Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 27, 2026
টাইমস হায়ার এডুকেশন ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং-এ শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাবি, এনএসইউ

বাংলাদেশ

ইউএনবি
13 October, 2022, 12:30 pm
Last modified: 13 October, 2022, 12:30 pm

Related News

  • ফিফা বিশ্বকাপ চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা, যানচলাচলেও কড়াকড়ি
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ই-মেইল যাচাইয়ের প্রতীকী প্রশিক্ষণ দিল শিক্ষার্থীরা
  • স্মরণ: অধ্যাপক আরেফিন সিদ্দিক
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩০ নভেম্বর থেকে অনলাইন ক্লাস শুরু
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবৈধ ও ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ নিয়ে বিতর্ক কেন?

টাইমস হায়ার এডুকেশন ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং-এ শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাবি, এনএসইউ

শিক্ষাদানের বিবেচনায় হার্ভার্ড ও গবেষণায় অক্সফোর্ড শীর্ষে রয়েছে।
ইউএনবি
13 October, 2022, 12:30 pm
Last modified: 13 October, 2022, 12:30 pm
ছবি- ইউএনবি

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৩ এ শীর্ষ দুটি বাংলাদেশি বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ)।

যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী 'টাইমস হায়ার এডুকেশন' এ প্রকাশিত র‍্যাঙ্কিং-এ ১০৪টি দেশ ও অঞ্চল থেকে এক হাজার ৭৯৯টি বিশ্ববিদ্যালয় জায়গা করে নেয়। বিশ্বব্যাপী এই তালিকায় ৬০১ থেকে ৮০০তমের মধ্যে ঢাবি ও এনএসইউ স্থান পেয়েছে।

পাঠদান, গবেষণা, নলেজ ট্রান্সফার ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গী-এই চারটি ক্ষেত্রে ১৩টি সূচক বিবেচনায় নিয়ে তালিকাটি করা হয়।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) বিশ্বব্যাপী ১২০১ থেকে ১৫০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় টানা সপ্তমবারের মতো তালিকার শীর্ষে রয়েছে। তবে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় দ্বিতীয় স্থানে থাকলেও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় গত বছর যৌথ পঞ্চম স্থান থেকে যৌথ তৃতীয় স্থানে উঠে এসেছে।

১৭৭টি প্রতিষ্ঠানসহ মার্কিন যুক্তরাষ্ট্র সামগ্রিকভাবে সর্বাধিক প্রতিনিধিত্বকারী দেশ হিসেবে তালিকায় জায়গা করে নেয়। শীর্ষ ২০০ স্থানের মধ্যে ৫৮টি স্থান নিয়ে সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব করেছে দেশটি।

শীর্ষ ২০০ এর মধ্যে ১১টি প্রতিষ্ঠান নিয়ে চীন চতুর্থ অবস্থানে আছে। এতে চীন অস্ট্রেলিয়াকে পেছনে ফেলেছে। অস্ট্রেলিয়া যৌথভাবে নেদারল্যান্ডের সঙ্গে পঞ্চম অবস্থানে আছে।

আফ্রিকার পাঁচটি দেশ প্রথমবারের মতো তালিকায় প্রবেশ করেছে। এগুলো হচ্ছে-জাম্বিয়া, নামিবিয়া, মোজাম্বিক, জিম্বাবুয়ে ও মরিশাস।

শিক্ষাদানের বিবেচনায় হার্ভার্ড ও গবেষণায় অক্সফোর্ড শীর্ষে রয়েছে।
 
Related Topics

টপ নিউজ

আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র‍্যাংকিং / বিশ্ববিদ্যালয় র‍্যাংকিং / ঢাবি / নর্থ সাউথ ইউনিভার্সিটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
    রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি
  • ফাইল ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: টিবিএস
    সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম
  • দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা
    দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা

Related News

  • ফিফা বিশ্বকাপ চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা, যানচলাচলেও কড়াকড়ি
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ই-মেইল যাচাইয়ের প্রতীকী প্রশিক্ষণ দিল শিক্ষার্থীরা
  • স্মরণ: অধ্যাপক আরেফিন সিদ্দিক
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩০ নভেম্বর থেকে অনলাইন ক্লাস শুরু
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবৈধ ও ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ নিয়ে বিতর্ক কেন?

Most Read

1
রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
বাংলাদেশ

রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম

5
দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা
অর্থনীতি

দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ শুরু হচ্ছে আগামীকাল, ১ লাখ কর্মসংস্থার সৃষ্টির আশা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net