Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
বিটিআরসির ওটিটি নীতিমালার চূড়ান্ত খসড়া হাইকোর্টে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 October, 2022, 11:00 am
Last modified: 20 October, 2022, 11:03 am

Related News

  • স্ট্রিমিং ভালোবাসেন? এখন খরচ হবে আরও বেশি
  • ৬০ ছুঁই ছুঁই আমির, সালমান, শাহরুখের বয়স; বলিউডের কি এখন নতুন তারকা প্রয়োজন?
  • নেটফ্লিক্সে  কোন শো সবচেয়ে বেশি দেখেছেন দর্শক, এই প্রথম ডেটা প্রকাশ 
  • নেটফ্লিক্স: ‘দ্য নাইট এজেন্ট’ সিনেমা দর্শকরা দেখল ৮১২ মিলিয়ন ঘণ্টা!
  • 'ন্যায্য পারিশ্রমিক কখনোই পাই না', ওটিটি ও বলিউড প্রসঙ্গে মনোজ বাজপেয়ী

বিটিআরসির ওটিটি নীতিমালার চূড়ান্ত খসড়া হাইকোর্টে

এই নীতিমালা কার্যকর হলে, কোনো গণমাধ্যম বিশেষ করে অনলাইন নিউজ পোর্টাল এবং প্রিন্ট পত্রিকার অনলাইন ভার্সনে কোন রকম টক শো বা সংবাদ প্রচার করা যাবে না। এ নিয়ে সংবাদ মাধ্যম সংশ্লিষ্টরা উদ্বেগ প্রকাশ করে।
টিবিএস রিপোর্ট
20 October, 2022, 11:00 am
Last modified: 20 October, 2022, 11:03 am

ওভার দ্য টপ (ওটিটি) প্ল্যাটফর্ম নির্ভর কনটেন্ট প্রকাশের ওপর তদারকি, নিয়ন্ত্রণ ও রাজস্ব আদায়ে নীতিমালার চূড়ান্ত খসড়া হাইকোর্টে দাখিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এটি উপস্থাপন করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি)আইনজীবী ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব।

তবে তথ্য মন্ত্রণালয়ের "ওভার দ্যা টপ (ওটিটি) কনটেন্টভিত্তিক পরিষেবা প্রদান এবং পরিচালনা নীতিমালা-২০২১" বিষয়ে খসড়া নীতিমালা হালনাগাদ করার জন্য সময় চাওয়ায় পরবর্তী আদেশের জন্য আগামী ২৯ নভেম্বর দিন ঠিক করা হয়েছে।

তথ্য মন্ত্রণালয় গত জুন মাসে খসড়া নীতিমালাটি হাইকোর্টে জমা দেয়। কিন্তু সেটি হালনাগাদ করার জন্য সময় চায় মন্ত্রণালয়।

গত জুন মাসে জমা দেওয়া "ওভার দ্যা টপ (ওটিটি) কনটেন্টভিত্তিক পরিষেবা প্রদান এবং পরিচালনা নীতিমালা-২০২১" নামের যে খসড়া প্রস্তুত করেছে, সেখানে অনলাইন প্লাটফর্মে কোনো রকম সংবাদ ও টকশো সম্প্রচার বন্ধের বিধান রাখা হয়েছে।

এই নীতিমালা কার্যকর হলে, কোনো গণমাধ্যম বিশেষ করে অনলাইন নিউজ পোর্টাল এবং প্রিন্ট পত্রিকার অনলাইন ভার্সনে কোন রকম টক শো বা সংবাদ প্রচার করা যাবে না। এ নিয়ে সংবাদ মাধ্যম সংশ্লিষ্টরা উদ্বেগ প্রকাশ করে।

এই বিধান বাতিল করা হবে কি না, সেটি নিয়ে এখন পর্যন্ত কিছু জানায়নি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

এক রিটের প্রেক্ষিতে ওটিটি প্লাটফর্ম নিয়ন্ত্রণে গত বছর হাইকোর্ট তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) একটি নীতিমালা প্রণয়নের নির্দেশ দেয়।

সেই নির্দেশনার আলোকে তথ্য মন্ত্রণালয় ও বিটিআরসি পৃথক দুইটি নীতিমালার খসড়া প্রণয়ন করেছে।

বিটিআরসির নীতিমালায় সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণে যে বিধান করা হয়েছে, সেটি নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

২০২০ সালের ১৪ জুন ওয়েবভিত্তিক মিডিয়া সার্ভিস প্ল্যাটফর্মগুলোতে প্রকাশ করা দেশীয় সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধবিরোধী অনুপযোগী কনটেন্ট সরাতে সরকারকে লিগ্যাল নোটিশ দেন আইনজীবী তানভীর আহমেদ। 

২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে পদক্ষেপ নিতে তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসি চেয়ারম্যান, আইজিপিসহ সংশ্লিষ্টদের বরাবর এ নোটিশ পাঠানো হয়েছিল। ওই আইনি নোটিশের কোনো ধরনের অগ্রগতি না দেখে ১২ জুলাই জনস্বার্থে আইনজীবী তানভীর আহমেদ রিট করেন।

পরে একই বছরের ৮ সেপ্টেম্বর ওভার দ্য টপ (ওটিটি) প্ল্যাটফর্ম নির্ভর কনটেন্ট প্রকাশের ওপর তদারকি, নিয়ন্ত্রণ ও রাজস্ব আদায়ে একটি খসড়া নীতিমালা আদালতে দাখিল করতে বলা হয়েছিল।

এছাড়া আদালত রুলও জারি করেছিলেন। রুলে ওয়েব সিরিজ সংক্রান্ত সব ওটিটি প্ল্যাটফর্ম থেকে অনৈতিক ও আপত্তিকর ভিডিও কনটেন্ট পরিবেশন রোধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

Related Topics

টপ নিউজ

ওটিটি / ওটিটি প্ল্যাটফর্ম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স ও এএফপি
    যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
    দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • স্ট্রিমিং ভালোবাসেন? এখন খরচ হবে আরও বেশি
  • ৬০ ছুঁই ছুঁই আমির, সালমান, শাহরুখের বয়স; বলিউডের কি এখন নতুন তারকা প্রয়োজন?
  • নেটফ্লিক্সে  কোন শো সবচেয়ে বেশি দেখেছেন দর্শক, এই প্রথম ডেটা প্রকাশ 
  • নেটফ্লিক্স: ‘দ্য নাইট এজেন্ট’ সিনেমা দর্শকরা দেখল ৮১২ মিলিয়ন ঘণ্টা!
  • 'ন্যায্য পারিশ্রমিক কখনোই পাই না', ওটিটি ও বলিউড প্রসঙ্গে মনোজ বাজপেয়ী

Most Read

1
ছবি: রয়টার্স ও এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প

2
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

5
ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net