বিএসএফের গুলিতে দু'জন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিস্তারিত তথ্যের জন্য তদন্ত করা হবে। লাশ মর্গে পাঠানো হবে। একই সাথে এই ঘটনার আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চালু রয়েছে। তবে তারা দু'জন গরু ব্যবসায়ী বা রাখাল ছিল কিনা তা তদন্তের আগে বলা কঠিন।'  
 
Related Topics

টপ নিউজ

লালমনিরহাট / বিএসএফ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    স্থানীয়দের মালিকানাবোধে যেভাবে নতুন জীবন পেল মহাখালীর অবহেলিত পুকুর
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ
  • অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান
  • ফাইল ছবি
    চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • ২৯ জুলাই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) থেকে প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্রে অজ্ঞাত একটি স্থান থেকে ইরানে হামলায় অংশ নিতে একটি মার্কিন সামরিক বিমানকে উড্ডয়ন করতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স।
    ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী: নিউইয়র্ক টাইমস

Related News

  • ভারতে সহকর্মীদের ওপর বিএসএফ জওয়ানের এলোপাতাড়ি গুলি, নিহত ২
  • কুষ্টিয়া সীমান্ত দিয়ে ৮ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি
  • সিলেট সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি
  • ভারতে সাজা ভোগের পর তামাবিল দিয়ে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি
  • ছয় মাসে সীমান্তে বিএসএফের হাতে ১০ বাংলাদেশি নিহত: আসক

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
ফিচার

স্থানীয়দের মালিকানাবোধে যেভাবে নতুন জীবন পেল মহাখালীর অবহেলিত পুকুর

2
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

3
অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
বাংলাদেশ

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ

4
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

5
ফাইল ছবি
অর্থনীতি

চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক

6
২৯ জুলাই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) থেকে প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্রে অজ্ঞাত একটি স্থান থেকে ইরানে হামলায় অংশ নিতে একটি মার্কিন সামরিক বিমানকে উড্ডয়ন করতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী: নিউইয়র্ক টাইমস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net