Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
এফডিআইয়ের জন্য আকৃষ্ট করে চলেছে চট্টগ্রাম: জাপানের রাষ্ট্রদূত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 October, 2022, 10:55 am
Last modified: 23 October, 2022, 10:59 am

Related News

  • উচ্চাকাঙ্ক্ষী প্রতিশ্রুতি বাস্তবায়নে একটি শক্তিশালী অর্থায়ন পরিকল্পনা প্রয়োজন: ফাহমিদা খাতুন
  • বিদেশি বিনিয়োগ না এলে মূল্যস্ফীতি বাড়বে: লুৎফে সিদ্দিকী
  • গণঅভ্যুত্থানের পর প্রথম বছরেই এফডিআইয়ে রেকর্ড ১৯.১৩% প্রবৃদ্ধি
  • নতুন বিনিয়োগ কমলেও মুনাফার পুনঃবিনিয়োগে এপ্রিলে-জুনে এফডিআই বেড়েছে
  • এফডিআই বাড়াতে উদ্যোগ: ইক্যুইটিতে বিদেশি বিনিয়োগ আনলেই প্রণোদনা

এফডিআইয়ের জন্য আকৃষ্ট করে চলেছে চট্টগ্রাম: জাপানের রাষ্ট্রদূত

চলতি বছরের নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরে দুই দেশের সম্পর্ক অন্য মাত্রায় পৌঁছাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন ইতো নাওকি।
টিবিএস রিপোর্ট
23 October, 2022, 10:55 am
Last modified: 23 October, 2022, 10:59 am

মাতারবাড়ী বন্দর, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক, ঢাকা-চট্টগ্রাম পাওয়ার গ্রিড শক্তিশালীকরণসহ চলমান প্রকল্পগুলো শেষ হলে চট্টগ্রাম একটি শিল্পকেন্দ্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। তিনি বলেন, "চট্টগ্রাম এমন একটি শহর যা জাপান থেকে সরাসরি বিদেশী বিনিয়োগ—এফডিআই আকৃষ্ট করে চলেছে। বাংলাদেশের অর্থনীতির আরো প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"

জাপান-বাংলাদেশ কূটনৈতিক বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে শনিবার (২২ অক্টোবর) চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লু বে ভিউতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। চট্টগ্রাম এওটিএস অ্যালামনাই সোসাইটি (সিএএএস) অনুষ্ঠানটির আয়োজন করে।

রাষ্ট্রদূত বলেন, "চট্টগ্রাম ইপিজেড এবং কর্ণফুলী ইপিজেডে জাপানি বিনিয়োগে ১০টি কোম্পানি ব্যবসা পরিচালনা করছে। বঙ্গবন্ধু শিল্পনগরী প্রস্তুত হচ্ছে। আমি নিশ্চিত যে, চট্টগ্রাম এমন একটি শহর যা জাপান থেকে সরাসরি বিদেশী বিনিয়োগ—এফডিআই আকৃষ্ট করে চলেছে। জাপান গত ৫০ বছর বাংলাদেশের পাশে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও বাংলাদেশের উন্নয়নের অংশীদার হিসেবে পাশে থাকবে।"

চলতি বছরের নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরে দুই দেশের সম্পর্ক অন্য মাত্রায় পৌঁছাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন ইতো নাওকি।

সিএএএস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এ ইউ এম জোবাইরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএসআরএমের চেয়ারম্যান আলী হুসাইন আকবের আলী, জেট্রোর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ইউজি এন্ডো (আনন্দ), জাইকার কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ইছি গুছি তমোহিদে, এওটিএস এডভাইজর ড. এ কে এম মোয়াজ্জেম হোসাইন। এছাড়া এওটিএস প্রেডিডেন্ট শিনইয়া কুওয়ামা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন।

সিএএএস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এইউএম জোবাইর বলেন, "জাপান আমাদের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী বন্ধু দেশ। দুই দেশের কূটনৈতিক বন্ধুত্বের ৫০ বছরকে স্মরণীয় করে রাখতে আমাদের এই আয়োজন। অর্থনৈতিক উন্নয়নের জন্য শুধু অবকাঠামো নয়, মানবসম্পদ উন্নয়নও প্রয়োজন। এওটিএস দক্ষ মানবসম্পদ উন্নয়নে কাজ করছে।"

অনুষ্ঠানের একটি অংশে জাপানে উচ্চশিক্ষার বিভিন্ন দিক নিয়ে সিএএএস ও নিপ্পন একাডেমির যৌথ উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে জাপানে অধ্যয়ন বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন চট্টগ্রামে জাপানের সাবেক কনসুলার জেনারেল মোহাম্মদ নুরুল ইসলাম।

জাপান-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারায় শীর্ষক আরেকটি সেমিনারে মূল বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সেলিম উদ্দিন। আর জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন-জেট্রো'র বাংলাদেশ প্রতিনিধি ইউজি এন্ডো (আনন্দ) বিশেষ নিবন্ধ উপস্থাপন করেন। সেমিনার দুটিতে মডারেটর ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সিএএএস'র সহ-সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ জহুর। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুর রহমান ও বিএসআরএমের ম্যানেজিং ডিরেক্টর আমের আলী হুসাইন প্রমুখ।

Related Topics

টপ নিউজ

জাপান-বাংলাদেশ সম্পর্ক / এফডিআই / ইতো নাওকি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • উচ্চাকাঙ্ক্ষী প্রতিশ্রুতি বাস্তবায়নে একটি শক্তিশালী অর্থায়ন পরিকল্পনা প্রয়োজন: ফাহমিদা খাতুন
  • বিদেশি বিনিয়োগ না এলে মূল্যস্ফীতি বাড়বে: লুৎফে সিদ্দিকী
  • গণঅভ্যুত্থানের পর প্রথম বছরেই এফডিআইয়ে রেকর্ড ১৯.১৩% প্রবৃদ্ধি
  • নতুন বিনিয়োগ কমলেও মুনাফার পুনঃবিনিয়োগে এপ্রিলে-জুনে এফডিআই বেড়েছে
  • এফডিআই বাড়াতে উদ্যোগ: ইক্যুইটিতে বিদেশি বিনিয়োগ আনলেই প্রণোদনা

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net