Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
মহামারিতে চাকরি হারানো ৭০% নারী কাজে ফিরেছেন: বিশ্বব্যাংকের সমীক্ষা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 October, 2022, 12:40 pm
Last modified: 28 October, 2022, 12:33 am

Related News

  • শতাধিক কারখানা বন্ধ হলেও সরকারের পলিসির কারণে বাড়ছে নতুন বিনিয়োগকারীদের আস্থা, আসছে নতুন বিনিয়োগ
  • সহায়তার আর্জি জানাচ্ছে দেশের অর্থনীতি
  • তাপপ্রবাহে বছরে নষ্ট ২৫ কোটি কর্মঘণ্টা, ঝুঁকিতে ১০ লাখ কর্মসংস্থান
  • বন্ধ কারখানা চালু, ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের
  • রাজশাহীর ৩ পরিত্যক্ত মিল ফের চালু, ৫ হাজার কর্মসংস্থান তৈরি করল প্রাণ-আরএফএল

মহামারিতে চাকরি হারানো ৭০% নারী কাজে ফিরেছেন: বিশ্বব্যাংকের সমীক্ষা

করোনা মহামারির দুই ধাপে বেকারত্ব ৯ শতাংশ থেকে বেড়ে ১৮ শতাংশ হয়েছে।
টিবিএস রিপোর্ট
27 October, 2022, 12:40 pm
Last modified: 28 October, 2022, 12:33 am
ছবি- মুমিত এম/ টিবিএস

বিশ্বব্যাংকের একটি সমীক্ষায় দেখা গেছে, করোনা মহামারি চলাকালে চাকরি হারানো প্রায় ৭০ শতাংশ নারী কাজে ফিরে যেতে সক্ষম হয়েছেন। বাকিদের অনেকেই বৃদ্ধ এবং শিশুদের দেখাশোনার মতো হোম সার্ভিসের কাজে জড়িত থাকার কারণে আর কাজে ফিরতে পারেন নি।

সমীক্ষায় আরও দেখা গেছে, মহামারিতে চাকরি হারানো প্রায় সব পুরুষই কাজে ফিরেছেন। তবে অনেকের উপার্জনই আগের তুলনায় কমেছে। 

বুধবার (২৬ অক্টোবর) রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) আয়োজিত এক সেমিনারে সমীক্ষা প্রতিবেদন উপস্থাপনকালে বিশ্বব্যাংকের সিনিয়র ইকোনমিস্ট (পোভার্টি অ্যান্ড ইক্যুইটি গ্লোবাল প্র্যাকটিস) আয়াগো ওয়াম্বিলে বলেন, "মহামারির কারণে অনেকে আবার দরিদ্র হয়ে পড়েছে।"

কর্মসংস্থান, আয়, দারিদ্র্য, শিক্ষা, স্বাস্থ্য এবং মানব সম্পদের উপর করোনভাইরাস-জনিত মহামারির প্রভাব সম্পর্কে সম্পূর্ণ তথ্য এখনও পাওয়া যায়নি বলে উল্লেখ করেন বক্তারা। এসবের ওপর একটি বিস্তৃত জরিপ করার আহ্বান জানান তারা।

ভবিষ্যতে এ ধরনের সংকট মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি নিশ্চিত করতেও তারা সরকারের প্রতি আহ্বান জানান।

বিআইডিএস মহাপরিচালক বিনায়ক সেন বলেন, করোনাকালীন সময়ে বেকারত্বের হার ৯ শতাংশ থেকে দ্বিগুণ হয়ে ১৮ শতাংশ হয়েছে।

"আমরা কনজাম্পশন এবং আয়ের দিক বিবেচনা করে দারিদ্র্য পরিমাপ করছি। কিন্তু করোনা মহামারি আমাদের দেখিয়েছে, যারা এসব দিক থেকে দরিদ্র নয়, যথেষ্ট সঞ্চয় না থাকায় তারাও ভুক্তভোগী হতে পারে।"

'বাংলাদেশে কোভিড-১৯ মহামারির সামাজিক-অর্থনৈতিক প্রভাব এবং নীতির প্রতিক্রিয়া: ভবিষ্যতের শিক্ষা' শিরোনামের সমীক্ষাতে আরো দেখা যায়, শ্রমবাজারে ১৫ থেকে ৬৪ বছর বয়সী মানুষের অংশগ্রহণ ৫১ শতাংশ থেকে কমে ৪৯ শতাংশ হয়েছে।

করোনা মহামারির দুই ধাপে বেকারত্ব ৯ শতাংশ থেকে বেড়ে ১৮ শতাংশ হয়েছে।

আরো দেখা গেছে, অন্তত ৩১ শতাংশ পরিবার মহামারির সময় তাদের জরুরী প্রয়োজন মেটানোর জন্য ২৫ হাজার টাকাও উপার্জন করতে পারেনি। তবে, চলতি বছরের মে মাসে এ সংখ্যা ৪ শতাংশের নেমে এসেছে।

Related Topics

টপ নিউজ

বিআইডিএস / কর্মসংস্থান / নারীর কর্মসংস্থান / করোনার অর্থনৈতিক প্রভাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
    ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
    পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

Related News

  • শতাধিক কারখানা বন্ধ হলেও সরকারের পলিসির কারণে বাড়ছে নতুন বিনিয়োগকারীদের আস্থা, আসছে নতুন বিনিয়োগ
  • সহায়তার আর্জি জানাচ্ছে দেশের অর্থনীতি
  • তাপপ্রবাহে বছরে নষ্ট ২৫ কোটি কর্মঘণ্টা, ঝুঁকিতে ১০ লাখ কর্মসংস্থান
  • বন্ধ কারখানা চালু, ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের
  • রাজশাহীর ৩ পরিত্যক্ত মিল ফের চালু, ৫ হাজার কর্মসংস্থান তৈরি করল প্রাণ-আরএফএল

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

3
ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান

4
ছবি: রাজিব ধর/টিবিএস
অর্থনীতি

নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে

5
পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
বাংলাদেশ

পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net