Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
বিএনপি’র সমাবেশ শেষ, খুলনায় সব ধর্মঘট প্রত্যাহার

বাংলাদেশ

খুলনা প্রতিনিধি
22 October, 2022, 10:25 pm
Last modified: 23 October, 2022, 03:25 pm

Related News

  • খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • স্ত্রীর সঙ্গে সম্পর্ক সন্দেহে কন্টেন্ট ক্রিয়েটর রাকিবকে হত্যা করান স্বামী, গ্রেপ্তার ৫
  • খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি, দুইজনের অবস্থা আশঙ্কাজনক
  • চাহিদা অনুযায়ী সরবরাহে ব্যর্থ হচ্ছে ডিপো, খুলনায় এখনো কাটেনি তেলের সংকট
  • খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবদল নেতা নিহত

বিএনপি’র সমাবেশ শেষ, খুলনায় সব ধর্মঘট প্রত্যাহার

প্রশাসনের পক্ষ থেকে তাদের বিভিন্ন দাবির বিষয়ে আশ্বাস পাওয়ার পর সব ধরনের ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পরিবহন নেতারা।
খুলনা প্রতিনিধি
22 October, 2022, 10:25 pm
Last modified: 23 October, 2022, 03:25 pm
বিএনপি’র সমাবেশ শেষ হওয়ার কিছুক্ষণ পরেই সব ধরনের ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে খুলনায়। ছবি: টিবিএস

খুলনায় গণপরিবহন ও লঞ্চে একসঙ্গে ধর্মঘট ডাকা হয়েছিল। অন্যদিকে কর্মবিরতিতে ছিলেন রূপসা ঘাটের মাঝিরা। তবে বিএনপি'র সমাবেশ শেষ হওয়ার কিছুক্ষণ পরেই সব ধরনের ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন-এর সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব বলেন, বেশকিছু দাবিতে মালিক সমিতি বাস চলাচল বন্ধ করেছিল। তাদের সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করেছিলাম। রাতে মালিক সমিতি বাস চালু করতে বলেছে, আমরা বাস চালু করেছি। মালিক সমিতি আমাদের জানিয়েছে, তাদের দাবি পূরণের জন্য প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস পাওয়া গেছে।

এর আগে এক বিজ্ঞপ্তিতে খুলনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি জানিয়েছিল, উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে মহাসড়কে র্দীঘদিন ধরে অবৈধভাবে নসিমন, করিমন, মাহেন্দ্র ও ইজিবাইক চলাচল করছে। ২০ অক্টোবরের মধ্যে প্রশাসন এ যানগুলো চলাচল বন্ধ না করলে আগামী ২১ ও ২২ অক্টোবর খুলনার সকল রুটের বাস চলাচল বন্ধ থাকবে।

শনিবার (২২ অক্টোবর) খুলনা মহানগরীর সোনালী ব্যাংক চত্বরে বিভাগীয় গণসমাবেশের ডাক দিয়েছিল বিএনপি। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, সমাবেশকে কেন্দ্র করে খুলনা জেলা বাসমালিক সমিতির পক্ষ থেকে ২১ ও ২২ অক্টোবর বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খুলনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতির দায়িত্বে রয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজান।

এ প্রসঙ্গে জানতে শনিবার রাতে তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন-এর খুলনাঞ্চল শাখা।

সংগঠনটির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ২১ ও ২২ অক্টোবর ধর্মঘট ডেকেছিলাম। তবে শুক্রবার রাতে মালিক-শ্রমিক পক্ষের বৈঠকে আগামী ৩০ অক্টোবরের মধ্যে দাবি মেনে নেওয়ার আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়। সন্ধ্যায় আমাদের লঞ্চ চলাচল শুরু হয়েছে।

অন্যদিকে যাত্রী পারাপার শুরু করেছেন রূপসা ঘাটের মাঝিরাও। যাত্রীপ্রতি ভাড়া বাড়ানোর দাবিতে ২২ অক্টোবর ধর্মঘট ডেকেছিলেন তারা।

রূপসা ঘাট মাঝি সংঘের সাধারণ সম্পাদক শাহাদাৎ ব্যাপারী বলেন, সন্ধ্যায় প্রশাসনের সঙ্গে মাঝিদের বৈঠক হয়। বৈঠকে আমাদের দাবির বিষয়ে আশ্বাস দেওয়া হলে সন্ধ্যায় রূপসা ঘাট থেকে ট্রলার চলাচল শুরু হয়। এখন যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

খুলনা / পরিবহন ধর্মঘট / ধর্মঘট প্রত্যাহার / খুলনায় বিএনপির সমাবেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • ছবি: টিবিএস
    চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে
  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প
  • প্রতীকী ছবি: টিবিএস
    জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার
  • তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

Related News

  • খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • স্ত্রীর সঙ্গে সম্পর্ক সন্দেহে কন্টেন্ট ক্রিয়েটর রাকিবকে হত্যা করান স্বামী, গ্রেপ্তার ৫
  • খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি, দুইজনের অবস্থা আশঙ্কাজনক
  • চাহিদা অনুযায়ী সরবরাহে ব্যর্থ হচ্ছে ডিপো, খুলনায় এখনো কাটেনি তেলের সংকট
  • খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবদল নেতা নিহত

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে

4
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার

6
তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net