Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
ক্লাস বন্ধ রেখে স্কুল মাঠে ঢাকা উত্তর সিটির ‘উন্নয়ন’ সভা 

বাংলাদেশ

মো. জাহিদুল ইসলাম
02 November, 2022, 09:45 pm
Last modified: 02 November, 2022, 11:23 pm

Related News

  • জ্বালানি সাশ্রয়ে শ্রীলঙ্কায় প্রতি বুধবার অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
  • খোঁজ নেই ২ মেয়রের, রাজধানীতে মশা আতঙ্ক, বাড়ছে ডেঙ্গু 
  • সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা, এইচএসসি পরীক্ষা স্থগিত
  • মশা তাড়াতে গিয়ে মশার আক্রমণের শিকার মন্ত্রী তাজুল, মেয়র আতিক
  • গুলশান লেক ‘শতভাগ দূষিত’ হওয়ায় ওয়াটার ট্যাক্সি চালানো যাচ্ছে না: মেয়র আতিক

ক্লাস বন্ধ রেখে স্কুল মাঠে ঢাকা উত্তর সিটির ‘উন্নয়ন’ সভা 

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম টিবিএসকে বলেন, ‘এ মাঠের পেছনে যে স্কুল সেটি আমার জানা ছিল না। স্কুল বন্ধ রেখে সভা করার বিষয়ে অনুমতি দেওয়া প্রশ্নই আসে না। আমি স্থানীয় কাউন্সিলরকে বলেছি, এমন একটি স্থানে সভার আয়োজন করতে যাতে কারো সমস্যা না হয়। এখন অতি-উৎসাহী হয়ে কেউ যদি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়- সেটি তো আমার জানা নেই।
মো. জাহিদুল ইসলাম
02 November, 2022, 09:45 pm
Last modified: 02 November, 2022, 11:23 pm
ছবি: টিবিএস

রাজধানীর মিরপুরের আফফান মডেল স্কুলের শিক্ষা কার্যক্রম বন্ধ রেখে স্কুল মাঠে মতবিনিময় সভা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 

'১৩ নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন সাধনে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা' শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। সভাপতিত্ব করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও মিরপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমাইল মোল্লা।  

বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার বিষয়ে মেয়র আতিকুল বলেছেন,  'আমি কাউকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রোগ্রাম করতে বলিনি। মতবিনিময় সভা করতে কাউন্সিলরকে একটি জায়গার ব্যবস্থা করতে বলেছিলাম। এখন কেউ অতি-উৎসাহী হয়ে স্কুল বন্ধ করলে- এ দায় তো আমার না'।

তবে স্কুল কর্তৃপক্ষ জানান, বিদ্যালয়ের মাঠে সাউন্ডবক্স বাজিয়ে সভা করায় শিক্ষার পরিবেশ না থাকায়- স্কুল বন্ধ করে শিক্ষার্থীদের ফিরে যেতে বলা হয়।

ছবি: টিবিএস

আফফান মডেল স্কুলের অধ্যক্ষ মো. শাহ আলম টিবিএসকে বলেন, 'স্কুল মাঠে অনুষ্ঠান চললে শব্দের মধ্যে ক্লাস চালানো সম্ভব নয় বলে সকালের শিফটে আধা ঘণ্টা ক্লাস নেওয়ার পর যেসব ছাত্র এসেছিল তাদের ছুটি দিয়ে দিয়েছি। আর ডে শিফটের ছাত্র-ছাত্রীদের ফোন দিয়ে আসতে মানা করেছি'।

তিনি আরও বলেন, কাউন্সিলর আমাকে আগে জানিয়েছিলেন- মাঠে অনুষ্ঠান হবে। কিন্তু, ক্লাস বন্ধ রাখতে বলেনি। ক্লাস নেওয়া সম্ভব নয় বলেই সকালে সিদ্ধান্ত নিয়ে বন্ধ রাখি।

অনুষ্ঠানের কারণে হওয়া শব্দদূষণে এই এলাকায় খাদেমুল কোরান মডেল মাদ্রাসা, মনিপুর ক্যাডেট স্কুল ও কলেজসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়। 

কাউন্সিলর ইসমাইল মোল্লা টিবিএসকে বলেন, 'আমাদের কোনো খেলার মাঠ কিংবা অডিটরিয়াম নেই। তাই বাধ্য হয়ে স্কুলটির মাঠে সভাটি করতে হয়েছে। স্কুল বন্ধের বিষয়ে কিছু জানি না। স্কুল কর্তৃপক্ষ আমাদের এ বিষয়ে কিছু জানাননি'।

এদিকে এই মতবিনিময় সভায় মশা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তা ও ফুটপাতের সমস্যাসহ স্থানীয় অনেক সমস্যা নিয়ে আলোচনা হয়। 

এগুলি সমাধানে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মেয়র আতিকুল। 

ছবি: টিবিএস

Related Topics

টপ নিউজ

মেয়র আতিকুল ইসলাম / স্কুল মাঠ / শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ / ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • জ্বালানি সাশ্রয়ে শ্রীলঙ্কায় প্রতি বুধবার অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
  • খোঁজ নেই ২ মেয়রের, রাজধানীতে মশা আতঙ্ক, বাড়ছে ডেঙ্গু 
  • সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা, এইচএসসি পরীক্ষা স্থগিত
  • মশা তাড়াতে গিয়ে মশার আক্রমণের শিকার মন্ত্রী তাজুল, মেয়র আতিক
  • গুলশান লেক ‘শতভাগ দূষিত’ হওয়ায় ওয়াটার ট্যাক্সি চালানো যাচ্ছে না: মেয়র আতিক

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net