Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
বিএনপির সরকার উৎখাতের স্বপ্নপূরণ হবে না: ওবায়দুল কাদের 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 November, 2022, 06:55 pm
Last modified: 05 November, 2022, 07:01 pm

Related News

  • কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫ যানবাহনসহ আটক ৪৫ কর্মী
  • কুমিল্লার চৌদ্দগ্রামে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের
  • হাজারো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদকে শেষ বিদায়
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের প্রথম জানাজা সম্পন্ন, কাল ভোলায় দাফন

বিএনপির সরকার উৎখাতের স্বপ্নপূরণ হবে না: ওবায়দুল কাদের 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে তিনি ফখরুলের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, বিচার থেকে বাঁচতে যে দেশ ছেড়ে পালিয়েছিল আপনারা তার নেতৃত্বে কীভাবে সরকার পতন ঘটাবেন? ‘স্বপ্ন, সবই আপনাদের রঙিন স্বপ্ন’। 
টিবিএস রিপোর্ট
05 November, 2022, 06:55 pm
Last modified: 05 November, 2022, 07:01 pm
ছবি: টিবিএস

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মেলনে বিএনপির উদ্দেশ্যে বলেছেন, এসে দেখে যান মহানগর পর্যায়ের এই সম্মেলনে কত মানুষ যোগ দিয়েছে। 

শনিবার (৫ নভেম্বর) কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মেলনে তিনি বলেন 'এখানে এসে দেখে যান। এটা বিভাগীয় কোনো সমাবেশ না, শুধু মহানগর সম্মেলন। এখানে আপনাদের মতো ভাড়া করা লোক নেই। আপনাদের সরকার উৎখাতের স্বপ্ন কর্পূরের মতো উবে যাবে। শেখ হাসিনা আবারো বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন'। 

দুবাই থেকে টাকা এনে বরিশালে বিএনপি বিভাগীয় সম্মেলন করছে বলেও দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চ্যালেঞ্জ করে কাদের বলেন, 'ডিসেম্বরে শেষ খেলা হবে। লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে। টাকা ওড়ে মহল্লায়। তবে টাকার খেলা হবে না'। 

বিএনপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগও করেছেন আ. লীগের এই জ্যেষ্ঠ নেতা। 

ছবি: টিবিএস

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে তিনি ফখরুলের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, বিচার থেকে বাঁচতে যে দেশ ছেড়ে পালিয়েছিল আপনারা তার নেতৃত্বে কীভাবে সরকার পতন ঘটাবেন? 'স্বপ্ন, সবই আপনাদের রঙিন স্বপ্ন'। 

দেশের চলমান অর্থনৈতিক সংকটের বরাত দিয়ে ওবায়দুল কাদের স্বীকার করেন, দেশের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত কষ্টে আছে। 'এটা আমরা স্বীকার করি। তবে এ সংকট বৈশ্বিক। এতে আমাদের দায় নেই'। 

ছবি: টিবিএস

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল হানিফ।

তিনি বলেন, অন্যকে দুর্নীতিবাজ বলার আগে নিজেদের চেহারা আয়নায় দেখুন। এই তারেক রহমান কমিশন ছাড়া কোনো কাজ করেনি। আর আপনারা আমাদের দুর্নীতিবাজ বলছেন? লজ্জা হওয়া উচিত আপনাদের। আপনাদের সময় রিজার্ভ ছিল ৩.২৮ মিলিয়ন ডলার। আমরা ৪৮ বিলিয়ন পর্যন্ত রিজার্ভ করেছি। এখন ৩৯ বিলিয়ন রিজার্ভ আছে। এই রিজার্ভ আমরা গিলে খাইনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম আল মাহমুদ স্বপন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম, সুজিত রায় নন্দী প্রমুখ।

Related Topics

টপ নিউজ

আওয়ামী লীগ / আওয়ামী লীগের মহানগর সম্মেলন / কুমিল্লা / ওবায়দুল কাদের

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫ যানবাহনসহ আটক ৪৫ কর্মী
  • কুমিল্লার চৌদ্দগ্রামে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের
  • হাজারো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদকে শেষ বিদায়
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের প্রথম জানাজা সম্পন্ন, কাল ভোলায় দাফন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net