Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 02, 2026
মুনিয়া হত্যা মামলা: আনভীরকে দায়মুক্তি দিয়ে পিবিআই’র তদন্ত প্রতিবেদন জমা 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 October, 2022, 12:00 pm
Last modified: 20 October, 2022, 11:09 am

Related News

  • মুনিয়া হত্যার পুনঃতদন্ত ও আনভীরের শাস্তি দাবি পরিবারের
  • মুনিয়া হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমাদানের তারিখ পেছালো
  • মুনিয়ার মৃত্যু: হাইকোর্টে আগাম জামিন পাননি আনভীর
  • মুনিয়াকে ধর্ষণের পর হত্যা: শর্তসাপেক্ষে রিপনের হাইকোর্টে আগাম জামিন
  • মুনিয়ার মৃত্যু: আগাম জামিন আবেদন করেছেন সায়েম সোবহান 

মুনিয়া হত্যা মামলা: আনভীরকে দায়মুক্তি দিয়ে পিবিআই’র তদন্ত প্রতিবেদন জমা 

'তাদের মধ্যে শারীরিক সম্পর্কের প্রমাণ পাওয়া গেছে কিন্তু জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের প্রমাণ পাওয়া যায়নি। এটা বাংলাদেশের আইন অনুযায়ী ধর্ষণ না হওয়ায় আমি চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছি,' বলেন মামলার তদন্ত কর্মকর্তা।
টিবিএস রিপোর্ট
19 October, 2022, 12:00 pm
Last modified: 20 October, 2022, 11:09 am

কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে ধর্ষণ ও হত্যার অভিযোগ থেকে খালাস পেয়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর।

গত সপ্তাহে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনভীরসহ আট আসামিকে দায়মুক্তি দিয়ে তদন্তের ফলাফল জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

বুধবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি-প্রসিকিউশন ডিভিশন) মো. জসিম উদ্দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা (আইও) পিবিআই পরিদর্শক গোলাম মুক্তার আশরাফ উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, "তাদের মধ্যে শারীরিক সম্পর্কের প্রমাণ পাওয়া গেছে কিন্তু জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের প্রমাণ পাওয়া যায়নি।"

"এটা বাংলাদেশের আইন অনুযায়ী ধর্ষণ না হওয়ায় আমি চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছি।"

গত ৬ সেপ্টেম্বর মুনিয়ার বড় বোন নুসরাত জাহান বাদী হয়ে আটজনের বিরুদ্ধে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এ মামলাটি করেন।

মামলার অন্য আসামিরা হলেন- আনভীরের বাবা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, তার মা আফরোজা বেগম, স্ত্রী সাবরিনা, শারমিন, সাইফা রহমান মিম, ফারিয়া মাহবুব পিয়াশা ও ইব্রাহিম আহমেদ রিপন।

মামলাটি পরে তদন্তের জন্য পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। 

চলতি বছরের ২৬ এপ্রিল রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে মুনিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। সে আত্মহত্যা করে বলে জানা যায়। 

২৭ এপ্রিল নুসরাত সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে 'আত্মহত্যায় প্ররোচনার' মামলা দায়ের করেন। মুনিয়ার সঙ্গে সম্পর্ক ছিল আনভীরের। 

ওই মামলার তিন মাসব্যাপী তদন্তে আনভীরকে আটক বা জিজ্ঞাসাবাদ করেনি পুলিশ।

এরপর, ১৯ জুলাই মুনিয়ার মৃত্যুর ঘটনায় একমাত্র আসামি আনভীরের নাম বাদ দিয়ে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ।

১৮ আগস্ট ওই মামলার চার্জশিটও গ্রহণ করেন আদালত।

ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী সেসময় পুলিশের প্রতিবেদনের বিরুদ্ধে মুনিয়ার পরিবারের করা অনাস্থা আবেদনও খারিজ করে দেন।

Related Topics

টপ নিউজ

সায়েম সোবহান আনভীর / মুনিয়া আত্মহত্যা / মুনিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
    সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'
  • ছবি: সংগৃহীত
    এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • ছবি: সংগৃহীত
    বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু
  • প্রতীকী ছবি
    উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

Related News

  • মুনিয়া হত্যার পুনঃতদন্ত ও আনভীরের শাস্তি দাবি পরিবারের
  • মুনিয়া হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমাদানের তারিখ পেছালো
  • মুনিয়ার মৃত্যু: হাইকোর্টে আগাম জামিন পাননি আনভীর
  • মুনিয়াকে ধর্ষণের পর হত্যা: শর্তসাপেক্ষে রিপনের হাইকোর্টে আগাম জামিন
  • মুনিয়ার মৃত্যু: আগাম জামিন আবেদন করেছেন সায়েম সোবহান 

Most Read

1
পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু

4
প্রতীকী ছবি
অর্থনীতি

উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net