Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
বংশী নদীর তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 October, 2022, 01:25 pm
Last modified: 28 October, 2022, 01:27 pm

Related News

  • সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
  • টিএমএসএস-এর অবৈধ স্থাপনা ভেঙে নদীর জমি উদ্ধার করল বগুড়া জেলা প্রশাসন
  • সাভার ও আশুলিয়ায় ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান, পুলিশের গাড়ির কাঁচ ভাঙচুর
  • ভেঙে দেওয়া হলো সাদিক অ্যাগ্রোর সম্পূর্ণ খামার
  • রামচন্দ্রপুর খালের ওপর ১০ তলা ভবন ভেঙে দিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন

বংশী নদীর তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

নদীর তীরবর্তী প্রায় ৬ থেকে ৭ একর জায়গাজুড়ে অবৈধভাবে নির্মিত অন্তত ৩ শতাধিক স্থাপনা আছে বলে ধারণা করা হচ্ছে।
টিবিএস রিপোর্ট
28 October, 2022, 01:25 pm
Last modified: 28 October, 2022, 01:27 pm
ছবি- টিবিএস

দীর্ঘদিন ও বহু আলোচনা সমালোচনার পর অবশেষে ঢাকার সাভারে বংশী নদীর তীরবর্তী জমি দখল করে গড়ে ওঠা অন্তত ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে ঢাকা জেলা প্রশাসন।

'ক্রাশ প্রোগ্রাম' নামে ঢাকা জেলা প্রশাসনের দুই দিনব্যাপী এই অভিযান আজ শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় সাভারের নামাবাজার এলাকায় শুরু করা হয়।

পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় পল্লীবিদ্যুৎ সমিতি, সাভার পৌরসভা ও স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় শুরু হওয়া এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "২০১৪ সালে আমরা বলেছিলাম যে প্রায় ২ থেকে ৩ একর জমি অবৈধভাবে দখল হয়েছে, সময়ের পরিক্রমায় এই পরিমাণ এখন ৬ থেকে ৭ একর বলে ধারণা করা হচ্ছে। যেখানে অন্তত ৩ শতাধিক স্থাপনা রয়েছে।"

তিনি জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে দুই দিনব্যাপী এই ক্রাশ প্রোগ্রামের আওতায় এই সকল স্থাপনা উচ্ছেদ করা হবে, প্রয়োজনে দুই দিনের পরেও এই অভিযান চলমান থাকবে।

"ইতোমধ্যে সকাল থেকে আমরা প্রায় অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করেছি। যেহেতু শর্ট নোটিশে এই অভিযান শুরু হয়েছে, এখনো কিছু ব্যবসায়ী তাদের দোকানের মালামাল অপসারণ করছেন, আমরা মালামাল সরিয়ে নিতে তাদের সুযোগ দিচ্ছি, একইসাথে অভিযানও চলমান রয়েছে," যোগ করেন তিনি।

সাভার নাগরিক কমিটি ও পরিবেশবাদী সংগঠন নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদের সভাপতি কৃষিবিদ ড. রফিকুল ইসলাম ঠান্ডু মোল্লা টিবিএস'কে বলেন, "দেরিতে হলেও নদীর জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে জেলা প্রশাসনের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমরা চাই নদী তার প্রাণ ফিরে পাক, অবৈধ দখলদারদের কবল থেকে মুক্ত হোক।"

ছবি- টিবিএস

এসময় নামাবাজার ব্রিজের নিচে নদীর জমিতে অবস্থিত সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গণির স্থাপনার দিকে ইঙ্গিত করে এই পরিবেশকর্মী বলেন, "অভিযানে যেন কোন প্রভাবশালীর স্থাপনাকে ছাড় না দেওয়া হয় সেদিকে লক্ষ্য রাখতে সংশ্লিষ্টদের প্রতি আমাদের অনুরোধ থাকবে।"

উল্লেখ্য, ইতপূর্বে স্থানীয় প্রশাসনের করা অবৈধ দখলদারদের তালিকায় নাম আসে সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গণির। তখন থেকেই সমালোচনার মুখে পড়েন এই জনপ্রতিনিধি।

যদিও সমালোচনার মুখে বারংবার নদীর জমিতে তার কোন অবৈধ স্থাপনা নেই বলে দাবি করে এসেছেন হাজী আব্দুল গণি।

এদিকে অভিযানকালে নামাবাজার ঘুরে দেখা যায়, নদীর জমিতে অবৈধভাবে গড়ে ওঠা এসব স্থাপনার প্রতিটিতেই রয়েছে পৌরসভার হোল্ডিং নাম্বার ও বিদ্যুৎ সংযোগ।

অবৈধ এসব স্থাপনা কিভাবে হোল্ডিং নাম্বার পেয়েছে সেটি জানতে একাধিকভাবে সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গণির সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

তবে এসব স্থাপনায় বিদ্যুৎ সংযোগ প্রসঙ্গে পল্লীবিদ্যুৎ ৩ এর জেনারেল ম্যানেজার মোল্লা মো. আবুল কালাম আজাদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "সাধারণত জমির মালিকানার কাগজ দাখিলের পরই কোন স্থাপনায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। কিন্তু এই স্থাপনাগুলোর বিদ্যুৎ সংযোগ অনেক আগে দেওয়া হয়েছে যার কারণে এই মুহুর্তে ফাইল চেক না করে এ বিষয়ে বিস্তারিত বলা যাচ্ছে না। এখন হয়তো সময় এসেছে বিষয়গুলো পর্যালোচনা করার।"

অভিযানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা, পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় পল্লীবিদ্যুৎ সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

 

Related Topics

টপ নিউজ

বংশী নদী / অবৈধ স্থাপনা উচ্ছেদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
  • টিএমএসএস-এর অবৈধ স্থাপনা ভেঙে নদীর জমি উদ্ধার করল বগুড়া জেলা প্রশাসন
  • সাভার ও আশুলিয়ায় ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান, পুলিশের গাড়ির কাঁচ ভাঙচুর
  • ভেঙে দেওয়া হলো সাদিক অ্যাগ্রোর সম্পূর্ণ খামার
  • রামচন্দ্রপুর খালের ওপর ১০ তলা ভবন ভেঙে দিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net